Profile Photo

Kallol SarkerOffline

  • Kallol-Sarker
  • Profile picture of Kallol Sarker

    Kallol Sarker

    5 years ago

    শরতের সকাল
    শরতের মৃদু শিশির ভেজা সকালে
    নিত্য স্বর্ণালী হীরে রং উঠে জ্বলে।
    শুভ্র মেশানো ফুলে ফুলে ভরে কাশবন
    অপরূপ রূপসাগরে ভরে ওঠে মন।
    পাশে ভরা ছোট নদী এঁকেবেঁকে বয়ে যায়
    বিলে দলে দলে শাপলা বাতাসে দোলায়।
    সাদা সাদা মেঘ আঁকে নানা ছবি ক্যানভাসে
    আড়ালেই খুকি মুখ সূর্য ফ্যালফ্যালিয়ে হাসে।
    তুষার পাহাড় হয়ে টুকরো মেঘ আসে ভেসে
    মুগ্ধ চোখে খুকুমনি তাকিয়ে থাকে আকাশে।
    মহানন্দে সাঁজে শালবন পেয়ে মৃদু বৃষ্টিজল
    বেত আর গুল্মলতা ভারে করে টলমল।
    শালিক ময়না টিয়া দোয়েল বুলবুলি
    মনের হরষে গান গেয়ে যায় চলি।
    মাঠে ঘাটে খেত খামারে স্বস্তির ফসল বাড়ে
    সবুজে সবুজ ফসলে ভরা দৃশ্য চারিধারে,
    রাস্তার দু-ধারে সারি সারি গাছ ভরা তাল
    দৃষ্টি মধুর রাঙাপথে হাটিতে হাটিতে অনন্তকাল
    পথিক হারায় স্বপ্নে, গড়াতে গড়াতে সকাল ।
    প্রশান্তির মনোরম রূপে মুগ্ধ সকাল বেলা
    নিশিদিন হৃদয়ে কল্পনারূপ করে শুধু খেলা।

    3
    1 Comment
Skip to toolbar