Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • বিশ্বাস ২
    – ফারহাত আহমেদ
    ম‌নে ক‌রেছি‌লে
    ‌বিশ্বাস ক‌রি,
    আদ‌তে কিন্তু ক‌রিনা,
    ‌বিষ দি‌য়ে‌ছি‌লে
    আস্থার দা‌মে,
    মরবার নয়, ম‌রিনা।
    ‌বিশ্বা‌সে না‌কি
    ‌মিলায় বস্তু
    ত‌র্কে সময় নষ্ট,
    ঠ‌কে ঠ‌কে পাই
    বিশ্বাস ক‌রে
    সব হারা‌নোর কষ্ট।

    6
    6 Comments
  • বিশ্বাস ১
    – ফারহাত আহমেদ
    “ফাউল ফাউল”গর্জালো সব
    স্টেডিয়াম পুরো জাগলো,
    রেফারীর বাঁশি,নিশ্চিত লাল
    হলুদ,হলুদ লাগলো।
    বিশ্বাস বড়ো হারামী জিনিস
    একবার যদি টুটে,
    গালির পর,গালির পর,
    গালির তুবড়ি ছোটে।

    4
    1 Comment
  • ঈদুল ফিতর ২০২৩
    – ফারহাত আহমেদ
    কার্যকার‌ণ ভাব‌তে যেওনা,
    ভাব‌লে বিপ‌দে পড়‌বে,
    না‌ড়ি টি‌পে পাওয়া দুর্বলতায়
    কেউ কেউ ঘা‌ড়ে চড়‌বে।
    সব‌কিছু তু‌মি ক্ষান্ত দাও আজ,
    হ‌য়ো না চিন্তা‌বিদ,
    সহ‌জে সর‌লে নর‌মে তপ্ত
    গর‌মে এবার ঈদ।

    4
    2 Comments
  • বউ কথা কও
    – ফারহাত আহমেদ
    লজ্জাবতী
    লতার ভেতর
    যখন পঙ্ক থাকে,
    ছোঁয়ার পরে
    লজ্জা পেলেও
    সত্য গোপন রাখে।
    ‘বউ কথা কও’
    সব কিছু কয়,
    জানতে যা চাই কয়না,
    বামপক্ষ
    সমান সমান
    ডানপক্ষ হয়না।

    4
    2 Comments
  • রাধা
    – ফারহাত আহমেদ
    বর্ষা,বৃষ্টি,রংধনু বা
    রাতের জোনাক্ মেলা
    বসতো জেঁকে তোমার চোখে
    রঙ-বেরঙের খেলা।
    লজেন্স,টফি,ক্যাডবেরী আর
    গুড়-বাতাসার ডাকে
    আসতে তুমি,বাসতে ভালো,
    খুঁজতে তুমি কাকে?
    নয়টা-পাঁচটা চলতে পারিনি
    চোখ-রাঙানির সাথে
    শৃংখল ভেঙ্গে জঙ্গলে যাই,
    ডুগডুগি তাই হাতে।
    ভালবেসে যদি পাগল না হই,
    কিসের ভালবাসা?
    মেপ…Read More

    3
    3 Comments
  • মঙ্গলালোক/ফারহাত আহমেদ
    ক্ষুধা ম‌রে ভূত, ইফতা‌রে আ‌মি 
    পুরাই চাতক পা‌খি,
    বৃ‌ষ্টি না হ‌লে বাতাস দি‌লেও 
    আশায় আশায় থা‌কি। 
    বা‌তিঘ‌রে আশা, কখ‌নো নিরাশা, 
    জীব‌নে কখ‌নো মর‌নে, 
    মঙ্গলা‌লো‌কে বাঙা‌লিকে পা‌বে 
    নতুন বর্ষবর‌ণে।
     

    4
    3 Comments
  • অবাক
    – ফারহাত আহমেদ
    অমর‌ত্বের সিগন্যাল পে‌য়ে
    বু‌ড়ো হ‌য়ে যায় শিশু,
    অবাক হবার বেকু‌বি ক‌রিনা,
    যখন সবাই পশু।
    অবাক হ‌বো না য‌দি তু‌মি ব‌লো,
    “মানুষ‌কে পাই ভয়”,
    ‌পোষা‌কে-আশা‌কে,চলায়-বলায়,
    আমরণ অভিনয়।
    সবার ওপ‌রে মানুষ মে‌নে‌ছি,
    মা‌নিনা অনেক খেলা,
    ‌বিপরীত যত অংক মেলা‌তে
    ‌কে‌টে যায় সব বেলা।

