-
উপলব্ধি
আহমেদ হানিফঅপূর্ব আবরণে মনুষ্য দেহের সৃজন,
অন্তরস্থ উপলব্ধিতে সুখ-দুঃখ যত,
নিশ্বাস দূরত্বের পরমাত্মীয়তে বোধগম্য নয়-
খোলসে আবদ্ধ আত্মার ভালোত্বের খবর।এক বিছানায় কাটানো দুই আত্মায়,
ভিন্নতা, কল্পনা কিংবা পরার্থবোধে,
পোশাকের আবরণে নগ্নতার দায় এড়ানো-
উপলব্ধিশূণ্য মানুষে সৌহার্দ্য কিসের?বহুমূল্যের ভূষণে তুমি যদিও বড়বাবু,
আত্মকথনে তুমি আজ অসহায়,
অন্তরস্থ উপলব্ধিতে পৃথিবীর সব সুখ-
পরার্থ অমঙ্গল কামনায় লাভ কিসে?খোলসে আবদ্ধ আত্মার অসুখে,
কবিরাজের শতপদী ঔষধে,
মিলবে না সুরাহা-
উপলব্ধিহীন আত্মার মরণই শ্রেয়।পোশাকটা খুলে ফেলে নগ্নতায়,
বনজীবনে ফিরে আসাতে সুখ বুঝি,
নরখাদকের মুখে রক্তের দাগ-
উপলব্ধিহীন মানুষে ন্যায়বোধের মূল্য কি?পোশাকটা মানদণ্ড যদি সভ্যের,
নগ্নতার সাক্ষী কেন ঘুটঘুটে অন্ধকারে,
ষোড়শীর পাঁজরের হাড়ে কিসের উপলব্ধি-
সভ্যদের রক্তে দোষিণী ষোড়শীরা।অপূর্ব আবরণে মনুষ্য দেহের সৃজন,
অন্তরস্থ উপলব্ধিতে সুখ-দুঃখ যত,
কথাদের সাথে সখ্যতায়-
নতুন জীবনের গল্প বুনা।পোশাকের আবরণটাই সব আজ,
ভেতরের আমিত্বের সন্ধান জানা নাই কারো,
উপলব্ধি নেই খোলসের সত্তার-
মৃতের নগরে যাওয়াই শ্রেয়।পোশাকটা সব আজ,
আত্মার খোঁজ নেই কারো,
এক বিছানায় কাটানো দুই দেহ পরস্পর পর-
উপলব্ধিহীন খোলসের দায় কিসে?1 Comment
Friends
মো: নাজমুল আখতার
@faith
Jannatun Nur
@jannatun-nur
প্রাপ্তি রোজারিও
@praptirozario
জান্নাতুল ফেরদাউস
@ferdawsejannatul343gmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো আলেফ শরীফ
@alefsharif
Rathy rathy
@rathyrathy
অমিত
@amitroy
AdabenTatali
@adabentatali


পোশাকের আবরণটাই সব আজ,
ভেতরের আমিত্বের সন্ধান জানা নাই কারো,
উপলব্ধি নেই খোলসের সত্তার-
মৃতের নগরে যাওয়াই শ্রেয়। অসাধারণ।