Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • এক ছাদের নিচে
    মাহমুদ হায়াত

    ঘরের নীরবতায় জমে আছে প্রস্থানের অসমাপ্ত সংকেত,
    দেয়ালজুড়ে নাগরিক অভিমানের নকশা।
    একই ছাদের নিচে আমরা দুই মহাদেশ,
    মাঝখানে অদৃশ্য সীমান্ত।
    তোমার চোখে অন্য ঋতুর প্রদর্শনী,
    আমার জানালায় বিষণ্নতার শহর।
    মেঘের অশ্রু ঝরে, আমাদের শূন্যতা থাকে পাথরের মতো নির্বাক।
    সম্পর্কের শিকড় বহু আগেই মৃত।
    কথারা এখন কেবল আনুষ্ঠ…Read More

    2 Comments
    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্নতা কাজ করছে, সত্যিই খুব গভীর আর বাস্তবিক অনুভূতি ফুটিয়ে তুলেছেন আপনি।

    • আপনার লেখনীতে সম্পর্কের যে এক গভীর শূন্যতা ও নীরব অভিমানের ছবি ফুটে উঠেছে তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়, যেন এক অদৃশ্য দেয়ালের ওপারে দাঁড়িয়ে থাকা দুই চিরচেনা মানুষের বিষণ্ণ বিচ্ছেদলগ্নের সুর বেজে উঠেছে আপনার প্রতিটি শব্দে।

  • এক ছাদের নিচে
    মাহমুদ হায়াত

    ঘরের মানচিত্রে আর কোনো দরজা নেই,
    দেয়ালজুড়ে নাগরিক অভিমানের নকশা।
    একই ছাদের নিচে আমরা দুই মহাদেশ,
    মাঝখানে অদৃশ্য সীমান্ত।
    তোমার চোখে অন্য ঋতুর বিজ্ঞাপন,
    আমার জানালায় বিষণ্নতার শহর।
    বৃষ্টি নামে, অথচ ভেজে না মাটি,
    সম্পর্কের শিকড় বহু আগেই মৃত।
    কথারা এখন কেবল আনুষ্ঠানিকতার পোশ…Read More

    2 Comments
    • আপনার লেখাটা পড়ে মনের ভেতর কেমন একটা বিষণ্ণতা কাজ করছে, সত্যিই খুব দারুণভাবে ফুটিয়ে তুলেছেন সম্পর্কের এই দূরত্বটুকু।

    • আপনার এই লেখায় আবেগ ও অনুভূতির যে গভীর প্রকাশ ঘটেছে তা পাঠকমাত্রকেই বেশ ভাবিয়ে তোলে। বিশেষ করে দেয়ালে আঁকা অভিমানের নকশা এবং দুই মহাদেশের অদৃশ্য সীমান্তের রূপকটি সত্যিই অসাধারণ। আপনি নিয়মিতভাবে এমন সুন্দর সব ভাবনা আমাদের সাথে ভাগ করে নিলে আমরা সমৃদ্ধ হব, তাই আপনার কলম সচল থাকুক।

  • শুনি প্রকৃতির বিপর্যায় ধ্বর্নি
    মাহমুদ হায়াত

    বাতাসে বিষ বিষন্ন প্রকৃতি বুকের হাপড়ে বিষাক্ত নিশ্বাস কাঁটা তার হয়ে বিঁধে।
    প্রেতাত্মার ডানায় ভেসে আসে ভয়ঙ্কর অসময়,শুনি প্রকৃতির বিপর্যায় ধ্বর্নি।
    নিগুড় ধুলি বালি কালো ধোঁয়া ধ্বংসের ধূসর ছায়া ফেলে মহাকাশে।
    বৃক্ষের ব্যাপক বিনাশ সৃষ্টির অনাচারে,বিরল একমুঠো পরিচ্ছন্ন বাতাস!
    ক…Read More

    2 Comments
    • Mahmud Hayat, আপনার লেখা ‘বৃক্ষের ব্যাপক বিনাশ সৃষ্টির অনাচারে’ লাইনটা একদম মনের মতো হয়েছে, প্রকৃতির এই করুণ দশা নিয়ে এমন বাস্তবধর্মী কথা খুব কমই পড়া হয়।

    • আপনার প্রতিটি শব্দের গভীরতায় প্রকৃতির হাহাকার এবং আগামীর প্রতি এক তীব্র দায়বদ্ধতার সুর দারুণভাবে ফুটে উঠেছে। এমন সংবেদনশীল ভাবনাগুলো কলমের কালিতে নিয়মিত ফুটিয়ে তুললে তা পাঠকদের মনে গভীর দাগ কাটতে থাকবে।

