Profile Photo

ফারহাত আহমেদOffline

  • Farhat-Ahmed
  • Profile picture of ফারহাত আহমেদ

    ফারহাত আহমেদ

    3 years, 4 months ago

    নবজাতক
    – ফারহাত আহমেদ
    স্মরণকালে
    শহর জুড়ে
    খাঁচার মতো
    ফ্ল্যাটের ভেতর
    তলায় তলায়
    মানব সমাজ
    মানু্য যেন
    খাঁচার বাদর ।
    ইটের ভেতর
    কীটের কথা
    দিব্য চোখে
    বিশ্বকবি
    ছড়ার ভেতর
    সব দেখেছেন
    একশো বছর
    পরের ছবি ।
    শেকড় ছাড়া
    মানুষগুলো
    কেমন যেন
    খ্যাপার মতো
    হাজার হাজার
    ফুটের ওপর
    বসত্ গড়ে
    অবিরত ।
    মাটির থেকে
    অনেক দূরে
    আকাশ বরং
    কাছাকাছি
    আরেকরকম
    আবেগ খ্যালে
    তাদের ভেতর
    কানামাছি ।

    3
    1 Comment
Skip to toolbar