তুলট | Khawaja Mohammad Mustaqeem | Activity
মনে হয় তুমি বদলে গিয়েছ
🖋 খাজা মুস্তাকিম
মনে হয় তোমার ঠিকানা হারিয়ে গিয়েছে,
মন হাজার বার তোমাকে খুঁজতে গিয়েছে,
দুশ্চিন্তা ফিরে আসে। 
সেই রাস্তায়,
সেই তোমার কথাগুলো নিয়ে,
প্রতিদিন সে নিজের ভ্রমনে বের হয়ে যায়,
মনটা এতই অবুঝ হয়,
আবার দুশ্চিন্তা ফিরে আসে।
এখন সেই বৃষ্টি সে পায়না,
যার প্রশান্তিতে আমরা দুজন ভিজে যেতাম,
সেই আমাদের দুজনের সময় সে পায়না,
যেখানে জানিনা,
কোন কোন পুরনো গল্প সতেজ করতাম,
বলে যে, সেই পথ কেহ মুছে ফেলেছে,
যে পথে কখনো,
আমরা দুজন অপেক্ষা করতাম,
এখন সেই রাত আর হয়না,
যার অন্ধকারে আমরা দুজন,
একাধারে কথা বলতে থাকতাম।
মনে হয় এখন সে বদলে গিয়েছে,
আমার সাথে ঠিকমত কথাও বলেনি,
একটা সময় ছিল,
যখন তুমি আমার খোঁজখবর জিজ্ঞেস করতে,
মনে হয় তুমি বদলে গিয়েছ।
মনে হয় তুমি বদলে গিয়েছ
🖋 খাজা মুস্তাকিম
মনে হয় তোমার ঠিকানা হারিয়ে গিয়েছে,
মন হাজার বার তোমাকে খুঁজতে গিয়েছে,
দুশ্চিন্তা ফিরে আসে।
সেই রাস্তায়,
সেই তোমার কথাগুলো নিয়ে,
প্রতিদিন সে নিজের ভ্রমনে বের হয়ে যায়,
মনটা এতই অবুঝ হয়,
আবার দুশ্চিন্তা ফিরে আসে।
এখন সেই বৃষ্টি সে পায়না,
যার প্রশান্তিতে আমরা দুজন ভিজে যেতাম,
সেই আমাদের দুজনের…Read More
তুমি আমায় কতক্ষণ থামাবে
🖋 খাজা মুস্তাকিম
হাতের মুঠোতে কিছু স্বপ্ন নিয়ে,
পকেটে অসংখ্য আশা-ভরসা নিয়ে, 
মনেতে শুধু ইচ্ছা যে কিছু করি, কিছু করি।
আমি সূর্যের মতো জ্বলজ্বল করি না, 
প্রদীপের মতো আলো দিই।
নিজের সীমানা উজ্জ্বল করতে,
তুমি আমায় কতক্ষণ থামাবে।
আমি ঐ মাটির বৃক্ষ নই
যা নদী থেকে পানি সিঞ্চন করেছি।
বন্ধ্যা জমিতে আমি পালিত হয়ে,
মৃত্যু থেকে জীবন ছিনিয়ে নিয়েছি।
আমার কথা পাথরে লেখা হয়েছে,
তুমি আয়না দিয়ে তা কতক্ষণ ভাঙবে,
তুমি আমায় কতক্ষণ থামাবে।
এই যুদ্ধে যতটুকু অত্যাচার রয়েছে,
অতটুকু সহ্য করার শক্তি রয়েছে।
কটূক্তি এবং শোরগোলের মাঝে থেকেও
সত্যের পাশে দাঁড়ানোর অভ্যাস রয়েছে।
আমি সমুদ্রের চেয়েও গভীর,
তুমি কত নুড়ি পাথর নিক্ষেপ করবে,
আমি এর প্রত্যেকটিকে বাছাই করে এগিয়ে চলব,
তুমি আমায় কতক্ষণ থামাবে।
মাথা নত করে করে সোজা দাড়িয়ে আছি আমি,
এখন আর মাথা নত করার ইচ্ছা আমার নেই।
আমি আজ নিজেকে যা করেছি তা স্বয়ং করেছি,
তোমার মাধ্যমে ধ্বংসের আশঙ্কা করি না।
