Profile Photo

কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমনOffline

  • মাননীয়

    কাব্যচারী,
    ইমদাদুল এইচ এম লিমন

    বলছিলেন তো মির্জা সাহেব
    নির্বাচনের দোহাই দিয়ে,
    হযবরল দেশটা এখন
    আমরা ঠিক করব গিয়ে।

    প্রতিশ্রুতি এমন ছিল
    জুলাই সনদ মানবে তারা,
    এখন বলে শিলং প্রেমিক —
    সংবিধানে নেই তো ধারা।

    রামছাগলের গায়ে লেখা
    গণতন্ত্র রক্ষাকারী,
    বলিদানে রামছাগলটা
    গণতন্ত্রের কবর খুঁড়ি।

    মাথা বলির শপথ নিয়ে
    পরদেশীদের আশকারায়,
    ক্ষমতায় আজ মাননীয় —
    বাঙালি তা বুঝে নাই।

    বুঝবে কেমনে এই জাতি তো
    একক জাতের অংশ না,
    হরেক জাতের সংমিশ্রণে
    বাঙালির তো দোষও না।

    চ্যাম্পিয়ন এই দলের কথা
    ধরি, আম জনতার মনে নাই,
    সুশীল রাও কি মরে গেছেন?
    নাকি রুচির অভাব তাই!

    বিলেতফেরত মাননীয়
    কয় না কথা সংসদে,
    তাতেই কিছুর আভাস মেলে —
    নাই বা বলুক সংবাদে।

    বঙ্গদেশের বঙ্গ সুশীল
    সাংবাদিকরাও চাটছে পা,
    জুটছে দেখি দু-মুঠো ভাত —
    তাতেই তাদের ভাসছে গা।

    কথা ছিল তো সংস্কারের
    আজকে করে সংশোধন,
    জুলাই করে লাভ কি হলো
    থাকলে পুরানো অভিধান?

    পরিচালক কোন সে কোথাকার?
    বলো অভিনেতার দল,
    আর কত কাল নিজের মাথা
    বর্গা দিয়ে খাবি মল।

    আমরা দেশের আইনপ্রণেতা
    আমরাই দেশের শক্তিধর,
    যেই হোক এই অশুভ ষাঁড়
    ভেঙে দেব কাঁকাল তার।

    2
    3 Comments
    • কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমন, আপনার লেখনীতে ‘আমরাই দেশের শক্তিধর, যেই হোক এই অশুভ ষাঁড় ভেঙে দেব কাঁকাল তার’—এই লাইনটির তীব্র ক্ষোভ ও দৃঢ়তা অত্যন্ত শক্তিশালী এবং সমসাময়িক বাস্তবতাকে যেভাবে আপনি ফুটিয়ে তুলেছেন, তাতে আপনার লেখনীর ক্ষুরধার প্রকাশভঙ্গি পাঠকদের ভাবিয়ে তুলবে, তাই আপনি এভাবেই সত্যের পথে নির্ভয়ে লিখে যান।

    • তা ঠিকই বলেছেন এ দেশের যে অবস্হা না সংবিধান ঠিক করছে, না জুলাই সনদ মানছে কিছু করছে না।

কাব্যচারী ইমদাদুল এইচ. এম. লিমন

কবি ও গীতিকার

Skip to toolbar