Profile Photo

মেহেদী হাসান আইয়ুশOffline

  • kobimahadihasanaayush
  • রাগী মেয়ের জন্য
    -কবি মেহেদী হাসান আইয়ুশ
    তোমার রাগ করার বয়স বাড়ছে মেয়ে,
    সকালের দাতব্রাশে পেষ্ট না পাওয়ার মতো রাগ করো আজকাল।
    আমার কোন ব্যক্তিগত মানিব্যাগ নেই
    পকেটে পয়সা নেই।
    আছে পায়ে হাঁটা কয়েকটা পথ।

    বাড়ন্ত পথের মতো বাড়ছে তোমার রাগ করার বয়স,
    আমি হাসলে তুমি রাগ হও
    আমি কাঁদলেও।
    দেখা করলে কিংবা দেখা না করলেও রাগ হও খুব।
    আমি জানি তোমার রা…Read More

    6
    6 Comments
    • লেখায় আবেগ নিংড়ে পড়ছে

    • “সকালের দাতব্রাশে পেষ্ট না পাওয়ার মতো রাগ করো আজকাল” – নিজস্ব ভাষা। খুব ভালো লাগল। অন্যরকম!

    • রাগের আড়ালেও লুকিয়ে থাকে অপেক্ষা
      বাড়ন্ত বয়সেই যেন লুকানো ভালোবাসার ভাষা…..🤍

    • মেহেদী হাসান আইয়ুশ, আপনার কবিতার প্রতিটি লাইনে খুব সুন্দর একটা বাস্তবতার ছবি ফুটে উঠেছে। রাগ আর আবেগের এই লুকোচুরিগুলো পড়ে বেশ ভালো লাগলো। সম্পর্কের টানাপোড়েনের এই গল্পে মেয়েটির রাগের পেছনে কি আসলে কোনো না বলা অভিমান লুকিয়ে আছে?

    • রাগ বাড়ছে, ভালোবাসাও বাড়ছে—এটাই জীবনের সত্য!

  • আমাদের ইদ নেই।
    -কবি মেহেদী হাসান আইয়ুশ
    আমাদের ইদ নেই।
    এটা আমি বুঝেছি সেদিন, যেদিন সবার ঘরে সেমাইয়ের গন্ধ উঠেছিল আর আমাদের ঘরে উঠেছিল আতরের সাথে মিশে থাকা কান্নার গন্ধ।

    বাবা ইদের দিন মারা গেছেন।
    মানুষ বলে, ইদের দিন নাকি আকাশ খুশি থাকে। আমার কাছে সেদিন আকাশটা খুব নির্দয় লাগছিল।

    সকালবেলা বাবা সাদা পাঞ্জাবি পরেছিলেন। আমি তাকিয়ে ছিলাম। মনে হচ…Read More

    4
    2 Comments
    • সাদা পাঞ্জাবির সেই হাসিটাই থেকে যায় স্মৃতির গভীরতম প্রান্তে
      ইদের আনন্দ হারালেও ভালোবাসা হারায় না কখনো…..🤍

    • ‘সবার ঘরে সেমাইয়ের গন্ধ উঠেছিল আর আমাদের ঘরে উঠেছিল আতরের সাথে মিশে থাকা কান্নার গন্ধ’— ইদের আনন্দের মাঝে এক পরিবারের বিষাদ!

  • তুমুল সন্ন্যাসী হতে হতে
    -কবি মেহেদী হাসান আইয়ুশ
    তুমুল সন্ন্যাসী হতে হতে
    সংসারহীন স্বতন্ত্র মশারীর ভেতর বাঁধা পড়ে আছি
    চালাক-চতুর রমণীরা নি:সঙ্কোচে চিবিয়ে খেয়েছে আমার দূর্বলতা
    পরম অনাদরে; শকুনী যেভাবে খায় তিতিরের হাড়
    কাকে দিয়ে লিখাবো আমার নিরেট শূণ্যতা ভরা করুণ ইতিহাস?
    ধূ ধূ অন্ধকারে বোবা হয়ে আসে দুই চোখ
    তীব্র নি:সঙ্গতাবোধের নৈকট্যে এস…Read More

    3
    3 Comments
    • নিঃসঙ্গতার মধ্যেই লুকিয়ে থাকে অস্তিত্বের গভীরতম প্রশ্ন
      “না থাকা”ও তবু এক ধরনের থাকা….🤍

    • “অবুঝ শিশুর মতো মাঝে মাঝে মনে হয় / না থাকার মতো করে থেকে যাই কিছুটা সময়”—আপনার কবিতার এই লাইনটা ভীষণ অদ্ভুত আর গভীর এক অনুভূতি দিয়ে গেল।

    • ‘ধূ ধূ অন্ধকারে বোবা হয়ে আসে দুই চোখ’— একাকিত্বের চরম রূপ!

Skip to toolbar