-
* কেউ তো আছে *
🖋 খাজা মুস্তাকিম
কেউ তো আছে,
যে শুনে, শুধু আমার দৃষ্টিকে শুনে।
কেননা জিহবায় আমি বেশীরভাগ সময় তালা দিয়ে রাখি,
এবং দৃষ্টিতে অনেক গল্প লুকিয়ে রাখি আমি।
সে আমার সাথে কথা বলতে আসে,
এবং বলে, আমার চোখে চোখ রাখ।
আবার এমন হয় যে, সে বলে,
কিছু বলতে চাও।
যা বলতে চাওনা,
তাতো আমি শুনে ফেলেছি।
হৃদয়টাতো সবখান থেকে ভেঙ্গে রয়েছে আমার,
মনের সকল কোণায়,
সকল দরজায় ছিদ্র রয়েছে, কিন্তু
কেউ তো আছে
যে উঁকি দিয়ে ভিতরে আসার ইচ্ছা রাখে,
উঁকি দিয়ে পালিয়ে যাওয়ার মধ্যে নয়।
মনটা তো স্তুপ হয়ে রয়েছে,
একটি ঘর,
যা মেরামত চায়না, শুধু সংস্পর্শ চায়,
ঐ ব্যক্তির,
যে এর ভাঙ্গা দরজার ভেতরে এসে,
তাকে জোরে জোরে একথা বলে,
এর অবশিষ্ট দরজা ময়লা হয়ে গিয়েছে,
যা রঙ করা যাবে।
কিছু ছবি এখনো ঝুলানো আছে, যা পুরনো,
সেগুলো ফেলে দেয়া যায়।
হ্যা, কিছুতো ক্ষতি হয়েছে,
দরজা ও এর আশেপাশের কিছু জিনিষ,
ভেঙ্গে যাওয়ার কারণে।
কিন্তু এর ভিত্তি এখনো নিরাপদ রয়েছে।
কেউ তো আছে,
যে দেখে, তো শুধু আমাকেই দেখে।
বলে আমাকে,
তোমার এই হাসিটা সুন্দরতো,
কিন্তু বিশেষ নয়।
বিশেষ হচ্ছে এই ঘা,
যা তুমি কামাই করেছ, পরিধান কর নাই।
বলে আমাকে যে,
এই আনন্দ আমার, আমি নই।
বলে আমাকে যে,
আমি যেমন দেখতে আমি তেমন নই
বলে আমাকে যে,
আমি আমার ব্যবস্থাপনাকে
আমার চিন্তাশক্তির সম্মুখে পর্দা বানিয়ে রাখি।
এমন পর্দা যার এপাশ ওপাশ দেখা যায়।
বলে আমাকে যে,
আমার হাসিগুলো শুধু আমার ব্যর্থ প্রচেষ্টা,
নিজের আবেগের উপর লাগাম লাগানোর জন্য।
বলে আমাকে যে,
এই পর্দাটা নামিয়ে রাখ তুমি,
আর আয়না দেখ,
শুধু নিজেকে দেখার জন্য,
লুকানোর জন্য নয়।
বলে আমাকে যে,
তুমি ব্যাথার মুখ,
ফাটলে ভর্তি, নষ্ট হয়ে গিয়েছে।
ব্যথা যা খুব সুন্দর, যা প্রেম।
বলে আমাকে যে,
তুমি ব্যথা, তুমি সুন্দর, তুমি ভালবাসা।4 Comments
Friends
Syeda Zahan
@syeda-rownock-zahan
Md Nazrul Islam
@md-nazrul-islam-2
Mariam Bushra
@mariam-bushra
KOFIL UDDIN
@kofil-uddin
Rehana Akter
@rehanaakter
Mostafizur Rahman
@smrahman
শাহারিয়ার রাব্বি
@rabbi
Nayeem Islam
@nayeem-islam
Nishat E Nova
@nishat-e-jahan-nova


অভিনন্দন