-
যুদ্ধ আমায় শুদ্ধ করে
সন্ধি করে বন্ধি আমায়
সবুজ আমায় অবুঝ করে
নীল হৃদয়ে কষ্ট জমায় ।
কালোর সাথে আলোর আঁড়ি
পাঁজর ঘেরা লালের বাড়ি ,
রুপালি ঐ পয়সাখানা
ঠিক যেন এক নেশার বড়ি ।পৃথিবীটার জ্বর বেড়েছে ,
জ্বরের ঘোরে বকছে প্রলাপ ।
কবিরাজের ডাক পড়েছে
কবিরাজের আস্তিনে সাপ ।আমি তবু দিব্যি আছি
বহাল আছি তবিয়তে
সাফ নিয়তে ,
পাপ করে যাই ।ডায়বেটিসের থোড়াই কেয়ার
কড়া লিকার হাল্কা লবণ
চিনির দ্রবণ
কাপ ভরে খাই ।5 Comments
Friends
MEHEDI HASAN
@m01867198070
Rahiqul Islam Sarker
@rahiqul
Bazlur Rahman
@bazlur-rahman
Shahidul islam
@shahid-ahmed-juwel
Amith Chowdhury Rintu
@amith-chowdhury-rintu
Md.Bashir Dhali
@md-bashirbd49
Drako Shajib
@drako
জহির বিন আইয়ুব
@zohirbinaiyub
Nadia islam
@nadiaislam689gmail-com


সুন্দর ছন্দবদ্ধ যুদ্ধের গান।