    4
    2 Comments
  • কথা ২
    – ফারহাত আহমেদ
    কথা নাকি সব নষ্টের গোড়া,
    মুখ থাকা চাই বন্ধ,
    তারপরো বলি এসো একসাথে,
    হোক তা ভাল বা মন্দ।
    কুলুপ এঁটেছি,জিহ্বা কেটেছি
    চলেছি বোবার সঙ্গে,
    যুদ্ধ কিন্তু থেমে থাকে নাই,
    পৃথিবীতে কি-বা বঙ্গে!
    কত ভাষাভাষী বলে কয়ে যায়,
    আবেগে,নিরাবেগে
    চার্লির মতো, বারফির মতো
    হাসিমুখে,রেগে রেগে।
    কথা হতে পারে নিষিদ্ধ ফল
    হত…Read More

    5
    2 Comments
  • কথা ১
    – ফারহাত আহমেদ
    সারাদিন ধরে একটু কথাই
    বিশাল বার্তা হয়,
    ফুলিয়ে,ফাঁপিয়ে,গেজিয়ে,ঝালিয়ে
    কথার ভর্তা রয়।
    সহমত আর প্রতিক্রিয়ায়
    এঙ্গেল যায় বোঝা
    পোকার ফেসের “নো কমেন্টস” গেমে
    চুলকানি সহ খোঁজা।
    কিছু কিছু কথা মরেও মরেনা
    হোক সে যতই পচা,
    মমির আদলে শুটকি হয়ে
    আজীবন মারে খোঁচা।

    3
    2 Comments
  • 3
    1 Comment
  • Profile picture of ফারহাত আহমেদ
  • স্বাধীনতা আ‌রো বয়সী হ‌য়ে‌ছে,
    বয়সী হ‌য়ে‌ছে দুঃখ,
    শীতলপা‌টির ফাঁক ফোকরের
    বয়সী সু‌খেরা সূক্ষ্ম।
    অপ‌দেবতার রক্তচক্ষু,
    পরাশ‌ক্তির ধমক,
    বাঙা‌লি‌ থাম‌তে জা‌নেনা যেখানে,
    কিভা‌বে দাবাও চমক?
    : পরা‌জিত অপশ‌ক্তি‌কে/ফারহাত আহ‌মেদ
    (অপ্রকা‌শিত)
    মহান স্বাধীনতা দিবস, ২০২৩

    4
    1 Comment
    • আমাদের চাওয়া আর পাওয়ার মধ্যে অনেক ব্যবধান থাকলেও আমরা স্বাধীন, এটাও কিন্তু কম পাওয়া না। যথার্থই বলেছেন……বাঙা‌লি‌ থাম‌তে জা‌নেনা যেখান, কিভা‌বে দাবাও চমক?

  • বটমূল
    – ফারহাত আহমেদ
    চৌদ্দশ’ বাইশ
    প্রথম প্রহরে
    রমনায় ঘর বাঁধি

    সানকিতে ভাত
    পানি ঢেলে তারে
    ইলিশ-পান্তা রাঁধি।

    সেকেন্ড প্যারাতে
    চাপা মারলেও
    সত্য জানিয়ে যাই…

    বটমূলে ওটা
    ‘পাকুড়’ বৃক্ষ
    কোন বটগাছ নাই।
    (লেখাটা পহেলা বৈশাখ, ১৪২২ এর)

    4
    3 Comments
    • একদম ঠিক!!!! বটমূলে আদতে বট গাছই নাই। পাকুর আর বটের পার্থক্য অনেকেই জানে না।

      • আমিও জানতাম না! আমি অবশ্য পহেলা বৈশাখে ঐদিকটা এড়িয়ে চলি! ভরপেট পান্তা ইলিশ খেয়ে ঘুমটাই বেশী জরুরী মনে করি!

