-
অন্ধকার শহর
এ শহরে মানুষ নাহি থাকে
থাকে মানব যন্ত্র
যে শহরে আলোর অভাব নেই
সে শহরের মানব মনে
এ হেন অন্ধকার কেন ?এ শহরের বুকে চিরে বেরোয় যান্ত্রিকতা
প্রানের চিহ্ন নাহি যায় পাওয়া
সবাই ছুটছে….
দুর্নিবার সে ছুট কিসের মোহে.?এ শহরে প্রাণের ভীড়ে তবু প্রাণহীনতা
যন্ত্র-সোরগলে কেন খুঁজছে নিরবতা
কেন ধরছে চেপে বিষণ্নতা
তবুও ফুরোয় না কেন ব্যস্ততা ?রাস্তার ঐ টোকাই ছেলেটা
সেও একদিন খুঁজতো একটু ভালোবাসা
এ শহরের নিষ্প্রাণ অভিজ্ঞতা
হারিয়ে দিয়েছে ওর মনের সব কোমলতা
তাইতো সে আজ ঘৃণিত এ অন্ধ-শহরে
তাইতো সে আজ অপরাধী হয়েছে
বেঁচে থাকার চিরন্তন জন্মাধিকারে
মরিতে চায় না কেহ একবার জন্মিলে
অমরত্ব তবু পায় নাই কভু কস্মিনকালে
টোকায়ের লাশের খবর রাখে নাই কেহ
হয় নায় কোনো মামলা-মোকদ্দমা
হয়তো হায়েনারা ছিড়ে খেয়েছে সে দেহ
কোথায় হে মানব তোমার মনুষ্যত্বা
©Emotionless Rima11 Comments
Friends
Anup Dey
@anup-dey
শিউলি চক্রবর্তী
@shiuli
উজ্জল রায়
@anthony6
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Shrabon
@shrabon
S.M ROBEL
@smrobel
Md. Ziaur Rahman
@vulpotha81
Md Rahamat Ali
@rahamatalimd
Jannatul Ferdausi
@ferdausi


সুন্দর লিখেছেন প্রিয় কবি।