Profile Photo

Golam Rabbani SarkerOffline

  • Golam-Rabbani-Sarker
  • Profile picture of Golam Rabbani Sarker

    Golam Rabbani Sarker

    4 years, 9 months ago

    হামার চাঁইয়্যাঁ (মরহুম) দাদার চা‌ন্দিয়্যা হওয়ার গপ্পঃ
    ********************************************
    গপ্প কোনা হামার উসম্যান পু‌রের। হামার উস্যামনপুর মু‌ন্সি পাড়াত চাঁইয়্যাঁ না‌মে এক বুড়্যা আচ‌লো। হামরা ছো‌টো থাক‌তে তাঁয় ম‌রি গেই‌চে (আল্লায় তার ভাল করুক)। হামরা দে‌কচে‌নো ওমার মাতাটা চা‌ন্দিয়্যা (টাক) আচ‌লো। বড় ভাই, চা‌জি, জ্যা‌টোরা কই‌চে ওমার মাতা ক্যাংকা ক‌রি চা‌ন্দিয়্যা হই‌চে।

    ম্যালা দিন আ‌গোত, হামার চাঁইয়্যা দাদা যকন চ্যাংড়া আচ‌লো। তকন বো‌লে হামার উসম্যানপুর মা‌দেচ্চার পাচপাক থা‌কি বি‌চিবা‌ড়ি এলাকাটাত বি‌রেট বড় জঙ্গল আচ‌লো। সেই জঙ্গলত বাগও আচ‌লো। যিগল্যাক অ‌য়েল বেঙ্গল টাইগ্যার কয়।

    ‌সেই বা‌গের অত্যাচা‌রো‌তে হামার উসম্যানপু‌রের মানুষ অ‌তিষ্ট হয়্যা বাগক ধ‌রি ধ‌রি মা‌রি ফ্যালা‌চিল (ছোট‌তে হামরাও বাগ না মা‌ল্লেও, ম্যালা শিয়্যাল ধ‌রি ডাং‌গে মা‌রি ফ্যালা‌চি, য়্যালা‌তো শো‌নো উল্যাক মারা বেআইনী)।

    ত্যা যাউক এবার আসল‌ কতাত আই‌সোঁ। সেবারকা বাগ মারব্যা তকন্যা হামার চাঁইয়্যা দাদাও গেচ‌লো। চাঁইয়্যা দাদা তকন ২০/২২ বচ্চ‌রের টগবগা যুয়্যান।

    সব্বায় যকন জঙ্গ‌লোত আ‌স্তে আ‌স্তে পাওঁ ফ্যা‌লে আগাও‌চে আর বাগ উকট্যাও‌চে, তকন চাঁইয়্যা দাদাও আগাও‌চে। আগাই‌তে আগাই‌তে চাঁইয়্যা দাদা আগপা‌কে য়্যাখান ভাঙ্গা গরুর গা‌ড়ির চাকা পাই‌চে।
    আ‌গে য্যায়া ভাংগা চাকা খ্যান তো‌লো‌চে আর চিকরী কও‌চে,
    – কো‌টে বাগ, কো‌টে বাগ?

    অ‌টে কোনা মিচ্চ্যাকনা আগপা‌কে য়্যানা ঝোঁ‌পের ভেত‌রোত বাগ শুপ‌টি না‌গি (ঘাপ‌টি মে‌রে) ব‌সি আ‌চিল। চাঁইয়্যা দাদার চাঁই চাঁইয়্যা গালা শু‌নি বাগ আর চুপ থাকপ্যার পা‌রে নাই। ম‌নে ক‌চ্চে উয়্যাক তো কাঁয়ও মারব্যার আল‌চে। তা‌তে ফির চাকা খ্যান তোলা দেক‌চে।

    বাগ য়্যা‌ক্কেব্যালা চাঁইয়্যা দাদাক তার‌গেড ক‌রি দে‌চে ঝাঁপ। চাঁইয়্যা দাদাও খিব চালাক আচ‌লো। ফস করি ছাপ‌ড়ে‌চে (নীচু হই‌চে)। আর বাগটা মাতার ও‌পো‌দ্দি পার হয়্যা গেই‌চে। কিন্তুক মিচ্চ্যাকনা স‌মেস্যা হই‌চে। বাগটা চাঁইয়্যা দাদার মাতার ও‌পো‌দ্দি যাবার স‌মে উয়্যার বি‌চিট্যা চাঁইয়্যাঁ দাদার কপা‌লোত ডাং নাগ‌চে। আর কপা‌লের ও‌পোর থা‌কি মাতার য়্যাক ছ্যাও চামড়া চুল সুদ্দ্যায় উ‌ড়ি গেই‌চে।

    তার পা‌চে ম্যালা চি‌কিৎস্যা ক‌রি কপা‌লের মাতার চামড়া ঠিক হই‌লেও মাতার অইখ্যান যাগাত আর চুল গাজায় নাই।

    9
    5 Comments
Skip to toolbar