Profile Photo

কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমনOffline

  • মা আমিনার খাজিনা
    — ইমদাদুল এইচ.এম. লিমন

    ওগো ও মা আমিনা
    তোমার কোলের এই খাজিনা
    পৃথিবীর বুকে এলো নিয়ে রহমত,
    আমরা তারই উম্মত, আমরা তারই উম্মত।

    নবী এলেন এই দুনিয়ায় নিয়ে মানবতা,
    আল্লাহ তায়লার মনোনীত সৃষ্টিকূলের নেতা।
    আল্লাহর ঘোষণা মতে, শ্রেষ্ঠ এই পৃথিবীতে
    উত্তম আদর্শ হলেন নূর নবী হযরত।

    আল্লাহ তায়ালা ফরমাইয়াছেন সূরা আম্বিয়ায়
    রহমত নাজিল করেছেন এই নামের মহিমায়,
    মানবজাতি মুক্তি পাবে, দয়ার নবীর মায়া হবে
    উম্মতকে ডেকে ডেকে করবেন শাফায়াত।

    — কাব্যচারী

    2
    5 Comments
Skip to toolbar