-
ভাসে শূণ্য
লেখক : মোঃ নাজমুল আখতার।সন্ধ্যার পর পর কর্পোরেট মিটিং এ জয়েন হতে হবে –
ঘড়িতে এখন ঘড়ির কাটা বিকাল পাঁচটার দিকে সময় নির্দেশনা দিচ্ছে, দ্রুতই বাস থেকে নেমে পড়লাম। প্রশস্থ রাস্তা হওয়ায় চলাচলরত বাসগুলো খুবই দ্রুত গতিতে চলাচল করছে। ট্রাফিক সিগন্যাল ব্যতীত বোধহয় রাস্তার পূর্ব পাশ হতে পশ্চিম পাশে যাওয়া সম্ভব হবে না।খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর, রাস্তা পারাপারের অনুমতি মিললো সবুজ সংকেতে। জমতে জমতে আমার সাথে ও আমার পিছনে অনেকগুলো মানুষ একত্রিত হয়ে গেছি, এপার থেকে রাস্তার ওপারে যাওয়ার জন্য.. মোটামোটি একটা ছোটখাটো পথ যাত্রার মত লোক সমাগম হলো, অন্তত রাস্তা পারাপারের সময়টাতে এমনই মনে হলো।
এয়ারপোর্টের সম্মুখ রাস্তার একটু বাম পাশে মটর সাইকেলের মিনি রাইড শো চলছে, কিছুটা সময় দাঁড়িয়ে দেখে নিলাম –
মনে হচ্ছে কেউ বোধহয় আমার জন্য প্লেনের টিকেট আগে থেকেই বুকিং দিয়ে রেখেছে। পাসপোর্ট, ভিসা ও অন্যান্য কাগজপত্রেরও ক্লিয়ারেন্স নিয়ে আসা হয়েছে। সফর সঙ্গী অবশ্য সাথে কেউ নেই !
পুরো আকাশটা যেন এই এয়ারপোর্টের অফিস ছাদের উপর এসে নেমেছে। আশে পাশে যাত্রী তরুণী খুঁজছি, যে কিনা একই ফ্লাইটে যাবে ! গলায় হারের অলংকারে তাকে বেস আকর্ষণীয় লাগছে। চেহারা রূপসী যেমন তেমন হোক নাকের উপর চোখে পড়া রিডিং চশমাটা তাকে এক অন্যন্য সুন্দরণীতে নিয়ে গেছে।
একটু পরেই যে বিমান ছেড়ে দিবে, সে দিকে তার যেন কোন খেয়ালই নেই। একাধারে একপলকে চোখ বরাবর তাকিয়ে আছে, কোন নড়াচড়া নেই। পিকচার আর্টিস্ট শিল্পী ভাই তার পেন্সিলের আঁচড়ে মেয়েটির মুখের অবয়ব স্কেচ যেন হুবুহই এঁকে যাচ্ছে। গলা বেয়ে চুলের খোলা চুলগুলো ভাঁজে ভাঁজে পেন্সিল গাড় রঙে আর্টবোর্ডে প্রকাশ হয়ে আসছে।
জলদি করুণ !
নাহ্! আমার দিকে তার কোন কর্ণপাত নেই..অন্য দিকটাই – এই সুন্দর নুয়ে পরা পেখম খোলা গাছটার সাথে একটি সেলফি তুলে নেই, স্মৃতির সংরক্ষণাগারে।
না!
আপনার সরে যাওয়ার দরকার নেই। একটি ছবি উঠিয়ে চলে যাচ্ছি আমি। আপনার রূপের সৌন্দয্য আমার জন্য নয়! তবে চাইতেও তো পারি আপনাকে, মনকে কি আর বেধে রাখা যায়।কিছুটা লাল – কিছুটা কয়লা ছাই সদৃশ্য,
কিছুটা কালো – কিছুটা সাদা এমন রঙের কম্বিনেশনে মেঘের কোল ঘেঁষে প্লেনটি ভেসে যাচ্ছে গন্তব্যে ছুটে।
দাঁড়িয়ে আছি – ফুটপাতের পথে, মেলায় টাঙ্গানো হজ্জ্ব এজেন্সির ফেস্টুনে সাটানো কোন এয়ার কোম্পানীর প্লেনের দিকে তাঁকিয়ে মনের মন ভেবে যাচ্ছি..4 Comments
Friends
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
রুনা জাহান
@runajahan
wajibad
@wajibad
ashraf ali
@ashrafali1
Md Shakhawat Hossen
@mdshakhawathossen
দেবজীৎ ঘোষ প্রীতম
@debojit
FAM Farhad
@fmfarhad71gmail-com
দীপান্বিতা পালিত
@dipannitachowdhury669gmail-com
Md. Kamrul Hasan
@md-kamrulhasan


মো: নাজমুল আখতার, বাস্তবের ব্যস্ততার মাঝে কল্পনার ডানা মেলে দেওয়া আপনার এই অনুভূতির বর্ণনাগুলো যেন কোনো এক দূরগামী ট্রেনের জানালার ধারের মুহূর্তের মতোই স্নিগ্ধ ও প্রাণবন্ত।