যখনই পরিস্থিতির উত্তাপে আমাকে ধাক্কা দিবে,
আমার ভেতর থেকে জ্বলে জ্বলে,
খাঁটি সোনা বেরিয়ে আসবে,
তুমি আমায় কতক্ষণ থামাবে।
তুমি আমায় কতক্ষণ থামাবে
🖋 খাজা মুস্তাকিম
হাতের মুঠোতে কিছু স্বপ্ন নিয়ে,
পকেটে অসংখ্য আশা-ভরসা নিয়ে,
মনেতে শুধু ইচ্ছা যে কিছু করি, কিছু করি।
আমি সূর্যের মতো জ্বলজ্বল করি না,
প্রদীপের মতো আলো দিই।
নিজের সীমানা উজ্জ্বল করতে,
তুমি আমায় কতক্ষণ থামাবে।
আমি ঐ মাটির বৃক্ষ নই
যা নদী থেকে পানি সিঞ্চন করেছি।
বন্ধ্যা জমিতে আমি পালিত হয়ে,…Read More
* ঠিক এবং বেঠিক *
🖋 খাজা মুস্তাকিম
ঠিক এবং বেঠিকের সিদ্ধান্ত আসলে কে নেয়।
আমার জামার রঙ কারো জন্য ঠিক হবে,
কিন্তু আমার সেটা পরিধান করা কারো জন্য বেঠিক।
কারো জন্য আমার ত্বক শ্যামলা হবে,
কারো জন্য আমার চেহারা কালো।
এই ঠিক এবং বেঠিকের মাঝে কী আছে।
যা ঠিক নয় বা যা বেঠিক নয়,
আর যদি ঠিক নয় তাহলে কেন ঠিক নয়, 
আর যদি বেঠিক হয় তাহলে ঠিক কেন লাগে। 
এই ঠিক এবং বেঠিকের সিদ্ধান্ত আসলে কে নেয়। 
কাওকে মনের চিন্তায় বাস করতে দেয়া কি ঠিক, 
যদি হাতে হাত ধরে অন্য কেও থাকে, 
আর যে হাত ধরে আছে সে ঠিক নয়, 
তাহলে যে চিন্তায় আছে সেটা বেঠিক কি করে হয়।
যদি আপনার মন কাওকে বার বার ডাক দেয়, 
যাকে ডাক দেয়া অপবিত্র, 
তাহলে কি এটা বেঠিক হবে।
যদি সে কাছে চলে আসে, 
তাহলে তাকে না দেখা মনের বিপরীত হয়, 
আর যদি সে সম্মুখে আছে তো কেন আছে, 
তাকে কি একটি মুহূর্তের জন্য, 
দেখে নেয়াও কি ঠিক নয়।
আর যদি বেঠিক হয় তাহলে ঠিক কোনটি।
এই ঠিক এবং বেঠিকের সিদ্ধান্ত আসলে কে নেয়।
যদি চুরি করার শাস্তি পাওয়া যায়
তাহলে মনে কষ্ট দেয়ার শাস্তিও তো পাওয়া চাই
যদি আদালতে ঘর ভাঙ্গার শুনানি হয়
তাহলে ঘর ধ্বংস করার শাস্তিও তো পাওয়া চাই
যদি নিজের পকেট টাকা দিয়ে ভর্তি করা বেঠিক হয়
তাহলে সেই টাকা উদার মনে খরচ করা কি ঠিক হয়
কোনো একজন ব্যক্তির সাথে, 
মন খুলে প্রেম করা ঠিক হয়। 
তাহলে যখন সে অন্য কারো সাথে প্রেম করে, 
তখন আমার কেন ঠিক লাগেনা। 
আর সে যদি ঠিক থাকে,
আমি বেঠিক কেন। 
এই ঠিক এবং বেঠিকের মাঝেও কী কিছু আছে।
* ঠিক এবং বেঠিক *
🖋 খাজা মুস্তাকিম
ঠিক এবং বেঠিকের সিদ্ধান্ত আসলে কে নেয়।
আমার জামার রঙ কারো জন্য ঠিক হবে,
কিন্তু আমার সেটা পরিধান করা কারো জন্য বেঠিক।
কারো জন্য আমার ত্বক শ্যামলা হবে,
