Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months, 2 weeks ago

    অনাবৃত শরীর
    মাহমুদ হায়াত

    তোমার অনাবৃত শরীরে আছে ঢেউ
    আর জোছনার রাশি রাশি মিষ্টি হাসি,
    সমুদ্র কতটা ক্লান্ত জানে না তা কেউ!
    নিভৃতে নিরলস চেয়ে চেয়ে সপ্তর্ষি
    অবসাদে ভেজা চোখ মোছে দীর্ঘশ্বাসে,
    সূর্য ডোবে সমুদ্রের অতল তিমিরে,
    কার যেন স্বপ্নের খেয়া শ্রাবণে ভাসে।
    সে কি জানো তোমার অনাবৃত শরীরে ?

    আদি পিতামহের আকুল অনুনয়ে
    নিসর্গ নেমে আসে স্বপ্নের কাছাকাছি,
    দ্রোহ-প্রেম মিশে যায় আসক্ত প্রণয়ে।
    আর এ পৃথিবী স্বপ্ন দেখে রাশি রাশি,
    সেই সব পার্থিব প্রতুল সুখগুলো
    তোমার অনাবৃত শরীর ছুঁয়েছিল।

    3
    3 Comments
    • Mahmud Hayat, আপনার লেখা এই কবিতাটিতে খুব সুন্দর একটা মায়া আর গভীরতা আছে। শব্দের বুননগুলো পড়ে আমার মনটা একদম ভালো হয়ে গেল। আপনি কি এই ধরণের ভাবনার অনুপ্রেরণা সাধারণত কোন জায়গা থেকে পান?

    • ভীষণ সুন্দর লিখেছেন।

    • MAHMUD HAYAT, আপনার লেখা “নিভৃতে নিরলস চেয়ে চেয়ে সপ্তর্ষি” পঙক্তিটি পড়বার সময় প্রকৃতির এক অপার্থিব রূপ চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দেয়। এই রূপকগুলো যেন সমুদ্রের উত্তাল ঢেউ আর একাকী রাতের নীরবতাকে দারুণভাবে মিলিয়ে দিয়েছে, তাই আপনার লেখনীর ধারা বজায় রাখুন।

Skip to toolbar