-
তোমায় আমার খুব দরকার
সারাদিন থাকতে হবে না আমার সাথে,
সন্ধ্যে হলে শুধু বলো তুমি আছো
হাজীরা দিয়ে যেথা খুশি যেও
জীবনের তপ্ত দুপুরে
একটু ছায়া হয়ো
তোমায় আমার খুব দরকার
রাত যখন ঘুমিয়ে যাবে,আমি থাকবো জেগে
তুমি বলবে,যা যাওয়ার তা তো গেছে
অযথা ভেবে রাতকে কেন কষ্ট দেয়া
রাতকে ভালবাসো
তোমায় আমার এত দরকার,যে
যখন আয়না দেখা বাদ দিয়ে বলবো, আমি আর আগের মত সুন্দর নেই
তুমি বলবে,চাঁদের গায়ের দাগের জন্যই চাঁদ আজ এত পরিপূর্ন
ঠিক তখনই তোমায় দরকার
যখন পাগলের মত বক বক করবো হতাশায়
মাথাটা বুকের মধ্যে নিয়ে বলো আধার গিয়ে ভোরের আলো ঐ
তখনই তোমায় দরকার আমার
জীবনটা বড্ড বিষাদ
তুমি আলতো হেসে বলো বিষাদ ছাড়া সুখের অনুভুতি তো
অন্ধকার ছাড়া তাঁরা দেখবার অনুভূতি
যখন বলবো ভালোবাসা কি নির্মম
ঠিক তখনই তুমি বলবে মায়া কি প্রবল
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
অভিমানী মন
@ovimanimon
অভিমানী মন
@ovimanimon
অভিমানী মন
@ovimanimon
অভিমানী মন
@ovimanimon
