-
সত্যি জানো না
—–ফাতেমা কাসেমসত্যি তুমি জানো না,
আমি কতটা বাধ্যগত হতে পারি
কতখানি উজাড় করে দিতে পারি
নিজেকে তোমার জন্য।
শুধু একটিমাত্র শব্দ, যা
হৃদয়ের প্রাচীর ভেদ করে
ঢেউ তুলবে হৃদয় সরোবরে,
মুছে দিবে সব মর্ম বেদনা,
ধন্য করবে আমার নারীত্বকে।
সেই আজন্ম চাওয়া
একটিমাত্র শব্দ, প্রিয়
তুমি বলবে আমায়
আলিঙ্গনে জড়িয়ে
‘ভালোবাসি’ প্রিয়তমা তোমায়
‘ভালোবাসি’ ‘ভালোবাসি’2 Comments
Friends
মোঃ বায়েজীদ
@bayejid
খায়রুল ইসলাম
@khairulislam
শোয়েব হাসান
@shoaibhasan
Karoma village
@karomavillage
মুহম্মদ নাঈম
@naeem
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
saad bin
@saadbin
atif ac
@atifac
আব্দুল্লাহ আল আমিন
@abdullahalamin


“শুধু একটিমাত্র শব্দ, যা
হৃদয়ের প্রাচীর ভেদ করে
ঢেউ তুলবে হৃদয় সরোবরে…”
সুন্দর অনুভূতি প্রিয়… অনুক্ষণ ঘড়িদেখা শহরে ভালোবাসা’রা তবু আজও বেঁচে আছে – ‘ভালোবাসি’ প্রিয়তমা তোমায় ‘ভালোবাসি’… শুভকামনা ও মুগ্ধতা প্রিয়কবি…