Profile Photo

Md. Habibur RahmanOffline

  • Habib
  • Profile picture of Md. Habibur Rahman

    Md. Habibur Rahman

    2 years, 1 month ago

    মেঘ জ্যোৎস্না
    মুহাঃ হাবিবুর রহমান
    ২৫/৫/২০২৪

    মেঘ জ্যোৎস্না খেলা করে আকাশের কোল জুড়ে
    রাতের বাসরে ঘুমায় ধরনী মায়ার চাদর মুড়ে,
    মাতাল হাওয়া দোল দিয়ে যায় নিঝুম তারার গায়
    পরীরা এসে ঘুম চুম দিয়ে স্নেহের পরশ বুলায়,
    ডাকে মোহমায়া এসো গো কাছে, বসবে হৃদয় মাঝে
    চোখের তারায় জ্বলবে তোমার প্রেম স্বপ্নের মতো সাজে,
    আজিকার রাত অন্যরকম আলো আঁধারে লুকচুরি
    মেঘেরা হারায় দূর পরবাসে আপন ডানায় ভর করি,
    নীরব ক্ষণে রাত জাগা পাখি ডেকে ওঠে আনমনে
    সাথী হারা শূন্যতা বাজে হৃদ জুড়ে সে কথা কে জানে?
    মেঘ জ্যোস্নায় মায়ার খেলা রাতের বাসর ঢাকে
    শূন্য শয্যায় বেদনা বিধুর, সখা সখিরে কাছে ডাকে,
    তবুও অতৃপ্ত মনের সাধ এই বুঝি জীবনের আহবান
    লুপ্ত সময়ের ফেলে আসা দিন মহামিলনের কলতান,
    ঝি ঝি পোকারা দল বেঁধে ডাকে সে কি মধুর ঝঙ্কার
    জোনাকিরা জ্বালে আলোর মশাল, আলোকিত এপার ওপার,
    নীড়ে ফেরা পাখি ক্লান্ত দেহে ঘুমায় শান্তির ঘুম চোখে
    প্রেয়সীর টানে কাতর সে জন, তার ব্যাথারে খবর কে রাখে?
    মেঘ জ্যোস্না ঢালো অবিরত স্নিগ্ধ আলোর বান
    তোমা রুপ মাধুরী গায়ে মাখি তাতেই করি স্নান,
    তাকিয়ে দেখি সাদা সাদা ফেনা ধরনীর বুকে পড়ে এসে
    হাত বাড়িয়ে ছুঁতে চাই, দাওনা ধরা মধুর আবেশে।

    7
    3 Comments
    • খুব সুন্দর, স্বপ্নিল একটা আবেশ দিয়ে গেল!

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 02 July 2024 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

Md. Habibur Rahman

Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.

১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম।  সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে  সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।

Skip to toolbar