  • ওরা কারা
    মাহমুদ হায়াত

    আতঙ্ক জনপদ মানবতা অস্তিত্বহীন বিপন্ন জাতিসত্ত্বা গুমরে কাঁদে,
    দানবের বিভৎস চিৎকারে আকাশ বাতাস প্রকম্পিত।
    ঘাতকের অসুর প্রবৃত্তি খামছে ধরে খাচ্ছে সভ্যতার মুখ।
    ওরা কারা আমার শিশুমি-তে রঙ পেনাসিলে আঁকা ছোট্ট সোনার দেশটা
    বিষাদের বিবর্ণ রেখা টেনে বারবার মুছে দিতে চায় ?
    বন্ধ করো তোমাদের এই স…Read More

    2 Comments
    • Mahmud Hayat, আপনার লেখা এই লাইনটা খুব ছুঁয়ে গেল, “ওরা কারা আমার শিশুমি-তে রঙ পেনাসিলে আঁকা ছোট্ট সোনার দেশটা বিষাদের বিবর্ণ রেখা টেনে বারবার মুছে দিতে চায়?” কী দারুণভাবে একদম বর্তমান সময়ের হাহাকারটা ফুটিয়ে তুলেছেন আপনি। সবশেষে জানতে ইচ্ছে করছে, এই অরাজকতা থেকে মুক্তির উপায় কী বলে আপনি মনে করেন?

    • আপনার লেখায় ফুটিয়ে তোলা আর্তনাদ এবং বিষাদমাখা প্রতিটি শব্দ পাঠক হিসেবে আমার হৃদয়ে গভীর দাগ কেটেছে, যা সমসাময়িক পৃথিবীর অস্থির পরিস্থিতির এক বাস্তব প্রতিচ্ছবি। এই তীব্র প্রতিবাদী আবেগের সাথে আরও কিছু আশাজাগানিয়া সুর যুক্ত করলে আপনার এই কাজটিতে অন্যরকম এক স্নিগ্ধতা আসতে পারে। আমাদের এই গ্রুপে আরও অনেকের লেখা নিয়মিত প্রকাশিত হয়, তাই অন্যদ…Read More

  • তোমার দেখা
    মাহমুদ হায়াত
    কাটছিলো বেশ দিনগুলো
    হাঠাৎ তোমার দেখা,
    বুকের মধ্যে উঠলো জেগে
    অস্তাচলের রেখা।

    এমনি করে কেউ কি বলো
    মেঘের আড়াল হয়,
    তারার আকাশ নীভে গেলেও
    চাঁদটা জেগে রয়।

    পাড় ভাঙে দূর নদীর কিনার
    ছলাৎছলাৎ জল,
    ঢেউয়ের মতো হারিয়ে কেউ
    কাঁদাই অবিরল।

    রাত ফিকে হয় পাখির ডাকে
    সূর্য প্রণয় সুখে,
    কেউ কি জানে কোন সে ব্যথা
    করাত টানে বুকে।

    1
    3 Comments
    • Mahmud Hayat, লেখাটা পড়ে খুব ভালো লাগলো। শব্দের বুনন আর অনুভূতির প্রকাশ বেশ দারুণ হয়েছে। বিশেষ করে শেষ কয়েকটা লাইন মনের ভেতর সত্যিই দাগ কেটে গেল।

    • অল্প কথায় স্মৃতি, বিরহ আর অপ্রকাশিত কষ্টের এক মায়াময় ছবি এঁকেছেন।

    • MAHMUD HAYAT, আপনার লেখা শব্দগুলো গভীর আবেগে মোড়ানো, বিশেষ করে বুকের ভেতর করাত টানার রূপকটি ভীষণ হৃদয়স্পর্শী। মনের এমন অনুভূতির ছন্দময় প্রকাশ আরও বেশি করে পাঠকের সামনে নিয়ে আসতে পারেন।

  • নিষিদ্ধ দুপুর
    মাহমুদ হায়াত

    স্থির দুপুর নীলাক্ষির চোখে আগুন,
    নীরবতায় কেঁপে ওঠে নিষেধের দেয়াল।
    ছুঁইনি তবু রক্তে স্পর্শের ঢেউ,
    ঠোঁটের কিনারে কামনা দগ্ধ চিঠির মতো গোপন।
    দূরত্ব কাচের প্রাচীর কামনা তার বিস্ফোরণ,
    শিরায় শিরায় নিষিদ্ধ স্পর্শের তড়িৎ।
    ঘর ছেড়ে যাই
    তবু দুজন দুজনের ভেতর বন্দি;
    দুই হাতে শূন্যতা,
    বুকে এক নিষিদ্ধ দুপুর।

