Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    • 4 years, 6 months ago
    Profile picture
    • 4 years, 6 months ago

    রাতে জমানো শব্দ গুলো সকালের পদ্য-
    আর যা বাকী, তা সব জীবনের গদ্য……….।

    আঁচলে লুকানো সুবাসিত ফুল পাঁপড়ির দল
    গাঁথবেনা মালা? অভিমানি হৃদয়ে কেন এতো ছল?

    আজিকার বেলা বৈশাখী দিনে উদাসী বিকেল বায়
    খেয়ালী মনের শান্ত ধারা, তবু জল ছল ছল উছলায়।

    সখা সখিতে কানাকানি মেঘ বালিকা ছোটে দূর পরবাসে
    চাতকিনির চাওয়া হয়না পূরন ঝরে বেদনা দীঘশ্বাসে।

    কে ডাকে দূরে নাম ধরে, বাসরী সাজায় সোনা রাঙা ভোরে
    তাকে বুঝি চিনি, না চিনি তবু সে সুর বেঁধেছি হৃদয় ডোরে।

    কখনো জানবেনা সুদূরে থাকবে জানি চিরকাল ধরে
    আমার আমিতে ডুবে রবো, চলে যাবো সবার অগচরে।

    যদি কখনো নাম ধরে ডাকো সে তো বড় পাওয়া হবে জানি
    তৃষিত হৃদে শ্রাবণের ধারা খরতর বয়ে রেবে জিন্দেগানি।

    3
    1 Comment

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar