Profile Photo

Fatema-KasemOffline

  • Fatema-Kasem
  • Profile picture of Mohammad Raisuddin
    Profile Photo
    Mohammad Raisuddin
    @mohammadraisuddin
  • বিশ্ব চিঠি দিবস উপলক্ষে —
    খুব সম্ভবত ১৯৮৪-৮৫ সালের কথা। আমার যখন ছয়-সাত বছর বয়স তখন আব্বা কুয়েতে যান চাকরি নিয়ে। আব্বা বাংলাদেশ বিমান বাহিনীতে কর্মরত ছিলেন। অবসর গ্রহণের পর বিমান বাহিনী থেকেই আব্বাকে কুয়েতে পাঠানো হয়।

    তখন তো চিঠির যুগ। প্রিয়জনের ভালোবাসা আর আদরের সবটুকু উষ্ণতা বুকে ধারণ করা একেকটি চিঠি কতটা মূল্যবান সে শুধু তার প্র…Read More

    9
    9 Comments
    • চিঠি দিবসের শুভেচ্ছা মঞ্চবন্ধু! চিঠির গাড় আবেগের সাথে সাহিত্যের যে একটা নিবিড় বন্ধন আমি এটা অনেক পরে উপলদ্ধি করতে পারি। মনের কথামালা ঠিক করে হয়ত সবসময় বলা হয়ে ওঠেনা, কিন্তু চিঠির মাঝে সেই কথাগুলোই পরম যত্নে যখন সাজিয়ে লেখা হয় তখন চিঠিগুলো অনেক বড় বড় উপন্যাস হার মানতে পারে! চিঠি নিয়ে আরো গল্প হোক, শুভেচ্ছা নেবেন!

    • Fatema-Kasem, আপনার লেখাটা পড়ে ছোটবেলার অনেক স্মৃতি হুট করে মনে পড়ে গেল। চিঠির ওই আবেগের জায়গাটা এখনকার এই যান্ত্রিক সময়ে খুব বেশি মিস করি।

    • প্রবাসের বিরহ, বাবার স্নেহ আর শৈশবের চিঠির ভিড়ে হারিয়ে যাওয়া এক অমূল্য ও মধুর স্মৃতিকথা!

    • “আজ লিখতে গিয়ে চোখের সামনে যেন হীরে মানিকের মত জ্বলজ্বল করছে ছোট্ট সেই চিঠির পাতাগুলো”—আপনার এই আবেগময় অংশটুকু পড়ে শৈশবের সেই হারানো দিনগুলোর কথা দারুণভাবে মনে পড়ে গেল এবং আপনি দারুণভাবে সেই স্মৃতিগুলোকে জীবন্ত করে তুলেছেন, তাই আপনার লেখনী চলুক আরও অনেক দূর।

    • চিঠি লেখার সোনালী দিনগুলো সত্যি চমৎকার ছিল চিঠি দিবসের শুভকামনা।

    • চিঠির জন্য প্রতীক্ষার যে আবেগ, তা এ যুগের ইন্সট্যান্ট যোগাযোগ মাধ্যমে পাওয়া অসম্ভব

    • কালির প্রতিটি ফোঁটায় জমে থাকা দূরত্বের সেই আক্ষেপই আজও হীরের মতো জ্বলজ্বল করে স্মৃতির পাতায়….🤍🖤

    • প্রিয়জনে লেখা চিঠিতে সব আবেগ মাখা কথা আজও স্মৃতির পাতায় ভাসে।

  • Profile picture of Kazi Adam
    Profile Photo
    Kazi Adam
    @kaziadam
  • মন ভালো রাখার ঠিকাদারি
    কাউকেই দিতে নেই, কেননা
    সর্বোচ্চ মূল্যের বিনিময়ে‌ও
    এখানে জেতার কোনো
    সুযোগ‌ই নেই।

    7
    7 Comments
    • মন ভালো রাখার দায়িত্ব নিজেরই, কারো ঠিকাদারিতে সে জেতা যায় না…..🤍

    • আপনার লেখার এই ‘মন ভালো রাখার ঠিকাদারি কাউকেই দিতে নেই’ কথাটি একদম খাঁটি সত্যি, কিন্তু নিজের মনের যত্ন নেওয়ার জন্য আপনি নিজে মূলত কী করতে পছন্দ করেন?

