Profile Photo

Jahangir LitonOffline

  • JahangirLiton
  • Profile picture of Jahangir Liton

    Jahangir Liton

    • 4 years, 2 months ago

    উড়ো চিঠি
    – জাহাঙ্গীর লিটন

    কোনদিন জানলে না শবরী
    কতটা ওম বুকে ধরি, তোমার নামে
    উড়ো চিঠি রোজ ছুড়ে দিই, মেঘের খামে।

    নোনাধরা ইচ্ছেগুলো
    বৃষ্টি হয়ে তোমায় ছুলো
    চিবুক ছুয়ে জল নেমে যায় মনের কোণে।

    বুকের ভাঁজে পোড়া কষ্ট
    নষ্ট সময় কষ্টি পাথর পরখ করে
    বোকা বোকা মন, স্মৃতির সুরা চাখতে জানে।

    গলার নিচে দলা পাকায়
    অভিমানের পাহাড়, শ্যাওলা ধরে
    খুব নিরবে লুকিয়ে বুকের পাটাতনে।

    3
    2 Comments
Skip to toolbar