Profile Photo

Khawaja Mohammad MustaqeemOffline

  • khawajaMustaqeem
  • Profile picture of Khawaja Mohammad Mustaqeem

    Khawaja Mohammad Mustaqeem

    • 4 years, 8 months ago

    তুমি আমায় কতক্ষণ থামাবে
    🖋 খাজা মুস্তাকিম

    হাতের মুঠোতে কিছু স্বপ্ন নিয়ে,
    পকেটে অসংখ্য আশা-ভরসা নিয়ে,
    মনেতে শুধু ইচ্ছা যে কিছু করি, কিছু করি।
    আমি সূর্যের মতো জ্বলজ্বল করি না,
    প্রদীপের মতো আলো দিই।
    নিজের সীমানা উজ্জ্বল করতে,
    তুমি আমায় কতক্ষণ থামাবে।
    আমি ঐ মাটির বৃক্ষ নই
    যা নদী থেকে পানি সিঞ্চন করেছি।
    বন্ধ্যা জমিতে আমি পালিত হয়ে,
    মৃত্যু থেকে জীবন ছিনিয়ে নিয়েছি।
    আমার কথা পাথরে লেখা হয়েছে,
    তুমি আয়না দিয়ে তা কতক্ষণ ভাঙবে,
    তুমি আমায় কতক্ষণ থামাবে।
    এই যুদ্ধে যতটুকু অত্যাচার রয়েছে,
    অতটুকু সহ্য করার শক্তি রয়েছে।
    কটূক্তি এবং শোরগোলের মাঝে থেকেও
    সত্যের পাশে দাঁড়ানোর অভ্যাস রয়েছে।
    আমি সমুদ্রের চেয়েও গভীর,
    তুমি কত নুড়ি পাথর নিক্ষেপ করবে,
    আমি এর প্রত্যেকটিকে বাছাই করে এগিয়ে চলব,
    তুমি আমায় কতক্ষণ থামাবে।
    মাথা নত করে করে সোজা দাড়িয়ে আছি আমি,
    এখন আর মাথা নত করার ইচ্ছা আমার নেই।
    আমি আজ নিজেকে যা করেছি তা স্বয়ং করেছি,
    তোমার মাধ্যমে ধ্বংসের আশঙ্কা করি না।
    যখনই পরিস্থিতির উত্তাপে আমাকে ধাক্কা দিবে,
    আমার ভেতর থেকে জ্বলে জ্বলে,
    খাঁটি সোনা বেরিয়ে আসবে,
    তুমি আমায় কতক্ষণ থামাবে।

    2
    2 Comments

Friends

Profile Photo
Syeda Zahan
@syeda-rownock-zahan
Profile Photo
Md Nazrul Islam
@md-nazrul-islam-2
Profile Photo
Mariam Bushra
@mariam-bushra
Profile Photo
KOFIL UDDIN
@kofil-uddin
Profile Photo
Rehana Akter
@rehanaakter
Profile Photo
Mostafizur Rahman
@smrahman
Profile Photo
Nayeem Islam
@nayeem-islam
Profile Photo
Nishat E Nova
@nishat-e-jahan-nova
Skip to toolbar