-
একটি মিথ্যা গল্প
– ফারহাত আহমেদ
প্রলয়ের ক্ষণে
শয়তান হাসে
নিঃশ্বাস জুড়ে আক্ষেপ
মোমবাতি যেন
দমকা হাওয়া
আয়ু তার বড়ো সংক্ষেপ ।
মানুষের বেশে
মরণের হানা
ছারপোকা কাটে দেশ
ছয়ফুট নিচে
ইতিহাস যতো
মাটিচাপা-সবশেষ ।
শার্টের ভাঁজে
রক্তের ফোঁটা
মাটিতেও দেখি অল্প
পলিথিন ভরা
আলামত তবু
একটি মিথ্যা গল্প ।2 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan


শার্টের ভাঁজে
রক্তের ফোঁটা
মাটিতেও দেখি অল্প
পলিথিন ভরা
আলামত তবু
একটি মিথ্যা গল্প…দারুণ।