Profile Photo

কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমনOffline

  • নূরের সালাম
    কাব্যচারী,
    ইমদাদুল এইচ এম লিমন।

    মোহাম্মদ নূরে আমি সালাম জানাব,
    প্রেম বাণী সালাম নিয়ে মদিনায় যাব।

    মদিনার ওই গিলাফ ধরে
    রাসূল নামের ধ্যান করে
    অন্তরের এই সুরে সুরে
    নাত শোনাব তারে নাত শোনাব।

    আমার মনের ইচ্ছা সকল
    ওই মদিনার হব পাগল
    আশেক হয়ে কেবল
    মদিনায় রবো সোনার মদিনায় রবো।

    আমি পাপী নবীর শানে
    সালাম দিব সর্বক্ষণে
    ওই সালামের জবাব শুনে
    ফিরে আসিব দেশে ফিরে আসিব।

    3
    5 Comments
    • ইমদাদুল এইচ এম লিমন, আপনার লেখা এই নাতটি পড়ে মনটা একদম শান্ত হয়ে গেল। মদিনার প্রতি এমন আকুলতা আপনার মনে কীভাবে তৈরি হলো?

    • আপনার লেখাটিতে মদিনার প্রতি গভীর অনুরাগ আর শুদ্ধ ভালোবাসার যে সুর ফুটে উঠেছে তা সত্যিই হৃদয় স্পর্শ করে যায়। এমন স্নিগ্ধ অনুভূতির প্রকাশগুলো পাঠকের মনে প্রশান্তি নিয়ে আসে, আপনি নিয়মিত এভাবেই আপনার মনের কথাগুলো লিখে যান।

    • রসূলুল্লাহ (সা.)-এর প্রতি পরম প্রেম, গভীর ব্যাকুলতা ও মদিনায় যাওয়ার তীব্র আকাঙ্ক্ষায় সিক্ত একটি চমৎকার নাত। পাপী হৃদয়ের কাতরতা কাটিয়ে সালামের জওয়াব শোনার যে পবিত্র ইচ্ছা এখানে ব্যক্ত হয়েছে, তা আশিকে রাসুলের অন্তরের অতি ব্যাকুল এক সুরকে স্পর্শ করে।

    • মদিনার প্রেমেই লেখা হয় হৃদয়ের সবচেয়ে সুরেলা সালাম…🤍

কাব্যচারী ইমদাদুল এইচ. এম. লিমন

কবি ও গীতিকার

Skip to toolbar