-
মায়ের মায়া
ফরিদুল ইসলামমনটা আমার পরে থাকে
আমার মায়ের কবরে,
হাসি মুখটা দেখতে মায়ের
আমার বড়ই ইচ্ছা করে।কবর পানে চাইয়া থাকি,
যদি দেখতে পাই,
দুনিয়াতে মায়ের মত
আমার আরতো কেহ নাই।কবরটারে ছুঁইয়া দেখি
মাগো তুমি কই,
মা বিনে হায় দুনিয়াতে
কেমনে আমি রই।তোমার জন্য কত স্বপ্ন
ছিল আমার মনে,
মাগো আমার চোখের পানি
আজ দেখে না কোন জনে।প্রভুর কাছে দোয়া মাঙ্গি
ওগো আল্লাহ দয়াময়,
আমার মায়ের তরেতে যেন
বেহেস্ত নসিব হয়।3 Comments
Friends
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Nijhum Nadia
@nijhumnadia
লিমা রায়
@lima722006gmail-com
Rabiul Rony
@rabiulrony
Sharika Khatun
@sharika6924gmail-com
Silent Discipline
@silentdiscipline
MD Nadim Mahmud
@mdnadimmahmud
Ddd Fddd
@dddfddd
Drako Shajib
@drako



মায়ের কবরের নীরব মাটিতে সন্তানের অশ্রু মিশে থাকে, আর দোয়ার আকাশে ফিরে আসে হারানো মমতার উজ্জ্বল প্রার্থনা…..🤍🖤