    • সত্যি বলেছেন

    • আপনার এই লেখাটির ‘সর্বোচ্চ মূল্যের বিনিময়ে‌ও এখানে জেতার কোনো সুযোগ‌ই নেই’ লাইনটি গভীর জীবনবোধের পরিচয় দেয়, তাই আপনি চমৎকার এই অনুধাবনটি আরও বেশি করে লিখে আমাদের মুগ্ধ করতে থাকুন।

    • কী ভীষণ শক্ত আর খাঁটি একটা সত্য কথা!

    • ভাই লাইনটা পড়ে মন খারাপ হয়ে গেলো 😔

    • ঠিকাদারি কাউকে দিতে নেই সত্যি কথা ।

  • জীবনটাকে এত বাজে ভাবে খরচ করা হয়েছে যে, চাইলেই এখন আর হিসেব মেলানো সম্ভব নয়।
    সাজা শুধু জেলখানায় বন্দী হয়েই কাটাতে হয় কে বলেছে, কোনো কোনো মানুষের জীবনটাই মস্ত বড় এক জেলখানা।

    6
    6 Comments
    • জীবনকে যে রঙের চশমা দিয়ে দেখা হয়, সেটার রূপ তেমনই মনে হয়—সুখ আর সৌন্দর্যের সন্ধানে গিয়ে ভুল আর অপছন্দকে মেনে নেওয়ার নামই তো সংসার। সুন্দর আর সহজের মোহ ছেড়ে এই অপূর্ণতা আর ভুলগুলোকে জীবন যাপনের স্বাভাবিক অংশ হিসেবে গ্রহণ করতে পারাই মানুষের আসল বুদ্ধিমত্তা ও সৌন্দর্য।

    • জীবনও একটা জেলখানা হতে পারে, শাস্তি বইতে হয় নিজেরই ভেতর থেকে…🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতরটা ছুঁয়ে গেল। আসলে জীবনের হিসাব মেলাতে গিয়েই আমরা আসল আনন্দগুলো হারিয়ে ফেলি। আপনার এই ভাবনাটা খুব গভীর আর সত্যি বলতে কি, ভীষণ বাস্তব।

    • Fatema-Kasem, আপনার এই লেখাটিতে জীবনের গভীর এক শূন্যতা এবং অনুশোচনার যে চিত্র ফুটে উঠেছে, তা এক কথায় অসাধারণ। জীবনের কারাগার নিয়ে আপনার এই অনুভূতিগুলো পড়তে গিয়ে মনটা সত্যি কিছুটা ভারাক্রান্ত হয়ে গেল। এমন সুন্দর এবং বাস্তবসম্মত ভাবনার প্রকাশ নিয়মিত করতে থাকুন, কারণ আপনার লেখনীর গভীরতা অনেক পাঠককেই ছুঁয়ে যাবে।

    • জীবনের হিসেব অমিল রয়ে গেলেও, বেঁচে থাকার নামই তো জীবন।

    • তা সত্যি কথা ।

  • Profile picture of Fatema-Kasem

    Fatema-Kasem changed their profile picture

    7
    1 Comment
  • বিষণ্ণতা কি কষ্টের নাম? না তার চেয়েও অধিক কোনো যন্ত্রনার নাম? না, এর কোনো নাম নেই, সীমারেখা নেই। আছে শুধু শূন্যতা। শূন্যতা মস্তিষ্কের কোষে কোষে। হৃদয়ের প্রতি ইঞ্চি জায়গা জুড়ে শূন্যতার ভয়াল থাবা ঘাপটি মেরে থাকে রাত দিন।

    7
    5 Comments
    • ‘হৃদয়ের প্রতি ইঞ্চি জায়গা জুড়ে শূন্যতার ভয়াল থাবা’—লাইনটা পড়েই বুকটা কেমন ধক করে উঠল, সত্যি দারুণ লিখেছেন আপনি! কিন্তু এই শূন্যতা কাটিয়ে ওঠার জন্য আপনার প্রিয় উপায় কী?

