-
আইজ একটা ভূতের গপ্প কওঁঃ
**************************
আগোতে তো ম্যালা কয়বার কচুঁ মনে মুঁই ছাত্রজীবণে লজিং আচনু। যকন কারমাইকেল কলোজত পড়োঁ তকন লজিংও আচনু, ফির ম্যাচোতও আচনু। এই কাহিনীট্যা হইল লজিং থাকার সমের।তকন মুঁই লজিং থাকোঁ সাতমাতা, আমবাড়ি য়্যালঘন্টি পার হয়া অইপ্যাকে আলুটাঁড়ী আচে না। আলুটাঁড়ীরও ওপাকে কাঁচু পেরাইমারী স্কুল নাই যাইতে ভঁইষ য়্যাওলার মোড় আচে, অটে থাকি মদামুদন/মাছারী যাইতে তোপাজ্জল তৌশিলদ্যারের বাড়িত।
কলেজ থাকি য়্যানা দূর্যান্তুর হয়। হইলে আর কি করমেন? কপাল যকন ভাংগা হয় তকন কলার কাগন্যার সালুন/তরকাই/তরকারী (ছোট বেলায় দেখছি/খেয়েছি কলার পাতার মাঝখানের মোটা ডান্টিটা মা কুচি কুচি করে কেটে রান্না করত। তাকেই আমরা বলি কাগন্যার সালুন) দিয়্যাও ভাত স্যাঁন্দায়।
অটে থাকি সাইকোলত চাড়ি কলেজ যাওয়া আইস্যা করোঁ। সেদিংক্যা কলেজত বা কি একটা অনুষ্টান আচলো। শ্যাষ হইতে হইতে আইত পেরায় সাড়ে নয়টা পার হয়া গেইচে। চিন্ত্যাত পড়ি গেনু। য়্যালানি ক্যাংকা করি লজিংবাড়িত যাইম। তকন সেংকা বন্দু/বান্দবও নাই যে কারো ম্যাচোত য্যায়া আইতখ্যান কাটাইম!
অতে সাহস করি সাইকোলোত চড়নু। সাত মাতা পারহয়া আমবাড়ি য়্যাল ঘন্টি যাইতে যাইতে আইত দশটা পার হয়া গেইচে। অটথাকি আর আগপাকে আগবার মোনাওচেনা। নাচনিয়্যার বিলের অটে বোলে ভূত, প্যাত্তানী, চিয়্যা মুরুগ কিব্যা কিব্যা ব্যারায়। ঘাঁটাত পুড়িখাবারও একটা মানুষ নাই। অই ঘাঁটাদি আগোত মাইষের যাওয়া আইস্যা কমে আচলো। আর সাঁঞ্জের পরে তো একদম কেউ হাঁটেনা।
ফাগুন মাষের কেবল কয়টা দিন গেইচে। জাড় য়্যালাও পালায় নাই (এখনও শীত কমেনি ), তাঁও ফির ওত্তোর প্যাক থাকি শিরশির্যানী বাতাস। চাঁনটাও কয়দিন আগোত ঘটি মাচ্চে। মিচ্চ্যাকনা আগোতও কুচকুচ্যা আঁন্দার আচলো। জোনাকটা কেবল ভড়ক দ্যাওচে, মানে চাঁনটা উটি উটি করোচে।
ত্যা মনে এইতো জোনাক (জোসনা) ওটোচে, ফটফটা দ্যাকা যাওচে, য়্যালা যাওয়া যাইবে। শাটের গুদ্যাম খুলিয়্যা বুকোত এক নাঁদড়া ছ্যাব দিয়্যা (বুকে থুথু দিয়ে ) অাল্লার নাও নিয়্যা রহনা দিনু।
নাচনিয়্যার পুল খ্যানের গোত যাইতে যাইতে ওহানো জাড়োতো মোর গায়ের পশমগুল্যা খাড়া হয়া গেল। কাঁপতে কাঁপতে নাচনিয়্যার পুলখ্যান যকন পার হনু। আগপাকে দেকি মোর বুকখ্যান ধড়াশ করি উটিল। আগপাকে দ্যাকোঁতা ঘাঁটার মইদ সমাইতে একটা মরা মাইষের ন্যাকান পাতাইলে (আড়াআড়িভাবে) শুতি আচে। মুঁই তো আর আগবারো পারোঁনা, পাচপারো পারোচোঁনা। মন্টায় কওচে মোক কাঁয়বা বান্দি থুইচে। ছোট থাকতে ওস্তাদির গোড় থাকি যেকনা দোয়া কালাম শিকচিনু তামান ফমে করি করি পড়নু।
তাঁও দ্যাকো সে মরা নড়ে না। আস্তে আস্তে ক্যানবা আরো মোরে প্যাকে গইলপাড়ি (গড়িয়ে ) আইসোচে। ধড়পড় করি সাইকোল খ্যান ঘুরি নিয়্যা কেবল সাইকোল খ্যানোত চড়িম, ততখোন ওটা গইল পাড়তে পাড়তে মোর গোড়ত আলচে। মন্টায় কওচে মোর ঠ্যাং বোধায় অবশ হয়া গেইচে। য়্যাকনাও নড়ব্যার পারোচোঁ না। অতে কয় ধাপ আগইতে আগাইতে ওটা মোক ধরি ফ্যালাইচে। মোক পাঁঞ্জা করি ধরি নিয়্যা গ্যালো ঘাঁটার কান্ট্যাত। খালি এইট্যা ফমে আচে মোর সাইকোল খ্যান গড়গড় করি য্যায়া দোলাত পইল। তার পাচে মুঁই আর কিচ্চু কবার পাওঁনা।
যকন মোর জ্ঞান ফিরিল তকন দ্যাকোঁতা বিয়্যানা হইচে। তামান কিচু ফটফটা দ্যাকা যাওচে। মুঁই পুলের মোকাটাত শুতি আচুঁ। সাইকোল খ্যান অত্তি দোলাবাড়িত পড়ি।
মোর গায়ের গোড়ত লম্বালম্বি একটা পলিথিনের বস্তা। কোনবা শ্বশুরের ব্যাটা আলুবাড়িত সালপেট দিয়্যা (রাসায়নিক সারক হামরা সালপেট কই ) ভেতরকার পলিথিনট্যা ঘাঁটার কান্ট্যাত ফ্যালে দিয়্যা গেচিল আর অইট্যার ভেতরোত বাতাস স্যান্দে গোল হয়া বাতাসোতে গড়গড় করি মোর ভিতি আলচিল।
কি আর করোঁ গায়ের ধুল্যা টুল্যা ঝাড়িয়্যা সাইকোল খ্যান নিয়্যা লজিংবাড়িত গেনু।
5 Comments
Friends
Risvy Ahmed
@risvy
Jubayer Al Mahmud
@jubayer
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
Nipun Chandra
@nipunch
Shohel Nawaz
@shohel-nawaz
Himadrika Jahan Shuvra
@himadrika-jahan-shuvra
স্মৃতি রানী রত্না
@srratna1990
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou


সাহিত্য অনেক রকম।