Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    3 years, 4 months ago

    বিচার
    – ফারহাত আহমেদ
    সাপ সাপ” হাঁক-ডাকে
    আমি থতমত খাই
    ঘরের বিড়াল যেন
    আরো বেশী চমকায়
    “কই কই” রব তুলে
    লোকজন ছূটে যায়
    বিড়াল সুযোগ বুঝে
    হাড়ি ঠেলে দুধ খায় ।
    “সর্পনিধন” শেষে
    শবযাত্রার শুরু
    বীর পুরুষের দল
    হাসি মুখে যাচ্ছে
    একটা ন্যাতানো সাপ
    শবযাত্রার শব
    লাঠির মাথায় দেখি
    বেশ দোল্ খাচ্ছে ।
    কোন্ জাত, কয় হাত
    এই সব খোঁজ নেই
    হাড়িটার দুধ শেষ
    নজরে তা’ পড়ে না
    নজরে পড়ার পর
    শেষবার ফণা তোলে
    তারপর লাঠি চলে
    তারপর নড়ে না ।
    সাপ হয়ে জন্মানো
    ক্ষমাহীন অপরাধ
    অন্যটা হবে তবে
    কেন তারে দেখা যায়
    “শোনা যায়”, “মনে হয়”
    “জানা যায়”-ধরণের
    বায়বীয় অপরাধে
    বারে বারে সাজা পায় ।
    সুখ সুখ ভাব জাগে
    পায়ে পায়ে ঘষা লাগে
    বিড়ালটা পায়ে পায়ে
    ঘষাঘষি করছে
    প্রায় শতভাগ সাপ
    বর্ণিত অপরাধে
    কিছু বুঝবার আগে
    অকারণে মরছে ।

    3
    2 Comments
Skip to toolbar