Profile Photo

Foyzur KhanOffline

  • Foyzur-Khan
  • Profile picture of Foyzur Khan

    Foyzur Khan

    • 4 years, 3 months ago

    🌺 তারিফে মুর্শিদ-কেবলা 🌿
    ==================
    দয়াল চান মুর্শিদো, আমায় তুমি ক্ষমা করো গো ,
    তুমি ছাড়া দুজাহানে, আপন আমার নাইতো কেহ গো ।
    আমি কতদিন দেখিনা তোমার, নূরানী ওই মুখ !
    যার দিদারে মুছে যায়, অধমের সকল দুখ ,
    প্রশান্তির আভা ফিরে পায়, আশেকের দুচোখ ।
    তোমার পায়ের ধুলি গো মুর্শিদ, আমার সাত রাজারি ধন !
    তোমার জুতায় মুকুট বানায়, পরিতে চায় আশেকেরি মন ,
    তোমার পথের গোলাম হয়ে, চাই থাকিতে আমি ,
    আমার কাছে তোমার চেয়ে, নয় তো কেহ দামি ,
    তোমার পায়ে চুমু দিয়ে, জুড়ায় আমার প্রাণ !
    তোমায় আমি ভালোবাসি, ওগো মুর্শিদ কেবলা জান।

    || ২ ||
    তোমায় না দেখলে মুর্শিদ, বাঁচে না আশেকেরি প্রাণ !
    তোমার নূরের আলো গো মুরশিদ, আমায় করো দান ,
    তুমি আমার সুখের মালা, দুঃখেরো সাথী ,
    আমার দুঃখে কাঁদো গো তুমি, নিশীথো রাতি !
    তুমি আমার হৃদয়ের ধন, সত্যেরো কান্ডারী ,
    তোমার উসিলাতেই, হাশর মিজান দেবো আমি পাড়ি !
    তরিকা লইয়া ছাত্তারিয়া, ফুটাইলে তুমি ফুলেরো বাগান ;
    মোমেনশাহীর চড়পাড়াতে, ফেরেশতাকুল গাইছে তোমার গান।

    || ৩ ||
    আমার কাছে তুমি মুর্শিদ, এই পৃথিবীর সবচেয়ে বড় আউলিয়া ;
    তুমি আমার জিন্দা কোরআন, নবী প্রেমের দরিয়া !
    মুর্শিদ আমার কেবলা কাবা, আল্লা পাবার উসিলা ,
    মুর্শিদ মাঝে আল্লাহ রাসুল, এতো সত্য প্রেমের লীলা ।
    আমার মনের সকল প্রেম-ভক্তি, চরণে তোমার দেবো ঢেলে ,
    সার্থক হবে জীবন আমার, তোমায় আমি পেলে ।
    মুর্শিদ তোমার প্রেম-সাগরে, ডুবতে আমি চাই ;
    তোমার নায়ে একটু জায়গা, আমি যেন পাই ।

    || ৪ ||
    মুর্শিদ তুমি জান্নাত আমার, সর্ব সুখের ঠিকানা ;
    তোমায় পেলে এই দেহ-মন, আরতো কিছু চায়না ।
    মুর্শিদ আমার আরশে-আজিম, হাকিকাতে মাদিনা ;
    ভেদ জানিতে চাইগো আমি, মারেফত কি জানিনা ।
    জ্ঞানের রাজ্যে শিশু আমি, মুর্শিদ আমার মাওলানা ,
    অধম আমি মূর্খ আমি, কিছুই তব নাই জানা ।
    মুর্শিদ তোমার চরণ সেবে, চাই গো পেতে সবকিছু ,
    মম ছাড়বো নাতো দয়াল তোমায়, আশেক হয়ে ঘুরবো তোমার পিছু ।

    || ৫ ||
    হাদিস কোরান পড়ে মুর্শিদ, কিছুই আমি বুঝিনা ,
    জাহান্নামের ভয় করিয়া, ইবাদতের স্বাদ যে আমি পাইনা !
    জান্নাতেরি সুখের আশায়, নফস যে আমার আর থাকিতে চায়না ,
    প্রেমের সাধনা দাওগো দয়াল, সত্য ছেড়ে মন যে আমার আর থাকিতে পায়না ।
    মুর্শিদ আমি বাসিনি ভালো, তোমার চেয়ে কাউকে অধিক ;
    তোমার প্রেমে জীবন দিতে, সবকিছুকে জানাই ধিক ।
    তোমার চরণ পরেরে পাপোশ টিকেও, রেখেছি আমি যতন করে ,
    হৃদয় মাঝে আগলে রেখে, তাঁজিম-চুমু দিয়েছি তোমার তরে ।

    || ৬ ||
    মুর্শিদ আমার সাধন ভজন, কিছুই তব হয় না !
    ইবাদাতে রই পিছিয়ে, আলস্যতা যায় না ,
    বেহুশ হয়ে নিদ্রা পরে, রাত্রি আমার যায় যে চলে ;
    রুজির তরে সংসারেতে, দিনটিও যায় কাজের ছলে ।

    || ৭ ||
    দয়াল আমায় স্মরণে রেখো, অধম-নাদান ফয়জুরে !
    আশেক আমি হইছি তোমার, আগলে রেখো তোমার নূরে ।
    খেলাফতের মালা পাবার, যোগ্য আমি নই ;
    খাদেম হয়ে চরন সেবায়, অধম যেন রই ।
    মুর্শিদ তোমার ঋণের বোঝা, কি দিয়ে বলো করব শোধ ?
    চরণ সেবার যোগ্য নহি, অজ্ঞ আমি নেই যে বোধ ।

