তুলট | সৈয়দ রেজাউল হাসান | Activity
💔বুলেট এবং বর্ণমালা💔
       ✍️সৈয়দ রেজাউল হাসান
বুকের খাঁচায় বুলেট পোষার গল্প জানো ?
 কোথায় পেলে কথার ঝুড়ি ?
   কে বাঁচাল বর্ণ লেখার ধবল খড়ি ?
সেই সে কবে তোমার জন্য কিনতে কথা ,
কে দেখাল হেসে খেলে ,
                  গরল পানের বিলাসিতা ?
মুখের খোলায় খইয়ের মত যে কথাটা নিত্য ফোটে ,
সে কথাটা কাহার বুকের রাস্তা ধরে আসল ছুটে ??
 তোমার জন্য কথার জাহাজ পাঠিয়ে দিয়ে 
 কে হারাল মহকালের গভীর জলে ?
ওরা কারা বুক চিতিয়ে দাঁড়িয়ে ছিল ,
      বুলেট এবং কথার মাঝে ??
ওদের সামনে দু’খানা পথ খোলা ছিল ।
বোবা হয়ে নির্বাক বেঁচে থাকা 
       কিংবা বলে কয়ে মরে যাওয়া ।
    নিজের বুকে বুলেট মেখে ,
          মরেই গেল ।
তোমায় দিল কথার মালা ।
গল্প , গান আর কবিতাতে 
ছড়িয়ে থাকা বর্ণমালা ।
💔বুলেট এবং বর্ণমালা💔
       ✍️সৈয়দ রেজাউল হাসান
বুকের খাঁচায় বুলেট পোষার গল্প জানো ?
 কোথায় পেলে কথার ঝুড়ি ?
   কে বাঁচাল বর্ণ লেখার ধবল খড়ি ?
সেই সে কবে তোমার জন্য কিনতে কথা ,
কে দেখাল হেসে খেলে ,
                  গরল পানের বিলাসিতা ?
মুখের খোলায় খইয়ের মত যে কথাটা নিত্য ফোটে ,
সে কথাটা কাহার বুকের রাস্তা ধরে আসল ছুটে ??
 তোমার জন্…Read More
💔কবিতা কি ছন্দ নাকি অনুভুতি💔
😍প্রেমের কৈশোর কিংবা কৈশোরের প্রেম😍
                         ✍️সৈয়দ রেজাউল হাসান
তোমার অভিমানের গোলাপি রং 
  হৃদয় ছুঁলেই বর্তে যাই ।
তোমায় দেখার স্বাদ মেটাতে 
 রোজ বিকেলে মিছেমিছি পড়তে যাই ।
পাড়ার মোড়ে দাড়িয়ে থেকে ,
     তোমার চোখে পড়তে চাই ।
তোমার বিজয়ীনি হাসির তরে ,
জেতা খেলা ইচ্ছে করেই হারতে চাই ।
তোমার কপোল ছুঁয়ে অশ্রু হয়ে 
    যখন তখন ঝরতে চাই ।
তোমায় আমার করার জন্য ,
 আমার সাথে পরশুরামের হোক লড়াই ।
 তোমার পাশে থাকার আশায় , 
 তোমার ঘরের গুলগুলিতে 
                 চড়ুই পাখির জীবন চাই ।
তোমার চোখের আদিম ভাষা ,
    দম না ফেলে পড়তে চাই ।
রঙিন জীবন হেলায় ছেড়ে ,
  তোমার কথায় অকারণে মরতে চাই ।।
💔কবিতা কি ছন্দ নাকি অনুভুতি💔
😍প্রেমের কৈশোর কিংবা কৈশোরের প্রেম😍
                         ✍️সৈয়দ রেজাউল হাসান
তোমার অভিমানের গোলাপি রং
  হৃদয় ছুঁলেই বর্তে যাই ।
তোমায় দেখার স্বাদ মেটাতে
 রোজ বিকেলে মিছেমিছি পড়তে যাই ।
পাড়ার মোড়ে দাড়িয়ে থেকে ,
     তোমার চোখে পড়তে চাই ।
তোমার বিজয়ীনি হাসির তরে ,
জেতা খেলা ইচ্ছে করেই হ…Read More
#ভাবনার পঙ্ক্ষীরাজ
 এখন আমার যাবার সময় , 
  একলা একা ভাবার সময় ।
হাসির গায়ে দুঃখ এঁকে 
  সময় মাপি মাইল এককে ।
 চোখ ধাঁধানো তীব্র আলো 
যায় মাড়িয়ে চোখের মনি , 
 এমন হলে কেমন হত !
