Profile Photo

Romana Rohomoti ShraboniOffline

  • romanarohomotishraboni
  • বেঁচে থাকার তাগিদে
    শ্রাবনী

    তবু তো বেঁচে আছে সে
    স্বচক্ষে জোনাকির মৃত্যু দেখে দেখে।

    দেয়ালজুড়ে টিকটিকির বিচ্ছেদ রচনা হয়,
    ছাদের কোণজুড়ে ঝুলে থাকে মাকড়সার ভাঙা সংসার।
    মশা, মাছি, পিঁপড়াদের আস্তানায় জোরজবরদস্তি বসবাস এক মানুষের—
    যে মানুষ নিজের জীবনের আদ্যোপান্ত খুইয়ে ফেলেছে বহু আগে,
    ঘুণে ধরা মগজে ঘষামাজা করতে করতে ছিঁড়ে ফেলেছে নিউর…Read More

    2
    3 Comments
    • আজকের দিনটার মতই বিষণ্ণ আপনার কবিতাখানি বন্ধু, শুভেচ্ছা নেবেন!

    • Romana Rohomoti Shraboni, আপনার লেখায় জোনাকি আর মাকড়সার জালের মাধ্যমে ফুটিয়ে তোলা নিস্তব্ধতার বিষণ্ণ অনুভূতিগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। ছোট ছোট জিনিসের আড়ালে জীবনের গভীর শূন্যতাকে আপনি যেভাবে তুলে ধরেছেন, তা অব্যাহত রাখলে ভবিষ্যতে আরও চমৎকার সব সৃষ্টি আমাদের উপহার দিতে পারবেন।

    • আপনার লেখাটা খুব গভীর আর আবেগি, একদম মনের কোণে গিয়ে ধাক্কা দেয়। এত কষ্টের মাঝেও বেঁচে থাকার এই লড়াইটা কেন এত বিষণ্ণ হয় বলে আপনার মনে হয়?

  • আমি দেখেছি
    ~শ্রাবনী

    বহুকাল দেখেছি,
    আকাশের তারাদের খসে পড়ার উৎসব
    কুয়াশাকালে অতিথিপাখির নির্মম মৃত্যু
    আর গর্ভবতী নির্বাক প্রাণীর প্রসব বেদনা।
    দেখেছি বন বিড়ালের বিঁধে যাওয়া দেহ
    পাখিতে খাওয়া আধপাকা পেয়ারার শোক
    আর নিজ হাতে খুন হওয়া আত্মার আত্মগ্লানি।

    আমি দেখেছি
    শাপলা পাতায় ব্যাঙাচির নাচ
    বড়শিতে আটকানো তেলাপ…Read More

    2
    4 Comments
    • Romana Rohomoti Shraboni, আপনার লেখাটির গভীরতা বেশ অন্যরকম এবং প্রতিটি লাইন যেন সমাজের এক একটা বাস্তব ছবি তুলে ধরেছে। বিশেষ করে “শিশিরের গায়ে খোদাই করা বিপ্লবের ইতিহাস” লাইনটা আমার ভীষণ ভালো লেগেছে। পৃথিবীটা সত্যিই দেখার মতো অদ্ভূত সব অসংগতিতে ঠাসা, আপনি খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন।

    • একরাশ মুগ্ধতা!

    • আপনার লেখায় “শিশিরের গায়ে খোদাই করা বিপ্লবের ইতিহাস” লাইনটি অত্যন্ত গভীর এবং হৃদয়স্পর্শী, যা জীবনের বৈপরীত্যগুলোকে এক অনন্য দৃষ্টিতে তুলে ধরেছে; আপনার এই সংবেদনশীল পর্যবেক্ষণ ক্ষমতা অসাধারণ এবং আপনার কলম এভাবেই অনবদ্য সব সৃষ্টি উপহার দিক।

    • “দেখেছি বন বিড়ালের বিঁধে যাওয়া দেহ” … অপূর্ব!

  • “নিঃস্ব ”
    ~শ্রাবনী

    যার ভেতরে লক্ষ কোটি
    কথা জমেই পাহাড় হলো
    তার কণ্ঠে সুরেলা গান
    কোন জাদুতে শুনবে বলো?
    যার দু’চোখের শুষ্ক কোটর
    জল ঝরিয়ে ক্ষান্ত হলো
    তার ওই চোখে ঝর্ণাধারা
    কেমন করে দেখবে বলো?
    যার কলমের শুষ্ক কালি
    অভিমানের আঁচড় কাটে
    তার লেখাতে খুঁজছো কেন
    প্রেম নিবেদন ফ্রন্ট মলাটে?
    যার ভাষাতে ভালোবাসা
    মূক, বধির, অন্…Read More

    3
    3 Comments
  • Profile Photo
    Poly Alam
    @butterflywords
  • শুন্যতার সমাপ্তি
    শ্রাবনী

    ভেতরটা কেমন অন্তঃসারশূন্য ।
    মরুভূমি যেমন –
    খাঁ খাঁ রোদ্দুরে বালুরাশির আগুনসম উত্তাপে
    ঝলসে যাওয়ার মতো একটা পতঙ্গও চোখে পড়ে না
    পূর্বে, পশ্চিমে, উত্তরে কিংবা দক্ষিণে,
    যেদিকেই তাকাই না কেন, শুধু শুন্যতা আর শুন্যতা!
    দৃষ্টির সীমানায় ঠেকে শুধুই বালুরাশি, উত্তপ্ত বালুরাশি।
    আমার ভারি সাধ জাগে এই উত্তাপ ছু…Read More

