-
ভেজা অনুভুতি
মুহাঃ হাবিবুর রহমান
স্বল্প ব্যবধানে
যবনিকাপাত হলো-
স্বপ্ন ডানার পালক খসে ওড়ার শক্তি
ক্ষয় হতে হতে
মরা নদীর মতো নিশ্চল বাঁকে বাঁকে করুন কাহিনী
রুপায়িত মনের প্রান্তরে-স্তবক সাজাতে ক্লান্ত শ্রমিক
শুকনো পাতার মতো বাদামী রঙে ছেয়ে গেছে
জীবনের সব রঙ
বেহুদা গল্পের শব্দাবলী মোহগ্রস্থ করে তোলে
ইচ্ছের সব লোলুপতা
দু হাতের তালুতে জমে থাকা ঘামের নরম ভেজা অনুভুতি
বিপরীত দেহের উষ্ণ ছোঁয়া
কাল থেকে মহাকালে বয়ে নেয়
ভালোলাগার মোহনীয় প্রাপ্তির নির্যাস,
জাগ্রত যৌবনের শিহরন কামনার বহ্নি শিখা
পোড়া চুম্বনের স্বাদ
মুক্তোর মতো চকচকিয়ে ওঠে
বুকের গভীরে নিভে থাকা বাসনার সুপ্ত বিশ্বাস
লতানো সীম ডগার কমোনীয় বিস্তর প্রান্ত নিরবধি
কিশোরীর এলোকেশের গন্ধ বিধুর প্রেম
চিরন্তন চেতনার হিয়া
কখনো জাগেনি কি পুরুষ নারী দেহ প্রাপ্তির আদিম আকাঙ্খায়?
যদি বা কালো চোখ মোহনীয় দৃষ্টির বানে বিদ্ধ হয়
প্রেমাসাক্ত হৃদয়
দোষ দেবে কারে? ভেবেছ কেমন তা জানা নেই বিশ্বাস মতে,
কোন এক শীতের প্রভাতে
শিশিরের শরীর জুড়ে দেখবে নবলোকের চাকচিক্য,
কামনার সুতোয় বুনবে অনাগত ভবিষ্যতের ভাবনা গুলি,
প্রেমাষাক্ত চোখে দেখবে নিবিড় আলিঙ্গন!
বলবে, হায় বিধাতা! আমিতো নিরন্ন হতে হতে আর কত দূর যাব?
আমার সাধ সমষ্টি নিষিক্ত হবার বাসনায় কত কাল পুড়বে
জঠরের হতাষ উনুনে?
বিপন্ন আমার সময়
জরাব্যাধিতে ক্ষয়ে গেছে জীবনের সাধ
আলোহীন পথের দুপাশে অট্টহাসিতে মেতেছে
জৌলস হীন ভবিষ্যত।1 Comment

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Nahar moyna
@moyna
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Okkhar ahsan
@okkharahsan
মিশকাত হোসাইন হিশাম
@hisham


“দেহ আর দেহের সুরে মনের ভাষায়
আপনাকে খুঁজে বেড়াই ভালোবাসায়”