কারো জন্য আমার চেহারা কালো।
এই ঠিক এবং বেঠিকের মাঝে কী আছে।
যা ঠিক নয় বা যা বেঠিক নয়,
আর যদি ঠিক নয় তাহলে কেন ঠিক নয়,
আর যদি বেঠিক হয় তাহলে ঠিক কেন লা…Read More
Khawaja Mohammad Mustaqeem changed their profile picture
* কেউ তো আছে *
🖋 খাজা মুস্তাকিম
কেউ তো আছে,
যে শুনে, শুধু আমার দৃষ্টিকে শুনে।
কেননা জিহবায় আমি বেশীরভাগ সময় তালা দিয়ে রাখি, 
এবং দৃষ্টিতে অনেক গল্প লুকিয়ে রাখি আমি।
সে আমার সাথে কথা বলতে আসে, 
এবং বলে, আমার চোখে চোখ রাখ। 
আবার এমন হয় যে, সে বলে,
কিছু বলতে চাও। 
যা বলতে চাওনা,
তাতো আমি শুনে ফেলেছি।
হৃদয়টাতো সবখান থেকে ভেঙ্গে রয়েছে আমার,
মনের সকল কোণায়,
সকল দরজায় ছিদ্র রয়েছে, কিন্তু
কেউ তো আছে
যে উঁকি দিয়ে ভিতরে আসার ইচ্ছা রাখে,
উঁকি দিয়ে পালিয়ে যাওয়ার মধ্যে নয়।
মনটা তো স্তুপ হয়ে রয়েছে,
একটি ঘর,
যা মেরামত চায়না, শুধু সংস্পর্শ চায়, 
ঐ ব্যক্তির, 
যে এর ভাঙ্গা দরজার ভেতরে এসে, 
তাকে জোরে জোরে একথা বলে, 
এর অবশিষ্ট দরজা ময়লা হয়ে গিয়েছে,
যা রঙ করা যাবে।
কিছু ছবি এখনো ঝুলানো আছে, যা পুরনো,
সেগুলো ফেলে দেয়া যায়।
হ্যা, কিছুতো ক্ষতি হয়েছে,  
দরজা ও এর আশেপাশের কিছু জিনিষ, 
ভেঙ্গে যাওয়ার কারণে।
কিন্তু এর ভিত্তি এখনো নিরাপদ রয়েছে।
কেউ তো আছে,
যে দেখে, তো শুধু আমাকেই দেখে।
বলে আমাকে,
তোমার এই হাসিটা সুন্দরতো,
কিন্তু বিশেষ নয়।
বিশেষ হচ্ছে এই ঘা,
যা তুমি কামাই করেছ, পরিধান কর নাই।
বলে আমাকে যে,
এই আনন্দ আমার, আমি নই।
বলে আমাকে যে,
আমি যেমন দেখতে আমি তেমন নই
বলে আমাকে যে,
আমি আমার ব্যবস্থাপনাকে
আমার চিন্তাশক্তির সম্মুখে পর্দা বানিয়ে রাখি।
এমন পর্দা যার এপাশ ওপাশ দেখা যায়।
বলে আমাকে যে,
আমার হাসিগুলো শুধু আমার ব্যর্থ প্রচেষ্টা,
নিজের আবেগের উপর লাগাম লাগানোর জন্য।
বলে আমাকে যে,
এই পর্দাটা নামিয়ে রাখ তুমি,
আর আয়না দেখ,
শুধু নিজেকে দেখার জন্য,
লুকানোর জন্য নয়।
বলে আমাকে যে,
তুমি ব্যাথার মুখ, 
ফাটলে ভর্তি, নষ্ট হয়ে গিয়েছে।
ব্যথা যা খুব সুন্দর, যা প্রেম।
বলে আমাকে যে,
তুমি ব্যথা, তুমি সুন্দর, তুমি ভালবাসা।
* কেউ তো আছে *
🖋 খাজা মুস্তাকিম
কেউ তো আছে,
যে শুনে, শুধু আমার দৃষ্টিকে শুনে।
কেননা জিহবায় আমি বেশীরভাগ সময় তালা দিয়ে রাখি,
এবং দৃষ্টিতে অনেক গল্প লুকিয়ে রাখি আমি।
সে আমার সাথে কথা বলতে আসে,