    • বিষন্নতা অনেকখানি ভয়ানক একটা অভিজ্ঞতা।

    • সব ব্যথার নাম হয় না—কিছু ব্যথা শুধু হৃদয়ের ভেতর শূন্যতা হয়ে বেঁচে থাকে।

    • বিষন্নরা ভয়াল থাবা দেয় একদিন

  • Profile picture of Syed Farah
    Profile Photo
    Syed Farah
    @syedfarah
  • বিষ পানে যে মৃত্যু–শুনেছি তাতে নাকি আত্মার মুক্তি মেলে না। কিন্তু মরণও যাকে ফিরিয়ে দেয়, সে কি ভাবে বাঁচে তার মুক্তি কোথায় মেলে তা কেউ জানে না ‌

    7
    7 Comments
    • যন্ত্রণা থেকে মুক্তির পথ খুঁজতে খুঁজতেই হয়তো মানুষ বাঁচে। বেঁচে থাকার চেয়ে সুন্দর আর কিছু নাই

    • মৃত্যু যাকে ফিরিয়ে দেয়, তার মুক্তি কোনো বাহ্যিক নিয়মে মেলে না; নিজের ভাঙা জীবনকে নতুন কোনো উদ্দেশ্যে সঁপে দিয়ে শান্তভাবে বেঁচে থাকার লড়াইয়ের ভেতরেই কেবল সে তার আসল শান্তি খুঁজে পায়।

    • মৃত্যুও যাকে ফেরায়, তার বাঁচার মানেই হয়ে ওঠে নতুন রহস্য…..🤍

    • Fatema-Kasem, আপনার লেখা ‘মরণও যাকে ফিরিয়ে দেয়, সে কি ভাবে বাঁচে’ লাইনটা পড়ে জাস্ট অবাক হয়ে গেলাম, খুব গভীর একটা উপলব্ধি শেয়ার করেছেন আপনি।

    • শক্তিশালী অনুভূতি শক্তিশালী লেখা! শুভ কামনা নিরন্তর…

    • Fatema-Kasem, আপনার লেখাটির “মরণও যাকে ফিরিয়ে দেয়” কথাটি গভীর বিষণ্ণতা ও অস্তিত্বের লড়াইকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, তাই এমন মননশীল ভাবনার প্রকাশ অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা রইল।

  • Profile picture of Fatema-Kasem

    Fatema-Kasem changed their profile picture

    6
    8 Comments
  • মাটির বুকে পলি জমে জমে মাটি যেমন হয়ে উঠে উর্বর, চারপাশ করে তোলে শস্য শ্যামল, মানুষের কষ্টগুলোও ঐ পলি মাটির‌ই মত। কষ্টের পলি জমে জমে বুকের ক্ষতে জন্ম নেয় কত শত হৃদয় নিংড়ানো নীল কমল কবিতার দল।

    4
    10 Comments
    • পজিটিভ ভাবে মানুষের কষ্ট কে দেখেছেন। পলি মাটির সাথে তুলনা করেছেন। এটা বেশ ভালো লাগল।

      • ধন্যবাদ! এ ছাড়া বেদনার্ত হৃদয়ের আর স্বান্তনা কি আছে বলুন?

    • কী অসাধারণ তুলনা! কষ্টকে এভাবে সৃষ্টির উৎস হিসেবে দেখাটা সত্যিই মুগ্ধ করার মতো!

    • কষ্টের পলিতেই জন্ম নেয় কবিতার সবচেয়ে সুন্দর ফসল…..🤍

    • আপনার লেখা “কষ্টের পলি জমে জমে বুকের ক্ষতে জন্ম নেয় কত শত হৃদয় নিংড়ানো নীল কমল” লাইনটি এতো সুন্দর যে এক নিমিষেই মন ভালো হয়ে গেলো, তা আপনার জীবনে এমন কোনো নীল কমল কি খুব দ্রুতই ফুটেছিল? আমাদের এই গ্রুপটাকে প্রাণবন্ত রাখতে আপনিও অন্যদের লেখাগুলোতে একটু লাইক আর সুন্দর মন্তব্য করে দেবেন কিন্তু।