      • অনেকেই জানে না এটা।

  • নম্বর
    – ফারহাত আহমেদ
    দশে আট কেউ দশে সাত পায়,
    বয়ফ্রেন্ড কেউ বন্ধু
    রাম,শাম,যদু,ছিলো কতো মধু,
    নন্দীপাড়ার নন্দু।
    ধর্ষিতা হয়,লাথি-গুতো সয়,
    নম্বর তবু কমেনা
    জেন্টালম্যান,বুঝেছো উপেন?
    আইটেম ছাড়া জমেনা।
    গ্যাপ করে চলে তথ্যগোপন,
    কোন্ টা ক্যামন্ লাগে?
    শাক দিয়ে মাছ আজকে পুরানো,
    হাতী-ঘোড়া সব ঢাকে।
    হিরো মরে গেছে,চলে গেছে সব,
    পড়ে আছে শুধু…Read More

    4
    2 Comments
  • কালেক্টিভ নাউন
    – ফারহাত আহমেদ
    মেহমান বেশী,একটু মাংসে
    অনেক পাতলা ঝোল
    ভুল পাসে ভরা খেলাটায় ছিলো
    একটা শুদ্ধ গোল।
    পিক-পকেটার,মোটা মানিব্যাগ,
    কিন্তু মাথায় হাত,
    দুই টাকা ভরা মানিব্যাগ বলে
    কষ্টে জুটবে ভাত।
    বাদাম ভরা ঠোঙ্গার সাথে
    বোতলভরা পানি,
    পার্কের বেঞ্চ,খালি খালি পেট,
    হুমায়ুন,আমি জানি।

    5
    6 Comments
    • মেহমান বেশী,একটু মাংসে
      অনেক পাতলা ঝোল- ব্যাপারটা অনেকেই রিলেট করতে পারবে।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 24 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • জনপ্রিয়তার অভিনন্দন কবিপ্রিয়!
      আজকাল আপনাকে আর আগের মত পাইনা কেন? এত মজার মজার কবিতাগুলো মিস হয়ে যাচ্ছে যে! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

    • অসাধারণ মুগ্ধতা সহ শুভকামনা।

  • নবজাতক
    – ফারহাত আহমেদ
    স্মরণকালে
    শহর জুড়ে
    খাঁচার মতো
    ফ্ল্যাটের ভেতর
    তলায় তলায়
    মানব সমাজ
    মানু্য যেন
    খাঁচার বাদর ।
    ইটের ভেতর
    কীটের কথা
    দিব্য চোখে
    বিশ্বকবি
    ছড়ার ভেতর
    সব দেখেছেন
    একশো বছর
    পরের ছবি ।
    শেকড় ছাড়া
    মানুষগুলো
    কেমন যেন
    খ্যাপার মতো
    হাজার হাজার
    ফুটের ওপর
    বসত্ গড়ে
    অবিরত ।
    মাটির থেকে
    অনেক দূরে
    আকাশ বরং
    কাছাকাছি
    আরেক…Read More

    3
    1 Comment
  • স্বপ্নদোষ
    – ফারহাত আহমেদ
    আমার যত
    স্বপ্ন আছে
    বাস্তবে তা’
    কল্পনা
    বললে তুমি
    হাসতে পারো
    বলবো না-কি
    বলবো না ?
    স্বপ্নে কথা
    তোমার সাথে
    অহর্নিশি
    এই তো কাজ
    স্বপ্নে আমার
    রিকশা উড়ে
    রিকশা যেন
    পঙ্খীরাজ ।
    স্বপ্নে কোন
    ব্যর্থতা নেই
    সবকিছুতে
    আমি পাশ
    স্বপ্নে আমি
    দেখতে ভাল
    মুগ্ধ তুমি
    বারোমাস ।
    স্বপ্নে শুধু
    ঘি-এ ভাজা…Read More

    3
    1 Comment
    • স্বপ্নে কথা তোমার সাথে
      অহর্নিশি
      এই তো কাজ
      স্বপ্নে আমার
      রিকশা উড়ে
      রিকশা যেন
      পঙ্খীরাজ । – খুব মজা লাগলো।

  • Load More Posts
Skip to toolbar