    || ৮ ||
    অবুঝ হয়ে ভুল করিলে, মুর্শিদ তুমি করো ক্ষমা ,
    বিপদে পড়ে স্মরণ করে, সর্বক্ষণই পাই যে তোমা ।
    ভক্ত যদি রুগ্ন থাকে, দয়াল তুমি শান্তি নাহি পাও ;
    খোদার শানে দোয়া করে, বারংবার খুজটি তাহার নাও ।
    হৃদয়ে তোমার স্নেহের দোয়া, মুখে শাসন বাণী !
    ধর্ম পথে এগিয়ে যাব, এইতো তোমার চাওয়া খানি ।
    ভক্ত তোমার কি প্রয়োজন, সবকিছু তার আছে জানা ;
    ধৈর্য ধরে থাকলে পরে, পাবে ষোল আনা ।
    ভক্ত তুমি না খাহিয়া, থাকলে অনাহারে ,
    চিন্তাতে তার ঘুম আসে না, খাইতে নাহি পারে ।
    চোখেতে তাহার চোখ রেখো না, কদমে রাখো আখি ;
    উচ্চ আওয়াজ না করে ভাই, স্মরণ ভরে আদেশ তাহার দিও তুমি রাখি ।

    || ৯ ||
    কাবাতে হয় শরীয়তো, হেরাতে হয় মারেফাত !
    মুর্শিদ আমায় দাও গো তুমি, এই জ্ঞানেরি হাকিকাত ।
    মুর্শিদ তোমার জ্ঞানের আশায়, শূন্য থালা যাই নাড়িয়ে,
    মুর্শিদ তোমার শুনতে বুলি, মম তৃষ্ণা ভরে রই দাড়িয়ে।
    সত্য জ্ঞানের ভিখারি আমি, দিওনা আমায় তাড়িয়ে ।
    মুশির্দ তোমায় তাজিম করে, গোনার বোঝা হয়েছে আমার মোচন ,
    চরণ সেবার সুযোগ পেলে, চাই গো হতে তোমার মতন ।

    || ১০ ||
    পীর মুরিদের বাঁধন ওভাই, বাধা প্রেমের নুরে !
    আশেক হলে বুঝবে তুমি, মুর্শিদ তোমার না থাকে ভাই দূরে ।
    মুর্শিদ ভুলে ভক্ত যখন, পাপের মাঝে যায় পড়ে ,
    স্নেহ ভরে আবারও তোমায়, ফিরিয়ে আনে প্রভুর তরে!
    ভক্ত তুমি করছো কি ভাই, মুর্শিদ তোমার সবি জানে ,
    খেয়াল করো তার কথার মাঝে, পাইবে খুজে সকল মানে ,
    লজ্জা যেন ভক্ত না পায়, তাই তো সে যে এমন করে ;
    তোমার দেয়া আঘাত লয়ে, ভান করে সে তোমার তরে!
    তাহার মনের দুঃখ ব্যথা, ভক্ত তুমি বুঝলে না রে !
    সবার দেয়া আঘাত কি ভাই, দয়াল একা তোমার সইতে পারে ?
    চিনলে না ভাই তোমরা তারে, নবী যেমন বাসে ভালো উম্মতেরে !
    মুর্শিদ তেমন বাসে ভালো, সবার চেয়ে ভক্তদের ।

    || ১১ ||
    বারো বছর লাগবে যে ভাই, মুর্শিদ শুধু দেখতে তোমার!
    দশক আরো যাইবে চলে, আত্মা কে ভাই চিনতে তাহার ;
    তবু ছাইরো না তার চরণ তুমি, মুক্তি যদি চাও ,
    তাহার মাঝেই আছে সত্য লোকায়, চরন সেবে নাও ।

    8
    5 Comments
-চলো বন্ধু হারিয়ে যাই, আমার দেশের সবুজে আবৃত সোনালী সেই ধানের শীষে ,
-চলো মিশে যাই বাংলার প্রভাত বেলার, ধোঁয়াশাময় নিটোলা সেই কুয়াশার জলে ।
-চলো দুজনা হাতে হাত রেখে ধেয়ে চলি, তটিনীর আঁকাবাঁকা সেই অজানা পথে ।
-চলো জীবনের গতিময়তায় দাঁড়াবো একটু, বটতলার সেই সতেজ ছায়াতে !
-চলো দুজনে মুগ্ধ পানে চেয়ে রবো, রূপসী বাংলার স্নিগ্ধ-নিরব দ্বিধাহীন রূপে ,
-চলো ভেসে যাব প্রিয়ার আঁচলে মাখা, দুরন্ত সেই পূবালী হাওয়ায় ।
-চলো কান পেতে শুনি দখিনা বাতাসে, কাশফুলের হেলে দুলে বলা প্রেমের কথন ।
-বেঁচে থাকুক বাংলার সকল তৃষ্ণার্ত প্রকৃতিপ্রেমী, সোনালী প্রিয়ার স্নিগ্ধ আদরে ,
-আজীবন ভালবেসে যাব আমি, সোনার বাংলার অস্ফুট কোমল আদর !
-এমনি করে তোমার কোলে মাথা রেখে চলে যাব কোনদিন, ভালোবেসে বাংলার সোনালী সবুজ চাদর ।

ফয়জুর হবে

ফয়জুর রহমান খান

B.B.A (Hon's) Department of Management

এ সময়ের একজন তরুণ কবি ও আবৃত্তিশিল্পী। কথা ও কবিতায় সত্য ও সুন্দরের প্রকাশ করতে ভালোবাসেন। ভালোবেসে পাশে থাকুন, পাশে রাখুন সবসময়।

Skip to toolbar