এবং বলে, আমার চোখে চোখ রাখ।
আবার এমন হয় যে, সে বলে,
কিছু বলতে চাও।
যা বলতে চাওনা,
তাতো আমি শুনে ফেলেছি।
হৃদয়টাতো সবখান…Read More
* জানা টা জরুরী *
🖋 খাজা মুস্তাকিম
জানা টা জরুরী।
থেমে গিয়েছ নাকি থামানো হয়েছে,
ঘুমিয়ে আছ নাকি ঘুম পারানো হয়েছে,
পরে গিয়েছ নাকি ধাক্কা মারা হয়েছে,
পুড়ে গিয়েছ নাকি জ্বালানো হয়েছে,
জানা টা জরুরী।
বিপথে চালিত হয়েছ নাকি ভুলপথে চালানো হয়েছে,
তোমাকে কত কিছু বুঝানো হয়েছে।
উপস্থিত রয়েছে গণনাকৃত লোকজন এখানে,
তুমি নিজে এসেছ নাকি তোমাকে ডাকা হয়েছে। 
জানা টা জরুরী।
গন্তব্যও রয়েছে, লক্ষ্যও রয়েছে, জীবিতও রয়েছ, 
ইহা ভুলে গিয়েছ নাকি ভুলিয়ে দেয়া হয়েছে।
চোখেতে অশ্রু আর চেহারায় দুঃখ, 
নির্লিপ্ত মুচকি হাসি দিয়ে রেখেছ তুমি, 
নিজের হাতেই পরে গিয়ে কি ভেঙ্গে গিয়েছ তুমি, 
নাকি তোমাকেও দুঃখ দেয়া হয়েছে। 
জানা টা জরুরী।
ত্যাগ করছ নাকি তোমাকে বাছাই করা হয়েছে, 
তুমি এমনই ছিলে নাকি বুনন করা হয়েছে।
তুমি এমনই ছিলে নাকি বুনন করা হয়েছে, 
কান্না করছ নাকি তোমাকে কাঁদানো হয়েছে।
কারো না কারো মনে তুমি বসবাস করতে, 
সেই ভঙ্গি, সেই ব্যক্তি, সেই জায়গা, 
ছেড়ে এসেছ নাকি তোমাকে তাড়ানো হয়েছে।
জানা টা জরুরী।
নিঃশেষ হয়ে যাচ্ছ নাকি তোমাকে ধ্বংস করা হচ্ছে, 
ত্যাগপত্র দিচ্ছ নাকি তোমাকে কেউ সরিয়ে দিচ্ছে, 
এই মিথ্যা, এই প্রলোভন, এই ধোঁকাবাজি, এই ছলনা, 
তুমি কি নিজে শিখেছ নাকি কেউ তোমাকে শিখিয়ে দিয়েছে।
জানা টা জরুরী। 
পরাজয়বরণ তুমি নিজে বাছাই করেছ নাকি তোমাকে হারানো হয়েছে, 
কথা তুমি শুনেছ নাকি তোমাকে শুনানো হয়েছে। 
এটা কেমন সিদ্ধান্ত গ্রহণ করছ,
এটা কি তুমি বুঝে করছ নাকি তোমাকে বুঝানো হয়েছে।
জানা টা জরুরী।
থেমেই যখন ছিলে তবে হাঁটতে পারছনা কেন,
ঘুমিয়েই যখন ছিলে তবে উঠতে পারছনা কেন, 
তুমি কি সেই ছিলে, 
তুমি কি সেই আছ, 
জীবিতই যখন ছিলে তবে মরতে পারছনা কেন।
* জানা টা জরুরী *
🖋 খাজা মুস্তাকিম
জানা টা জরুরী।
থেমে গিয়েছ নাকি থামানো হয়েছে,
ঘুমিয়ে আছ নাকি ঘুম পারানো হয়েছে,
পরে গিয়েছ নাকি ধাক্কা মারা হয়েছে,
পুড়ে গিয়েছ নাকি জ্বালানো হয়েছে,
জানা টা জরুরী।
বিপথে চালিত হয়েছ নাকি ভুলপথে চালানো হয়েছে,
তোমাকে কত কিছু বুঝানো হয়েছে।
উপস্থিত রয়েছে গণনাকৃত লোকজন এখানে,
তুমি নিজে এসেছ নাকি তোমাকে ডাকা হয়ে…Read More