-
শব্দ নিঃশব্দ
মুহাঃ হাবিবুর রহমানশব্দ মানে প্রাণের উচ্ছাস, বর্নিল আলোকের রঙে রঙিন চারপাশ,
মুগ্ধ দৃষ্টির মাঝে ভাবনাহীন জীবনের পথ,
উষ্ণ ছোঁয়ার পরশে কল্পনা বাসা বাঁধে মনে, ফুলে ফুলে ঢাকা পড়া মেঠ পথ,
চার চোখে আকাশ দেখা রাত্রির কোলে-যত দূর চোখ যায় তারাদের দেশে
পলকে শিহরনে চুম্বনের শব্দে কতো মাধুরী কেউ জানে বা না জানে,
আবেশে জড়াতে, প্রাণের টানে মেলে দেয়া বাহুর নড়চড়া শব্দ, বিহঙ্গরা খোঁজে জন্মানতরে,
কে বোঝে শব্দের রুপ মাধুরী? বিপন্ন পৃথিবীর বোধ লুপ্ত মনে।
শব্দ ভালোবাসার অন্যরুপ, চিরায়ত আকাঙ্খার বর্নিল প্রকাশ
পলাশের রঙে আবির মাখা সন্ধ্যে আলোকিত জীবনের প্রেমোচাছাস
ধুমায়িত চায়ের উষ্ণতায় রুপান্তরিত দৃষ্টির আড়ালো লুকানো অযূত গল্প কথা।নিঃশব্দ মানে চুপ থাকা, নিজের মধ্যে লুকিয়ে পড়া,
পৃথিবীর সব রুপ রস রঙ ত্যাগ করে বসে থাকা, বোধ হীন প্রাণ,
আজন্ম লালিত স্বপ্নদের মরন যেখানে সমাধি হয়-তখন মিলে যায়
আলোকের ধারা, পাখিদের চিৎকার চেচামেচি, একটি হাতছানি
অবারিত খোলা মাঠে ভরা ফসলের রুপ, নিরন্তর জীবনের উচ্ছাস,
বোধদয় কিংবা নিজের মধ্যে জাগা বহু পুরানো দিনের কোন স্মৃতি অমলিন।
ফ্যাকাসে জীবন
সাদামাটা সাজে যেমন তেমন করে বেঁচে থাকা।
নিঃশব্দ কেবল দীর্ঘায়ীত করে কষ্টের ধারা, মরা নদীর মতো স্রোতহীন সময়
বদ্ধতা চির দিনের তরে চাপা আর্তনাদের অন্যরুপ
খেয়ালী প্রকৃতির নিষ্ঠর হানা এইতো ভালো আবার ভাংচুরের খেলা,
বেদনা পুষে অনেকটা পথ চলার যন্ত্রনায় নীল হয়ে আড়ালে লুকিয়ে বাঁচা।5 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 08 March 2023 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Nahar moyna
@moyna
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Okkhar ahsan
@okkharahsan
মিশকাত হোসাইন হিশাম
@hisham


অজস্র শব্দে মুখরিত হয়ে উঠুক আমাদের গল্পগুলো! ভালোবাসা নেবেন!