Profile Photo

মালিক ফাহাদOffline

  • M.M.Fahad
  • Profile picture of মালিক ফাহাদ

    মালিক ফাহাদ

    3 years, 10 months ago

    এক কাপ চা

    কবি সুকেশিনীর চুলের গন্ধে
    মাতাল হোন, স্ফুলিঙ্গের মতো
    শব্দের পর শব্দে; শব্দের পসরায়
    পুষ্পশূণ্য দিগন্ত কলমের আঁচড়ে
    আবৃত করেন কচুরিপানার ফুলে।

    আমি কবি হতে চাই
    প্রেয়সীকে বড়ই প্রয়োজন
    তাকে লিখব তেত্রিশটি চিরকুট
    তাতে আমার কাব্য পূর্ণতা পাবে।
    তার এলো চুল কাশফুলের মতো
    হাওয়ায় চঞ্চল, হাসিতে ঝরে মুক্তো
    বাচালতা তার দোষ নয়-
    সবটাই কেবল হাসি,কেবলই গান।
    বৃষ্টিতে ভেজা প্রেয়সীর নগ্ন হাত,
    দখিনা বাতাসে তার আবেদন-
    হয় আরো প্রস্ফুটিত
    তখন আমার মনে জাগে প্রেম, শরীরে কাকস্নান।
    এখন আমার সঙ্গী ‘এক কাপ চা’
    দীর্ঘ চুমুকে মস্তিষ্ক ভরছে প্রতিনিয়ত
    বিষাদের সুরে।ভোররাত তিনটা বেজে ত্রিশ,
    বেলকনিতে চুমুকের আওয়াজ পাওয়া যায়।
    অথচ আমার দিগন্ত হতো
    আরো প্রশস্ত, মগজ শব্দময়,
    লোমকূপ শিহরিত আর হৃদপিণ্ড প্রেমময়।

    আমার একটা প্রেম চাই
    প্রেয়সীর সাথে রব স্বপ্নলোকে ভোররাতে সুখময়।

    12
    5 Comments
Skip to toolbar