Profile Photo

মেহেদী হাসান আইয়ুশOffline

  • kobimahadihasanaayush
  • নাফা
    -কবি মেহেদী হাসান আইয়ুশ

    একটা চুমুর অভাবে
    ভীষণ মাথাব্যথায় ভুগছি,
    প্রেমিক হয়েও আজকাল
    নাপাতেই ভরসা খুঁজছি।

    কী অদ্ভুত এই প্রেমের ব্যাকরণ
    ওষুধ আছে, তবু আরোগ্য নেই;
    মাথাব্যথার কারণটা জানা,
    তবু তার কোনো প্রেসক্রিপশন নেই।

    একটা চুমু নাকি সব ব্যথা সারায়
    এমন কথা শুনেছি বহুবার;
    অথচ আমার কপালটাই এমন,
    প্রেম আছে-চিকিৎসক নেই,
    আর নাপাই শেষ অবলম্বন আবার!

    3
    3 Comments
    • আপনার এই কবিতার “ওষুধ আছে, তবু আরোগ্য নেই” লাইনটা আমার দারুণ লেগেছে। একদম বাস্তব একটা অনুভূতির কথা দারুণভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। মাঝেমধ্যে এমন অদ্ভুত পরিস্থিতির মুখোমুখি আমরা সবাই কমবেশি হই।

    • চুমুর ওষুধ নেই ফার্মেসিতে প্রেমের অসুখে নাপাই তবু ভরসার শেষ ঠিকানা…..🤍🖤

    • মেহেদী হাসান আইয়ুশ, আপনার লেখা ‘নাপাতেই ভরসা খুঁজছি’ অংশটি বেশ চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে মনের চাপা অভিমান। প্রেমের অমোঘ ওষুধের অভাব এবং বাস্তবতার এই অমিলটুকু অদ্ভুত মায়ায় ভরা একটি অনুভূতি তৈরি করেছে। আপনার এই সহজ সুন্দর প্রকাশভঙ্গিটি ধরে রাখুন এবং নিয়মিত লিখে যান।

Skip to toolbar