Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    3 years, 2 months ago

    স্বপ্নদোষ
    – ফারহাত আহমেদ
    আমার যত
    স্বপ্ন আছে
    বাস্তবে তা’
    কল্পনা
    বললে তুমি
    হাসতে পারো
    বলবো না-কি
    বলবো না ?
    স্বপ্নে কথা
    তোমার সাথে
    অহর্নিশি
    এই তো কাজ
    স্বপ্নে আমার
    রিকশা উড়ে
    রিকশা যেন
    পঙ্খীরাজ ।
    স্বপ্নে কোন
    ব্যর্থতা নেই
    সবকিছুতে
    আমি পাশ
    স্বপ্নে আমি
    দেখতে ভাল
    মুগ্ধ তুমি
    বারোমাস ।
    স্বপ্নে শুধু
    ঘি-এ ভাজা
    স্বপ্নে সয়া-
    -বিন নেই
    জেগে জেগে
    স্বপ্ন দেখি
    আনন্দে
    আনন্দেই ।

    3
    1 Comment
    • স্বপ্নে কথা তোমার সাথে
      অহর্নিশি
      এই তো কাজ
      স্বপ্নে আমার
      রিকশা উড়ে
      রিকশা যেন
      পঙ্খীরাজ । – খুব মজা লাগলো।

Skip to toolbar