Profile Photo

কাব্যচারী ইমদাদুল এইচ এম লিমনOffline

  • তুমি যদি হও
    কাব্যচারী,
    ইমদাদুল এইচ এম লিমন

    বন্ধু তোমার ছোট্ট কোমল মন,
    সত্যি করে বলো – আমায় তুমি করবে গ্রহণ?
    আমি তোমার নায়ের মাঝি হয়ে
    সাগর মাঝে ভাসবো যে নির্জন।

    তুমি যদি হও সুরভী, শুষ্ক ফুলে যষ্টি মধুর স্বাদ
    আমি হবো ফুল ভ্রমরা, ফুলে ফুলে গড়বো অনুষদ।

    বন্ধু তোমার ছোট্ট অবুঝ মন,
    একটু ভেবে বলো – আমায় তুমি ডাকবে আমরণ?
    আমি তোমার গল্পকথক হয়ে
    গল্পে গল্পে রাঙিয়ে দেব তোমার এই জীবন।

    তুমি যদি হও রাগিণী, মিষ্টি সুরে বাংলাদেশী গান
    আমি হবো বাউল বেশী, একতারাতে সুর তুলিবো তান।

    বন্ধু তোমার ছোট্ট ব্যাকুল মন
    হৃদয় ছুয়ে বলো- আমায় তুমি করবে প্রিয়জন?
    আমি তোমার চলার সাথী হয়ে
    বিষণ্ণ আর ভয়ে, থাকবো হয়ে তোমার আপনজন।

    তুমি যদি হও কামিনী, সাদা ফুলের সুগন্ধি সেই ঘ্রাণ
    আমি হবো রাতের হাওয়ায় অনুভবে শীতলতম প্রাণ।

    বন্ধু তোমার ছোট্ট সজীব মন,
    একটু ইশারাতে বলো- আমায় তুমি করবে আলিঙ্গন?
    আমি তোমার স্বপ্ন সমান হয়ে,
    চাঁদনী রাতে চাঁদতাঁরাতে করবো সংযোজন।

    তুমি যদি হও দরদী, অনুরাগী দরদ মাখা প্রেম
    আমি হবো প্রেমিক পুরুষ তোমার গলের হেম।

    2
    8 Comments

কাব্যচারী ইমদাদুল এইচ. এম. লিমন

কবি ও গীতিকার

Skip to toolbar