-
কাঁড়াইলের কত নাওঁঃ
********************
কাঁড়াইল চেনেন ব্যাহে? কাঁড়াইল?
হামার গাঁও গেরামের একটা দরকারী জিনিস হইল এটা। অইযে, হামার ময়নার আর ময়নার মায়ের হাতোত দুকন্যা বাঁশের নাটির মতন দ্যাকোচেন না, অগল্যা হইল কাঁড়াইল। নাটি কোনার আগাল প্যাকে একনা কঞ্চ্যার মাতা ভ্যাঁকা করি চাইর ইঞ্চি নম্বা করি কাটা আচে। অকন্যাক কয় কাঁড়াইলের ঠোট।
কয়দিন আগোত গোম কাটনু ন্যা। গোমের ড্যাঁড়া গুল্যা হামার ময়নার মাও পালা করি থুচিল ভাত আন্দিব্যা তকন্যা। মন্নের দ্যাওয়ার ঝড়িত তামান ভিজি গেইচে। উগল্যা না শুক্যাইলে ফির পঁচি যাইবে। সেই তকন্যা হামার ময়নার মাও ময়নাক ধরি কাঁড়াইল দিয়্যা সিগল্যা ম্যালে দিল। মুঁই খালি মজায় মজায় ফটো কোনা তুলনু। ফটোখ্যান ফেজবুকোত দিব্যা বাদা কচ্চিল হামার ময়নার মাও। কিন্তুক তোমার গুল্যাক কাঁড়াইল দ্যাকপা তকন্যা দিনু। কাঁয়ও ফির কিচু কন্না। নাতে কাঁড়াইলদি ডাংগে মোর ঠ্যাংগের মালাই ভাংগি ফ্যালাইবে, হামার ময়নার মাও। মুঁই বাগের গজ্জন ভয় পাঁওনা কিন্তুক হামার ময়না মায়ের ফ্যাদলাক ভয় পাঁও।ত্যা যাউক উল্যা ফ্যাদলা নাপোড়োঁ, এবার আসল কতাটা কওঁ। দ্যাশ বিদ্যাশ ঘোল্লে প্রায় জাগাতে এই জিনিস পাইমেন বিভিন্ন নামে।
এন্ডিয়্যার কোচবিহ্যারোত কাড়াইল কয়। ফির পচ্চিম বাংলাত কয় পাঁচন। এন্ডিয়্যাত ফির কোনোটেকোনা কয় নেঙ্গেলে।
উল্যা এন্ডিয়্যার কতা না কওঁ, হামার বাংলা দ্যাশোতে য়্যাকেক জেলাত য়্যাকেক নাওঁয়ে চেনে। খালি কয়টা জেলার কতা কবার পান্নু ন্যা।
১. ঢাকা জেলাত কয় -কানাইল,
২. মুন্শিগঞ্জ জেলাত কয় -?
৩. নরশিংদি জেলাত কয় -দাউড়া/ওম্বারী,
৪. নারায়নগঞ্জ জেলাত কয় -কোটা/কারাইল,
৫. মানিকগঞ্জ জেলাত কয় -কানাইল/কারাইল,
৬. ময়মনশিংহ জেলাত কয় – দাঁইড়া/দাইরা,
৭. গাজিপুর জেলাত কয় – কানাইল,
৮. কিশোরগঞ্জ জেলাত কয়- দাইড়া/দাইরা,
৯. জামালপুর জেলাত কয় – কারেল
১০. সুনামগঞ্জ জেলাত কয় – উকুন/হুকুইন,
১১. নেত্রকোণা জেলাত কয় -দাঁইড়া/দাইরা,
১২. টাঙ্গাইল জেলাত কয় – কাড়াইল,
১৩. ফরিদপুর জেলাত কয় -কারাইল/ক্যারাইল,
১৪. গোপালগঞ্জ জেলাত কয় -ক্যাড়াইল/কেড়াইল,
১৫. শরীয়তপুর জেলাত কয় – জিংগুল,
১৬. মাদারীপুর জেলাত কয় -?
১৭. রাজবাড়ি জেলাত কয় -?
১৮. চট্টগ্রাম জেলাত কয় -কুডা/বাঁশের খোঁড়া/ ইঅচ্ছা,
১৯. কক্সবাজার জেলাত কয় -হঁচ্চা,
২০. বান্দবান জেলাত কয় -?
