-
আকাশ আর হিমালয় দেখে যদি ভাবো
আমি আকাশের মতো বিশাল
তাহলে
বলবো প্রিয় আমার নিকৃষ্টতা তুমি দেখো নি,
সাগরের ঢেউ দেখে যদি আমার কথা মনে হয়
তাহলে
প্রিয় তুমি কল্পনা বিলাসী,
এরপর যদি আমাকে জানার বাসনা থাকে
তাহলে বলতেই হবে
বোকার রাজ্যে বাস করছো
দেখো নি তুমি পানিপথ কিংবা পলাশি।আমাকে তুমি যতই তোমার ভাবো
তাহলে শোনো
আমি তখনো এলোমেলো কোকড়ানো চুল নিয়ে
ক্ষুধার্ত পেটে স্বপ্নের গুলি বর্শন করি,আমার ক্ষমতা, দৌড়াত্ব ওই স্বপ্ন পর্যন্ত
যেখানে তোমার বিচরণ মানা
বাধা প্রাপ্ত হবে তোমার স্বপ্ন বোনা,
১৪৪ ধারা উপেক্ষা করেও
আমাকে তোমার এলাকায় দেখবে
আমি কাদা মাখানো পায়ে
অপেক্ষা করি,
জানি এই অপরিচ্ছন্ন আমাকে তোমার ভালো লাগবে না
এও জানি তোমার নীল শহরে নিষেধ আমার আনাগোনা
কিন্তু
জানো থামে নি আমার শহর,
আমার ক্ষুধা আর কিছুটা স্বপ্ন বোনা।সব কিছু শেষে যখন তুমি বাস্তবতা বুঝবে
আমাকে ভালো লাগবে না
আমার উপস্থিতি বাদ থাক
আমার উপলব্ধিও তোমাকে বিরক্তি দেবে গোলাপের কাটার মতো,
কিন্তু তুমি কি জানো
এই সব কিছুর পরেও তোমাকে ভালোবাসি,
এক সমুদ্র, এক আকাশ, এক পাহাড় সমান
যেখানে তোমার কল্পনা এখনো পৌঁছাতে পারে নি
আর পারবেও না, কারণ
আমি আমার সত্ত্বায় তোমার স্বপ্নের থেকে
বিষের উপস্থিতি বেশি,
সৌন্দর্যের থেকেও কল্পনাবিলাসী3 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor
Rehana Akter
@rehana-akter



“সাগরের ঢেউ দেখে যদি আমার কথা মনে হয়
তাহলে
প্রিয় তুমি কল্পনা বিলাসী,” খুব সুন্দর কবিতা। প্রীতি ও শুভেচ্ছা রইল কবি।