    7
    4 Comments
    • মরুভূমির তপ্ত বুকে শূন্যতা….🤍

    • শুভকামনা রইল

    • আপনার পা দুটো তো পবিত্র___ কলঙ্কিত হতে যাবে ক্যানো? আর আপনার ভেতরটা যদি অন্তঃসারশূন্য হয়__ তাহলে এতো সুন্দর লেখা লিখতে পারলেন কি ক’রে??অফুরান শুভকামনা রইলো আপনার জন্যে!ভালো থাকবেন, এবং এরকম সুন্দর সুন্দর লেখা পাঠাবেন। আপনার আরো লেখা পড়তে চাই।সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি আপনার।

  • আমি কিছু কথা জমিয়েছি
    রোমানা শ্রাবনী

    আমি কিছু কথা জমিয়েছি
    তোমাকে বলবো বলে খুব যত্নে জমিয়ে রেখেছি
    হয়তো সেসব কথা দূর্বা ঘাসের ডাটার মতন শক্ত
    কিংবা বন গাঁদার ফুলের মতো তিক্ত
    ছিঁড়ে যাওয়া মেঘের মতো নরমও হতে পারে
    হতে পারে ঘর ভাঙ্গা পাখির মতো অসহায়।
    যা খুশি হোক, আমি জমিয়েছি,
    খুব যত্নে জমিয়ে রেখেছি
    দোয়েলের ঝরে যাওয়া সাদা প…Read More

    9
    7 Comments
  • আমরা ছোটলোক
    শ্রাবনী

    ভাইসা’ব,
    আমরা নিচের তলার লোক !
    আমার গালে মাংস নেই, আছে উঁচিয়ে থাকা হাড়
    চোখের কোটর শুকিয়ে গেছে, জলের হাহাকার।
    বুকের পাঁজর ‘পষ্ট দেখো গুনতে পারো নাকি
    চুপসে যাওয়া পেটেও এখন পাথর বেঁধে থাকি।
    সুধোও তুমি, “এই পেটে কি খাবার আঁটে?”
    আমরা ছোটলোক!
    আমার ভাগের খাদ্যে তোমার উদর পূর্তি হোক।

    ভাইস…Read More

    2
    2 Comments
    • আমার ভাগের খাদ্যে তোমার উদর পূর্তি হোক।

    • মানবতার পক্ষে আপনার সৃষ্টিশীল পথচলা আরো সাফল্যমন্ডিত হোক! __শুভকামনা,আপনার জন্য।

  • অলীক দেশের চন্দ্রদ্বীপ
    শ্রাবনী

    অলীক দেশের স্বপ্নবাসী; একলা যাযাবর
    রূপসাগরের কোলের কাছে চন্দ্রদ্বীপেই ঘর।
    দ্বীপের গহীন অন্তরালে অশ্বথ গাছের শাখে
    লতায় পাতায় ঘর বুনেছি হলদে পাখির পাখে।
    বুনো কলার লম্বা গাছে বজরা সেজে রোজ
    একলা ছুটি সাগর চিড়ে , কিসের করি খোঁজ?
    কার আশাতে বুক বেঁধে রই নি’জন দ্বীপের ‘পর –
    কে বা আমার…Read More

    4
    3 Comments
  • সুখ
    শ্রাবনী

    চন্দ্রলোকের শীতল ছায়ায়
    সুখের আলো ঠিকরে আসে
    হাত বাড়িয়ে ধরতে গেলেই
    ঊর্ধপানে আপনি ভাসে।
    ঘোর লাগানো ঠান্ডা আলো, ঠান্ডা বাতাস;
    এই বুঝি সুখ আনছে কিনে
    অন্ধ আমি ধরতে না পাই,
    দেখতে না পাই চক্ষু বিনে।
    সুখ… সুখ… হায় সুখ কারে কয়?
    কার ঘরে সুখ বসত করে?
    কে-ই বা কোথায় সুখের আশায় –
    বুক চাপড়ে ধুঁকে মরে?
    বৃথা এ…Read More

    3
    3 Comments
  • “আমার পরিচয়”
    রোমানা রহমতি শ্রাবনী

    আমি বাংলা মায়ের গর্ভরত্ন নাড়িছেড়া ধন
    আমি রাজপথ ভেজা র*ক্ত, আমি সত্যের দহন।
    আমি জানা অজানার সহস্র নামে গর্জে ওঠা কন্ঠস্বর
    আমি জলন্ত চিতা “তাহাদের” আমি অন্ধকার কবর।
    আমি জা*লিমের উন্মুক্ত বুকে উদ্ধত ত*রবারি
    আমি স*ন্ত্রাসের বিনাশে গনগনে আগুণ দক্ষযজ্ঞ বারোয়ারি
    আমি হতাশার মুখে আলো জ্বেলে আসা ডান…Read More

    3
    3 Comments
  • Load More Posts
Skip to toolbar