Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    • 3 years, 10 months ago

    দিশেহারা কথন
    – ফারহাত আহমেদ
    বড়োলোক মানে অনেক টাকা
    সুট-বুট-দামী গাড়ি
    চলনে-বলনে-কথনে-মননে
    সত্যের সাথে আড়ি।
    কমরেড বলে সবাই থাকবে
    ক্যাপিটাল বলে ব্যক্তি,
    রাতের আকাশে আউড়ে চলি
    মহামনীষীর উক্তি।
    দিশেহারা এক ফলোয়ার আমি
    একটা লিডার ছিলো
    যাদের সাথে যুদ্ধ করেছি
    তারাই লিডার নিলো।
    ধুলো-বালি মাখা শিশুদের নিয়ে
    ফুটবল দল গড়বো
    হিমালয় হোক কিংবা না হোক
    কেওকারাডং চড়বো।

    2
    2 Comments
Skip to toolbar