Profile Photo

হানজালা মাহমুদOffline

  • Profile picture of হানজালা মাহমুদ

    সবকিছু ভুলে
    হানজালা মাহমুদ

    ভোরে শিশির ঝরে দূর্বাঘাসে বিন্দু বিন্দু জমে
    সকালের মিষ্টি রোদে হিরের মত চিকমিক করে।
    শিউলি ফুলের ঘ্রাণ বাতাসে ভাসে
    ঘুরেফিরে তোমার কথায় আসে।
    শরতের দুপুরে ক্ষ্যাপা ভানুর কড়কড়ে রোদ
    সবকিছুই পোড়ে,
    আকাশী নীলে ছেঁড়া ছেঁড়া শাদা শাদা মেঘ
    শিমুল তুলোর মত উড়ে।
    বিকেলে শান্ত নদী জল, তোমার নামে করে টলমল
    হাওয়ায় হাওয়ায় দুলে কাশবনের কাশফুল,
    সবকিছু ভুলে হারানো তুমিটাকে নিয়েই
    বুকের মাঝে অনন্ত প্রেমের ঢেউ তুলে।

    1
    3 Comments
    • শরতের অপূর্ব ছবি।

    • হানজালা মাহমুদ, ‘বিকেলে শান্ত নদী জল, তোমার নামে করে টলমল’ লাইনটা খুব সুন্দর আর একদম মনের মতো করে লিখেছেন আপনি।

    • হানজালা মাহমুদ, “ভোরে শিশির ঝরে দূর্বাঘাসে বিন্দু বিন্দু জমে” লাইনটি পড়ার সময় চোখের সামনে যেন ভোরের স্নিগ্ধ প্রকৃতি জীবন্ত হয়ে উঠেছে। প্রকৃতির রূপের সাথে অনুভূতির এমন চমৎকার সংমিশ্রণ প্রতিটি পাঠককে মুগ্ধ করবে বলে আপনি চাইলে এর পরবর্তী অংশগুলোয় আরও কিছু বর্ণনামূলক শব্দ যুক্ত করে দেখতে পারেন। আপনার লেখনীর এই স্নিগ্ধতা যেন সবসময় বজায় থাকে, সেই প্রত্যাশা রইল।

Friends

Profile Photo
রাশেদ শাহরিয়ার
@rashed-sahriargmail-com
Profile Photo
Mamun Azad
@mamunazad
Profile Photo
Jannatul Ferdous Barsha
@jannatulferdousbarsha
Profile Photo
janatha tv bangla
@janathatvbangla
Profile Photo
sajib maijd
@sajibmaijd
Profile Photo
Shahin Aktar
@shahinaktar
Profile Photo
Sharbanam Gupta
@sharbanam-gupta
Skip to toolbar