      • ধন্যবাদ! আমার ভাবনা গুলোই আমার নীল কমল কালির আখরে যা ফুটে ওঠে অসহায় অজ্ঞাতবাস থেকে।

    • “ঝিনুক, নীরবে সহো, ঝিনুক, নীরবে সহে যাও, ভেতরে বিষের বালি__ মুখ বুজে মুক্তো ফলাও! “

    • আপনার লেখা এই উপমাটি দারুণ এক গভীর অনুভূতি ছুঁয়ে গেল, যেন প্রতিটি কষ্টই জীবনের কোনো এক সুন্দর সৃষ্টির ভিত্তিপ্রস্তর হয়ে উঠেছে। আমাদের এই ছোট সুন্দর গোষ্ঠীর অন্যদের লেখাগুলোতেও একটু ভালোবাসা আর মন্তব্য দিয়ে নিজেদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত করে তুললে মন্দ হয় না।

  • বেশ কিছুদিন ধরেই মনটা কেমন উদাস হয়ে আছে। মনে হয় সব ছেড়েছুড়ে পথে নেমে পড়ি। সারাক্ষণ মনের ভেতর ঐ এক সুর বেজেই যাচ্ছে বেজেই যাচ্ছে। তার আর কোনো বিরাম নেই। মাঝে মধ্যে নিজেকেই প্রশ্ন করি কেন এই শূন্যতা কেন এই হাহাকার? কিছুক্ষণ আগে হঠাৎ মনে হলো সম্রাট অশোক ও তো সব কিছু ত্যাগ করে পথে নেমেছিলেন। তাঁর ও তো কোন কিছুর অভাব ছিল না।

    2
    7 Comments
    • আপনার মনের এই গভীর উদাসীনতা এবং অজানার উদ্দেশ্যে ছুটে চলার আকুলতা লেখাটিতে দারুণভাবে ফুটে উঠেছে, তাই আরও এমন সুন্দর অনুভূতি আমাদের সাথে নিয়মিত শেয়ার করে যান।

    • কেন যেন কবি আবুল হোসেনের এই বইটির নাম মনে পড়ল। অনেক বছর আগে পড়া। “হে শোক আমি অশোক হব” …

      • প্রিয় বন্ধু ভাস্কর, “আবুল হোসেন” নয় ___ আবুল হাসান ! অবশ্য আবুল হোসেন নামে বাংলা সাহিত্যে জীবনানন্দ দাশ পরবর্তী সময়ে একজন বিশিষ্ট এবং গুরুত্বপূর্ণ কবি ছিলেন যাঁর প্রথম বইয়ের নাম ‘নববসন্ত’ বের হয় উনিশ শ’ চল্লিশ খ্রিস্টাব্দে ; আর তাঁর পরবর্তী সময়ে ষাটের দশকে আবির্ভাব ঘটে কবি আবুল হাসানের। আপনার ব্যবহৃত “হে শোক আমি অশোক হবো” __ বাক্…Read More

      • @ashim_rahman , ধন্যবাদ। তবে আমি বলব আপনিও আরও একটু অনুসন্ধান করে দেখবেন। আমাদের নিজের বাড়ির লাইব্রেরিতেই আবুল হোসেনের (ষাট দশকের হাসানের নয়) সেই বইটি অনেক ছোটোবেলায় আমি দেখেছিলাম – এরকম একটা আবছা স্মৃতি মনের মধ্যে গেঁথে আছে। তবে হ্যাঁ স্মৃতি অনেক সময় প্রতারণা করে বসতেই পারে।

        আমি বলতে চাই, আপনি নিজেও আরেকটু অনুসন্ধান করে দেখুন, চল্লিশের দশকের সেই…Read More

