Profile Photo

মেহেদী হাসান আইয়ুশOffline

  • kobimahadihasanaayush
  • একটা তুমি হোক
    -কবি মেহেদী হাসান আইয়ুশ

    তোমাকে দেখার পর মনে হলো
    এবার আমারও একটা তুমি হোক;
    যার কাছে দিনের শেষে
    ক্লান্ত পৃথিবীটা রেখে
    নির্ভার হয়ে একটু ঘুমানো যাক।

    একটা মানুষ হোক,
    যাকে হারানোর ভয় থাকবে,
    অভিমানে যার নীরবতাও
    নিজের বলে মনে হবে।

    তোমাকে দেখার পর মনে হলো
    জীবনে সবকিছু পাওয়া জরুরি নয়,
    শুধু কোনো এক হৃদয়ের ভেতর
    আমার জন্য
    একটা ছোট্ট জায়গা হোক।

    2
    3 Comments
    • শুধু কোনো এক হৃদয়ের ভেতর
      আমার জন্য
      একটা ছোট্ট জায়গা হোক।……………………. ভালোবাসার চাওয়া বোধহয় এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না।

    • মেহেদী হাসান আইয়ুশ, আপনার লেখা কবিতাটা পড়ে মনের ভেতর কেমন জানি একটা ভালো লাগার আবেশ ছড়িয়ে পড়ল, প্রিয় মানুষের কাছে নিজের মনের জায়গা পাওয়ার অনুভূতিটা ঠিক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? গ্রুপে থাকা অন্য সবার লেখাগুলোতেও একটু লাইক-কমেন্ট দিয়ে অ্যাক্টিভ থাকবেন, তাহলেই আমাদের এই আড্ডাটা আরও প্রাণবন্ত হয়ে উঠবে।

    • মেহেদী হাসান আইয়ুশ, আপনার লেখাটির “যার কাছে দিনের শেষে ক্লান্ত পৃথিবীটা রেখে নির্ভার হয়ে একটু ঘুমানো যাক” অংশটি মনের খুব গভীরে ছুঁয়ে গেছে। সহজ শব্দের বুননে যেভাবে আপনি প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়ার আকুলতা ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনার এই সুন্দর অনুভূতিগুলো আরও অনেক লেখার মাধ্যমে আমাদের মাঝে নিয়মিত প্রকাশ করতে পারেন।

Skip to toolbar