Profile Photo

Md Majnur Rahman John (Krishno John)Offline

  • Krishno-John
  • অভিমান/কৃষ্ণজন

    তোমাকে ভালোবাসার অনুমতি চাই,
    প্রাপ্তির নয়।
    প্রমিথিউস যেমন মানুষ ভালোবেসে,
    আমিও তেমন তোমায় ভালোবেসে
    শৃঙ্খল গায়ে জড়িয়ে জড়িয়ে,
    বিরহ জ্বালার ঠোকরে ঠোকরে-
    দেবতা হয়ে নয় প্রেমদাস হয়ে
    তোমার প্রেমেতে মরতে চাই।

    তোমার নামেতে জপতে চাই।
    তোমার অবগাহনে ভাসতে চাই।
    অপমান-অবহেলার নোনতা সাগরে
    প্রতি ঢোকে ঢোকে বিষ গিলে গিলে
    প্রেম নয় সখী বিরহের আগুন
    পরতে পরতে পুড়তে চাই।

    আমাকে না বোঝার অভিমানটুকু
    হৃদয় গহীনের নিখাঁদ কোঠায়
    অতি গোপনে, অতি সযতনে
    আমারই কাছে শুধু রাখতে চাই।

    1
    2 Comments

Friends

Profile Photo
ishan_syed
@put23009laoia-com
Profile Photo
মৌমিতা
@ofd66076toaik-com
Profile Photo
Avik_kazi
@rlw81159toaik-com
Profile Photo
আহান খান
@ukm39186laoia-com
Profile Photo
Mohammad Solayman
@solayman
Profile Photo
afrida-jahar
@afrida-jahar
Profile Photo
Md-Akadullah
@md-akadullah
Skip to toolbar