      • আমি বলছি না যে, এই শিরোনামে লেখা কোনো কবিতা ষাট দশকের আবুল হাসানের হতেই পারে না। উনার এই শিরোনামে কবিতা থাকতেও পারে। তবে, চল্লিশ দশকের আবুল হোসেন সাহেবের এই নামে একটা বই থাকার প্রবল সম্ভাবনা আছে। হ্যাঁ, ৮১, ৮২-র দিকেই প্রকাশিত হবে। আমি এটা দেখেছি ৮৮/৮৯-র দিকে। প্রচ্ছদে ছাই রঙের আধিক্য ছিল এবং সম্ভবত হাতে আঁকা একটা অশোক স্তম্ভের ছবি ছিল।

    • এই শূন্যতার অনুভূতিটা আমাদের অনেকেরই খুব চেনা। আপনার জন্য শুভকামনা।

    • আপনার লেখা এই “কেন এই শূন্যতা কেন এই হাহাকার” লাইনটা পড়ে একদম মনের ভেতর গেঁথে গেল, সত্যি খুব চমৎকার লিখেছেন আপনি।

  • “কিছু কিছু কথার আঘাত
    এতোটাই নির্মম হয়
    বর্শার ফলার মতো
    মূহুর্তেই হৃদয়টা কে
    এফোঁড়ওফোঁড় করে দেয়”

    5
    6 Comments
    • কথার আঘাতই কখনো বর্শার চেয়ে গভীর ক্ষত রাখে…. 🖤

    • “কিছু কিছু কথার আঘাত বর্শার ফলার মতো হৃদয় এফোঁড়-ওফোঁড় করে দেয়”—এই লাইনটা খুব সত্যি আর মন ছুঁয়ে যাওয়ার মতো লিখেছেন আপনি। এমন চমৎকার লেখার পর বাকি সবার লেখাগুলোতেও একটু লাইক-কমেন্ট করে আমাদের গ্রুপটাকে আরও জমিয়ে তুলবেন কিন্তু।

    • Fatema-Kasem, আপনার লেখা এই ‘বর্শার ফলার মতো’ কথাটি আমাদের প্রত্যেকের হৃদয়ের গভীর অনুভূতিকে এক নিমেষে ছুঁয়ে যায়। প্রতিটি শব্দে যে তীব্র বেদনা আপনি ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই অত্যন্ত হৃদয়স্পর্শী এবং চমৎকার। মনের এই গভীর প্রকাশগুলো নিয়মিত লিখে যাওয়ার মাধ্যমে আপনি আমাদের মাঝে আরও অনেক সুন্দর মুহূর্ত উপহার দিতে পারেন।

    • কষ্ট লাগল পড়ে, কিন্তু লেখাটা অসাধারণ।

  • অন্তর্জাল
    —ফাতেমা কাসেম
    আজ সকালে আমার প্রিয়তম
    যখন আমাকে বলল
    ট্রেনে নিরবিচ্ছিন্ন নাও থাকতে পারে
    অন্তর্জালের সংযোগ
    তখন‌ই মনটা বিষণ্ণতায় ছেয়েছিল।
    কিন্তু আমার আবেগী হৃদয় প্রত্যাশা করেছিল
    হয়তো এমনটি হবে না।
    হয়তো কোলকাতা থেকে চেন্নাইগামী
    ট্রেনের দুর্বার গতির মতোই
    সচল থাকবে অন্তর্জালের গতিও
    আমি ক্ষণে ক্ষণে জানতে পা…Read More

    8
    6 Comments
  • নিষ্ঠুর সুন্দর
    —ফাতেমা কাসেম

    সারা-দিন রাত্রি ধরে
    একি লুকোচুরি খেলো তুমি
    মোর অবুঝ হৃদয় নিয়ে।
    মুহুর্তে রাঙিয়ে দাও মোর
    হৃদয়-আকাশ রংধনু সাতরঙে
    ক্ষণকাল পরে ঢেকে দাও তা
    আঁধার কালো মেঘে।
    তুমিই আনো হৃদয় বনে বসন্ত
    আবার নিজের‌ই হাতে
    ছিন্ন-ভিন্ন করে দাও
    প্রস্ফুটিত ফুল যত মুকুল।
    তাই তো তুমি আমার
    নিঠুর দরদী, আমার নিষ্ঠুর সুন্দর।

    8
    12 Comments
  • Load More Posts
Skip to toolbar