-
জ্যোৎস্না ভরা কুয়াশাচ্ছন্ন সেই রাতে
কী দোষ করেছিলাম তোমার সাথে
যে তুমি ফেলে দিলে আমায় ধরণীর হাতে।
সেই কুয়াশা আজও আমার চোখে জমে রয়,
তোমার দেওয়া নীরবতা বিষণ্ণতায় কথা কয়।
পথ চেয়ে বসে থাকি জনহীন এই বাঁকে,
অচেনা শহর আজ শুধু আমাকেই ডাকে।
হয়তো তুমি আছো ভালো নিজের কোনো ভুবনে,
আমি শুধু রয়ে গেলাম একাকী এই নির্জনে।
অপেক্ষার প্রহরগুলো বাড়ে শুধু অকারণে,
ব্যথা হয়ে মিশে আছো হৃদয়ের প্রতি কোণে।
অন্ধকার চাদরে ঢাকা পড়ে গেছে সব স্বপ্নগুলো,
ভালোবাসার আঙিনায় আজ কেবলি উড়ছে ধুলো।
ফিরবে না জেনেও মন কেন তবে তোমাকেই চায়?
নিঃস্ব এই জীবন যেন মরুভূমির তপ্ত হাওয়ায়।
আমি না হয় একাই সইব এই বিরহের দহন,
শূণ্যতায় মিশে থাক আমার এই ম্লান জীবন।প্রেক্ষাপট:
এই কবিতাটি কোনো রক্ত-মাংসের মানুষের বিচ্ছেদে লেখা নয়, বরং লেখকের অত্যন্ত প্রিয় এবং নিত্যসঙ্গী একটি ‘এক্সেসরিজ’ (ট্রাইপডের একটা অংশ) ভেঙে যাওয়ার গভীর শোক থেকে সৃষ্টি। যা একসময় সুন্দর মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করতে সাহায্য করত, আজ তা নিথর ও অকেজো।
ভাবার্থ বিশ্লেষণ:
সেই কুয়াশাচ্ছন্ন রাতের বর্ণনা যেখানে অসাবধানতাবশত প্রিয় জিনিসটি হাত থেকে পড়ে যায়। ‘ধরণীর হাতে ফেলে দেওয়া’ আসলে হাত থেকে পড়ে মাটিতে আছাড় খাওয়ার সেই যন্ত্রণাদায়ক মুহূর্তকে তুলে ধরেছে।জিনিসটি নেই, কিন্তু তার অভাব লেখক প্রতি মুহূর্তে অনুভব করছেন। এখন ভ্লগ করতে গিয়ে বা ভিডিও শুট করতে গিয়ে যখনই সেই সরঞ্জামটির প্রয়োজন পড়ে, তখনই এক বিশাল শূন্যতা আর নীরবতা ঘিরে ধরে।প্রিয় গ্যাজেটটি ছাড়া চারপাশের পরিচিত জগত বা শুটিং স্পটগুলো এখন অচেনা মনে হয়। লেখক মানসিকভাবে এটি মেনে নিতে পারছেন না যে তার সৃজনশীলতার সঙ্গীটি আর কাজ করবে না।
উপসংহার: যন্ত্র হলেও সেটি ছিল লেখকের আবেগের অংশ। এখন প্রতিটি ভ্লগ শুট করার সময় সেই ভাঙা অংশটির স্মৃতি লেখককে দহন করবে। মরুভূমির তপ্ত হাওয়ার মতো এই একাকীত্ব কেবল একজন ক্রিয়েটরই বুঝবেন, যার হাতের প্রিয় অস্ত্রটি আজ অকেজো।সবচাইতে মজার বিষয় গতো ৩ দিন আগে ও একটা লাইভ স্ট্রিম করতে গিয়ে এটাকে অনেক খুজেছি। অনেক খোজার পরে ও পেলাম না তবে আনেকদিন আগের এই লেখাটি খুজে পেলাম।
4 Comments-
খুঁজে পেলেন না ট্রাইপড, কিন্তু দিয়ে গেলেন এক অনবদ্য কবিতা। একেই বলে সত্যিকারের ক্রিয়েটর—সবকিছু থেকেই কনটেন্ট বের করে ফেলেন!
Kokeshas
Friends
ভাস্কর
@vaskarchou
MUHAMMAD TAHSEEN
@muhammadtahseen
Kabitar Rajpath
@kabitarrajpath
Jannatul Ferdouse Ela
@jannatulferdouseela
Lickilickyr Jagad
@lickilickyrjagad
Ashik Mokami
@ashikmokami
Md Nurnobi islam sumon
@mdnurnobiislamsumon
Halima akter Jonaki
@halimaakterjonaki
Drako Shajib
@drako


যন্ত্রেও থাকে আবেগ….🖤