Profile Photo

মেহেদী হাসান আইয়ুশOffline

  • kobimahadihasanaayush
  • তুমুল সন্ন্যাসী হতে হতে
    -কবি মেহেদী হাসান আইয়ুশ
    তুমুল সন্ন্যাসী হতে হতে
    সংসারহীন স্বতন্ত্র মশারীর ভেতর বাঁধা পড়ে আছি
    চালাক-চতুর রমণীরা নি:সঙ্কোচে চিবিয়ে খেয়েছে আমার দূর্বলতা
    পরম অনাদরে; শকুনী যেভাবে খায় তিতিরের হাড়
    কাকে দিয়ে লিখাবো আমার নিরেট শূণ্যতা ভরা করুণ ইতিহাস?
    ধূ ধূ অন্ধকারে বোবা হয়ে আসে দুই চোখ
    তীব্র নি:সঙ্গতাবোধের নৈকট্যে এসে
    দুহাতে আলিঙ্গন করি
    নৈরাশ্যের সূর্য্যদয়
    আমি কি এমন-ই থাকবো চিরকাল?
    তবে কি এইভাবে যতীচিহ্নহীন কেটে যাবে রবীন্দ্রোত্তর ব্যথিত জীবন?
    অবুঝ শিশুর মতো মাঝে মাঝে মনে হয়
    না থাকার মতো করে থেকে যাই কিছুটা সময়।

    3
    4 Comments
    • নিঃসঙ্গতার মধ্যেই লুকিয়ে থাকে অস্তিত্বের গভীরতম প্রশ্ন
      “না থাকা”ও তবু এক ধরনের থাকা….🤍

    • “অবুঝ শিশুর মতো মাঝে মাঝে মনে হয় / না থাকার মতো করে থেকে যাই কিছুটা সময়”—আপনার কবিতার এই লাইনটা ভীষণ অদ্ভুত আর গভীর এক অনুভূতি দিয়ে গেল।

    • ‘ধূ ধূ অন্ধকারে বোবা হয়ে আসে দুই চোখ’— একাকিত্বের চরম রূপ!

    • মেহেদী হাসান আইয়ুশ, আপনার লেখাটির ভেতরকার গভীর একাকিত্বের অনুভূতিগুলো পাঠকের হৃদয়ে বেশ দারুণভাবে দাগ কাটে এবং আপনি চাইলে পরের বার শব্দচয়নের দিকে আরেকটু নজর দিয়ে নিজের শৈলীকে আরও কিছুটা শানিত করে তুলতে পারেন, তবে আপনার এই সহজবোধ্য অথচ গভীর আবেগমাখা কথাগুলো সত্যিই খুব চমৎকার।

Skip to toolbar