Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    • 3 years, 9 months ago

    পরাজয়
    – ফারহাত আহমেদ
    ভাংতি কিছু
    পয়সা ছাড়া
    পকেট ফাঁকা
    কিচ্ছুটি নেই
    সুকতলাটা
    বিগড়ে গেছে
    চলছে না পা
    আজ কিছুতেই ।
    বিশটি টাকা
    জুটলে পরে
    ঘন্টা খানেক
    রিক্সা করে
    চলতো সফর
    তিলোত্তমায়
    বড্ড রোদের
    দ্বি-প্রহরে ।
    বলতে বারণ
    মন ভালো নেই
    একলা ভীষণ
    যবু থবু
    বুক-পকেটে
    মুখখানা তার
    সঙ্গোপনে
    দেখছি তবু ।
    টাটাচ্ছে পা
    আজকে বড়ো
    পলেস্তরা
    খসলো বলে
    এক তুড়িতে
    কষ্ট ভুলে
    ডাকতো যদি
    যেতাম চলে ।
    মুড়ির মোয়া
    খৈ-বাতাসা
    ক্যাডবেরী বা
    চাঁদ-তারা নাও
    খোঁপায় দিতাম
    শাপলা গুজে
    আঁচল ভরে
    যা কিছু চাও ।
    ডাকছে না কেউ
    ডাকবে না আর
    যাচ্ছে চলে
    পাট্ চুকিয়ে
    উঠোন জুড়ে
    নকশা আঁকা
    আলতা পায়ে
    আজকে বিয়ে ।

    4
    2 Comments
Skip to toolbar