-
অশরীরী
– ফারহাত আহমেদ
যাস্ নে নদীর পাড়ে
অশ্বত্থ গাছ-তলে
ভূত বাসা বেঁধে আছে
ঘাড় ধরে মটকায়
অমাবশ্যার রাতে
পেত্নীরা না-কি নাচে
ঝড়-ঝঞ্জার মাঝে
গাছ জুড়ে লটকায় ।
ডাঙায় ভূতের মেলা
জলেতে আরেক খেলা
দৈত্য-দানোর ছানা
পাক্ দেয় হুট্-হাট
সাঁতার কাটতে মানা
এমন নদীর জলে
সবাই সটকে থাকে
বিজন ভূতের ঘাট ।
সাত-পুরুষের ঘাড়ে
সিন্দাবাদের বোঝা
অশরীরী উৎপাত
মাথা পেতে স্বেচছায়
হাজার বছর ধরে
ভূত-প্রেত টিকে আছে
অশ্বত্থ গাছে কিছু
বাদ-বাকী কেচ্ছায় ।4 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan


চমৎকার