-
ইরার সংসার
কালকে সব মেহমান চলে গেছে, ঘড়িতে তখন আটটা ঝুমঝুম বৃষ্টির শব্দে ড্রয়িংরুমের কাঁচের জানালাগুলো আবছা হয়ে এসেছে ।
ইরা কিচেনে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা চা ঢালছিল দুটো কাপে, অর্নব ল্যাপটপ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে হেলান দিল ।
ফার্মেসীর সারাদিন খাটাখাটুনির পরে, এই সময়টুকু তাদের আসল জিরোনের জায়গা।
চা নাও ইরার গলায় হালকা অভিযোগের সূর,আজকেও কি সব কাজ বাড়ি বয়ে আনতে হবে, অর্নব কাপটা হাতে নিয়ে মুচকি হাসলো,কি করবো বলো,সামনে হালখাতা
হিসেবের কাজ অনেক বাকি আছে ।
তাই নিয়ে কাজ করছি,তবে এখন কাজের কথা না, তোমার চা হাতে পাওয়া মানে সব ক্লান্তি হাওয়া, ইরা পাশে এসে বসল,বেলকনির টবে ফুটে থাকা দোলনচাঁপা ফুলের মিস্টি সুবাস দিচ্ছে ।
সংসারের ছোট্ট মূহুর্তগুলো দিনশেষে একসঙ্গে বসা এক কাপ চা আর ঝুম বৃষ্টি দুই ভাইয়ের মতো সমান্তরালে দৌড়াতে থাকা দুটো জীবনকে এক সূতোয় বেধে ফেলা ।
ইরা বলল,আজকে মা ফোন করেছিল,আগামী সপ্তাহে গ্রামে যেতে, তাই বেশতো,আমরা শুক্রবার ভোর ভোর বের হয়ে পড়বো,অনেকদিন হলো গ্রামের কাঁচা
মাটির গন্ধ পাওয়া হয়না ।
অর্নব চায়ে শেষ চুমুক দিয়ে বলল।
পরস্পরের দিকে তাকিয়ে দুজনেই হেসে উঠল,নতুন সংসারের টানাপোড়েন ছোট খাট
মান অভিমান আর ব্যাস্ততার ভিড়ে এই যে একে অপরকে বুঝে নেওয়া এটাই আসল সংসার ।
বাইরে তখন বৃষ্টি থামার লক্ষন নেই, আর ভেতরে এক টুকরো উষ্ণ পৃথিবী ।
অরন্য তার বন্ধুর বাড়িতে বেড়াতে গেছে।
সকালবেলা দরজার বাইরে ইরা ময়লা রাখতে গেছে, ওর দরজার ওপাশে আরেকটি
ফ্ল্যাট আছে,ঔ ফ্ল্যাটে তিনজন মানুষ থাকে,
দুজন স্বামী স্ত্রী ও একজন বয়স্ক মহিলা থাকে ।
ইরা দু একদিন ওদের দেখেছে, কিন্তু ঔ ফ্ল্যাট
থেকে কেমন জানি দুর্গন্ধ বের হচ্ছে, কয়েকদিন ধরে ঔ স্বামী স্ত্রী কে দেখা যাচ্ছে না, অর্নবকে একথা বলতেই, ও আমাকে থামিয়ে বলে পরের কথা না বলে নিজের কথা ভাবো,ইরার তবুও সন্দেহ হচ্ছে ।চলবে
৩/৯/২০২৬4 Comments -
Friends
prantik aronno
@prantikaronno
Uttam Kumar Ghosh
@uttam01825
মোঃ ইফতেখার আহমেদ তাজিম
@tazim
Sayeed Patwary
@sayeedp
Robi Murmu
@robi
নাঈম ভুঁইয়া
@naimbhuiyan
মোঃ মনোয়ার হোসেন রাজা
@mdrazakhan
Dark Venum
@darkvenum
Ms. Tanha
@ms-tanha


ভালোবাসার উষ্ণতায় জমে ওঠে সংসার
দরজার ওপাশে অপেক্ষা করে অজানা রহস্য…..🤍🖤