ধরো , আমি ম্যাজিক জানি ।
টাকার সাগর সাঁতরে গিয়ে 
 বসব চড়ে প্রেমের নায়ে 
চাঁদের প্রতি লিখব চিঠি 
 জোছনা আঁকা খামের গায়ে ।
আর না হলে নাবিক হব 
   ঝড়ের মুখের এক জাহাজে ,
 আমার ভীষন সাহস দেখে 
   সিন্দাবাদও পড়বে লাজে ।
উপকূলের বাতিঘরে আঁধার ভীষণ ,
ধোঁয়া-ঢাকা পোতাশ্রয়ের নাম নিশানা ।
তারার সাথে শলা করে ,আমার তবু 
        নোঙর করতে ভুল হবে না ।
    হব হব সবাই ভাবে 
 হয়ে গেলেই বিষাদ ভারী , 
    আমি বরং ভাবুক হব 
ভাবনা আমার উঠান-বাড়ি ।।
  #ভাবনার পঙ্ক্ষীরাজ
 এখন আমার যাবার সময় ,
  একলা একা ভাবার সময় ।
হাসির গায়ে দুঃখ এঁকে
  সময় মাপি মাইল এককে ।
 চোখ ধাঁধানো তীব্র আলো
যায় মাড়িয়ে চোখের মনি ,
 এমন হলে কেমন হত !
ধরো , আমি ম্যাজিক জানি ।
টাকার সাগর সাঁতরে গিয়ে
 বসব চড়ে প্রেমের নায়ে
চাঁদের প্রতি লিখব চিঠি
 জোছনা আঁকা খামের গায়ে ।
আর না হলে নাবিক হব
   ঝড়ের মুখের এক জাহা…Read More
যুদ্ধ আমায় শুদ্ধ করে 
   সন্ধি করে বন্ধি আমায় 
সবুজ আমায় অবুঝ করে 
    নীল হৃদয়ে কষ্ট জমায় ।
কালোর সাথে আলোর আঁড়ি 
 পাঁজর ঘেরা লালের বাড়ি ,
রুপালি ঐ পয়সাখানা 
ঠিক যেন এক নেশার বড়ি । 
 পৃথিবীটার জ্বর বেড়েছে ,
      জ্বরের ঘোরে বকছে প্রলাপ ।
কবিরাজের ডাক পড়েছে 
     কবিরাজের আস্তিনে সাপ ।
আমি তবু দিব্যি আছি 
       বহাল আছি তবিয়তে 
                     সাফ নিয়তে ,
     পাপ করে যাই ।
ডায়বেটিসের থোড়াই কেয়ার 
       কড়া লিকার হাল্কা লবণ 
                        চিনির দ্রবণ 
      কাপ ভরে খাই ।
যুদ্ধ আমায় শুদ্ধ করে
   সন্ধি করে বন্ধি আমায়
সবুজ আমায় অবুঝ করে
    নীল হৃদয়ে কষ্ট জমায় ।
কালোর সাথে আলোর আঁড়ি
 পাঁজর ঘেরা লালের বাড়ি ,
রুপালি ঐ পয়সাখানা
ঠিক যেন এক নেশার বড়ি । 
 পৃথিবীটার জ্বর বেড়েছে ,
      জ্বরের ঘোরে বকছে প্রলাপ ।
কবিরাজের ডাক পড়েছে
     কবিরাজের আস্তিনে সাপ ।
আমি তবু দিব্যি আছি
       বহাল আছি তব…Read More