Profile Photo

ইফফাত আরা ঐশীOffline

  • iffat
  • Profile picture of ইফফাত আরা ঐশী

    ইফফাত আরা ঐশী

    2 years, 1 month ago

    ব্যর্থ আমি
    ইফফাত আরা ঐশী
    বিষাণ চিত্তের কলম ধরেছি
    বিষাদময় মুহূর্তগুলো আঁখি যুগলে দৃশ্যমান আজ,
    অগোছালো পরাজিত বিবেকহীন চিত্তে
    নিজেকে বড্ড অপরাধী অনুভূত হচ্ছে এই সময়টুকুতে।
    স্মৃতিময় অপেক্ষমান ক্ষতবিক্ষত চিত্ত
    প্রতিনিয়্র প্রশ্ন করে আমায় কিন্তু!
    উত্তর মেলেনি কে আমি? কি আমার ব্যক্তিসত্ত্বা?
    প্রশ্নটা বুঝি কঠিন হয়ে গেল! সারাংশ বুঝছো না?
    আমি! আমি! আমি! শুধুই আমি
    একজন স্বার্থপর হৃদয়হীনা মনুষ্য
    বিবেকের তাড়নায় যার জীবন দগ্ধ ।
    যেখানে আমি রূপান্তরিত পেট্রোলিয়ামে
    আর অতীত স্মৃতি পরিণত হয় বারুদে।
    ভুলগুলো হয়তো শোধরানো যেতো
    ফের প্রত্যাবর্তনের দ্বার খুললে অতীতের স্মৃতি ।
    তা তো আর হয় না,
    বড়ই হাস্যকর এইসব নিয়ম নীতি।
    কেউবা প্রণয়ে ভীষণ ক্ষুব্ধ,
    অপরদিকে কেউ প্রণয়ে হচ্ছে অন্ধ।
    সন্ধ্যা প্রদীপের মতো জীবনের সংজ্ঞা খুঁজে পেলে
    হয়তো বা বিষানের সমাপ্তি হতো বাকিজীবনের জন্য।
    একটা সময় ছিল যখন ভুল করে
    মায়ের বকুনিতে কান্নায় ভেঙে পড়তাম
    মনে হতো বড়ই বোকা আমি।
    অথচ আজ জীবনের মানে খুঁজতে যেয়ে
    দ্বিধায় পরতে পরতে কোনো কিছুর হিসাব মেলে না।
    অংক মেলাতে না পেরে আকাশ পানে চেয়ে
    নিজেকে প্রশ্ন করে বসি!
    কখনো কি দিগন্তের সূচনা হবে ?
    কখনো কি নিরাশার মাঝে আশার প্রদীপ
    হবে কি প্রজ্জ্বলিত?
    কিন্তু ! কিন্তু উত্তর মেলেনি আজ পর্যন্ত।
    তীর ভাঙ্গা নদীর মতো বহমান জীবনধারায়
    কাঁটার মতো সবকিছু বিঁধে যায়।
    জীবন যে নাট্যমঞ্চ!
    যেখানে প্রতিনিয়ত চলে অভিনয় ।
    অবশ্য রণক্ষেত্রের ময়দান বললেও ভুল হবে না
    রণক্ষেত্রের সহস্র শত্রু যখন ধাবমান
    জীবন তা পরাস্ত করতে পারবে কি?
    পারবে কি উচ্চে স্বরে বলতে?
    বাঘ কিংবা সিংহ কিছুতেই ভয় পাইনা
    এক আল্লাহ্ ছাড়া।
    হয়তো বিজয় বয়ে আনবে নয় তো পরাজয় ।
    জয় কিংবা পরাজয়
    দুটোর মাঝেই প্রকৃত সুখ নিহিত রয়।
    এই যেমন দেখোনা
    বারবার হাঁটতে যেয়ে হোঁচট খাওয়া
    প্রিয় মানুষের কষ্টগুলো অনুভব করা!
    এসব অবশ্য পরাজয়।
    কিন্তু এ তো বিজয়েরই পূর্ব প্রস্তুতি।
    আত্মহত্যার মতো জঘন্যতম কাজ করতে যেয়েও নিজেকে বুঝিয়ে জয়ের পথে ফিরিয়ে আনা
    এতো প্রকৃতপক্ষে বিজয় তাই না?
    বলতে দ্বিধা নেই আমি নগন্য মানুষ, হতাশার প্রতীক।
    তাতে কি বাবা বলতেন আমি ভাগ্যবতী,
    আর বাবাদের কথা কি আর মিথ্যে হয় ।
    তবুও সংশয় হয় আমি কি সত্যিই ভাগ্যবতী? না পরাজিত কোন এক কন্যা।

    4
    5 Comments
Skip to toolbar