২১. রাঙামাটি জেলাত কয় -?
২২. খাগড়াছড়ি জেলাত কয় -হজ্জা,
২৩. ফেনী জেলাত কয় -?
২৪. ব্রাহ্মণবাড়িয়া জেলাত কয় -নাইক্কা,
২৫. শেরপুর জেলাত কয় – কারাইল,
২৬. রাজশাহী জেলাত কয় -কাঁড়াল/কাড়ুল,
২৭. নাটোর জেলাত কয় -কাড়াল,
২৮. নওগাঁ জেলাত কয় – কাড়োল/কারোল,
২৯. চাঁপাই নওয়াবগঞ্জ জেলাত কয় -কাঁড়ল
৩০. বগুড়া জেলাত কয় – কারাল/কারোল,
৩১. পাবনা জেলাত কয় -কাঁদাল/কাদাল,
৩২. সিরাজগঞ্জ জেলাত কয় – কোটা,
৩৩. জয়পুরহাট জেলাত কয় -কারল,
৩৪. রংপুর জেলাত কয় – কাঁড়াইল
৩৫. লালমনিরহাট জেলাত কয় -কাড়াল্লি,
৩৬. কুড়িগ্রাম জেলাত কয় – কাড়াইল,
৩৭. নীলফামারী জেলাত কয় -কাড়াইল,
৩৮. গাইবান্ধা জেলাত কয় -ক্যাড়াল,
৩৯. পঞ্চগড় জেলাত কয় – দাঁড়িয়া,
৪০. দিনাজপুর জেলাত কয় -কারালি
৪১. খুলনা জেলাত কয় -কাড়াল,
৪২. ঠাকুরগাঁও জেলাত কয় -দাড়িয়া,
৪৩. সাতক্ষীরা জেলাত কয় -কানাশি,
৪৪. বাগেরহাট জেলাত কয় -কাড়াল,
৪৫. যশোর জেলাত কয় -কেইন্দল,
৪৬. ঝিনাইদহ জেলাত কয় -কান্দোল,
৪৭. নড়াইল জেলাত কয় – কেড়াইল,
৪৮. মাগুরা জেলাত কয় -ক্যারাইল,
৪৯. কুষ্টিয়া = ক্যাঁদাঈল/কাঁদাল,
৫০. চূয়াডাঙ্গা জেলাত কয় -আকোয়ালা বাশ,
৫১. মেহেরপুর জেলাত কয় -?
৫২. বরিশাল জেলাত কয় – কচমা,
৫৩. ঝালকাঠি জেলাত কয় -?
৫৪. পিরোজপুর জেলাত কয় -কাড়ৈল,
৫৫. পটুয়াখালী জেলাত কয় – কচমা,
৫৬. বরগুনা জেলাত কয়- ?
৫৭. ভোলা জেলাত কয় -?
৫৮. সিলেট জেলাত কয় – আক্কি/উকইট/উকইল
৫৯. হবিগঞ্জ জেলাত কয় -কোডা
৬০. মৌলভীবাজার জেলাত কয় –
৬১. নোয়াখালী জেলাত কয় – টেআকডগা,
৬২. লক্ষ্মীপুর জেলাত কয় -?
৬৩. কুমিল্লা জেলাত কয় -আইক্ক্যা/মইটোডা,
৬৪. চাঁদপুর জেলাত কয় -বাঁশের জিংলা।সংযোজিত রিপোস্ট।
প্রথম পোস্টঃ মোর #হামার_অমপুর_হামার_গর্ব পেজে। পোস্ট তারিকঃ ০৩/০৪/২০১৬ ইং।
https://m.facebook.com/story.php?story_fbid=846318792163977&substory_index=0&id=729675717161619
অনুরোধঃ কারো ভাল লাগলে শেয়ার করতে পারেন, দয়া করে কপি করবেন না। একটা পোস্টের পেছনে অনেক পরিশ্রম করতে হয়।5 Comments
Friends
Risvy Ahmed
@risvy
Jubayer Al Mahmud
@jubayer
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
Nipun Chandra
@nipunch
Shohel Nawaz
@shohel-nawaz
Himadrika Jahan Shuvra
@himadrika-jahan-shuvra
স্মৃতি রানী রত্না
@srratna1990
আব্দুল্লাহ
@g-m-abdulah
ভাস্কর
@vaskarchou


ভাল লেগেছে