    3
    4 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখাটির প্রতিটি শব্দে আবেগের যে গভীর ও তীব্র টান ফুটে উঠেছে, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। নির্জন দুপুরের এই একাকীত্ব ও নিষিদ্ধ অনুভূতির বহিঃপ্রকাশ যেভাবে শব্দের বুননে সাজিয়েছেন, তা পাঠককে মুহূর্তেই অন্য এক ভুবনে নিয়ে যায়। মনের গহীনে জমে থাকা এমন অনুভূতিগুলো নিয়মিত লিখে যান, কারণ আপনার লেখনী সত্যিই মুগ্ধ করার মতো।

    • নিষেধের দেয়াল যত উঁচু হয়, নীরব আকাঙ্ক্ষার আগুন তত গভীরে জ্বলে…..🤍🖤

    • MAHMUD HAYAT, আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে। একদম গভীর আর আবেগী অনুভূতির বহিঃপ্রকাশ খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।

  • নিষিদ্ধ দুপুর
    মাহমুদ হায়াত

    স্থির দুপুর নীলাক্ষির চোখে আগুন,
    নীরবতায় কেঁপে ওঠে নিষেধের দেয়াল।
    ছুঁইনি তবু রক্তে স্পর্শের ঢেউ,
    ঠোঁটের কিনারে কামনা দগ্ধ চিঠির মতো গোপন।
    দূরত্ব কাচের প্রাচীর কামনা তার বিস্ফোরণ,
    শিরায় শিরায় নিষিদ্ধ স্পর্শের তড়িৎ।
    ঘর ছেড়ে যাই
    তবু দুজন দুজনের ভেতর বন্দি;
    দুই হাতে শূন্যতা,
    বুকে এক নিষিদ্ধ দুপুর।

    2
    4 Comments
    • লেখাটা পড়ে মনে হলো যেন একরাশ নীরব অনুভূতির প্রকাশ ঘটল। আপনার শব্দের বুননগুলো একদম মনের ভেতরে গিয়ে ধাক্কা দেয়। এমন গভীর আবেগমাখা কবিতা আরও শুনতে ভালো লাগবে।

    • নিষেধের দেয়াল যত উঁচু হয়, মনের ভেতরের অস্থিরতা যেন তত বাড়ে।

    • আপনার লেখনীতে তীব্র আবেগের যে প্রকাশ ফুটে উঠেছে তা এক কথায় অসাধারণ, বিশেষ করে কাচের প্রাচীর আর দগ্ধ চিঠির উপমাগুলো মনের গভীরে দাগ কেটে যায়, তাই এই চমৎকার সৃষ্টিধারা অব্যাহত থাকুক।

    • নিষেধের আড়ালে বন্দি আকাঙ্ক্ষা নীরব দুপুরকে তীব্র বিরহের আগুনে জ্বালিয়ে তোলে…..🤍🖤

  • একমুঠো শিশির
    মাহমুদ হায়াত
    তোমার জন্য কুড়িয়ে রেখেছি একমুঠো শিশির,
    রাতের শরীরে তোমার শেষ আঙুলের ছাপ। ঘাসের ডগায় কাঁপে নির্বাসিত কয়েকটি সকাল,
    আমার মুঠোয় বন্দি তোমার না-ফেরা শ্বাস। রোদ উঠলে জল উড়ে যায়,
    মুঠোয় থেকে যায় ভেজা অন্ধকার।
    তবু শিশির আগলে রাখি।
    তোমাকে ফেরাতে নয়,
    আমার ভেতর যে আকাশ জন্মেছিল তোমার নামে,
    তার মৃত্যু যেন কেউ টের না পায়।

    2
    4 Comments
    • বাহ! দারুণ সব উক্তি দিয়ে গাঁথা কবিতা!! ❤️❤️

    • আপনার লেখা এই লাইনটা খুব ছুঁয়ে গেল— “আমার ভেতর যে আকাশ জন্মেছিল তোমার নামে, তার মৃত্যু যেন কেউ টের না পায়।” খুব গভীর আর আবেগী একটা অনুভূতি ফুটে উঠেছে আপনার কবিতায়। মন ভালো করা এক টুকরো লেখা পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

    • আপনার লেখাটির ‘আমার ভেতর যে আকাশ জন্মেছিল তোমার নামে, তার মৃত্যু যেন কেউ টের না পায়’ লাইনটি খুব গভীর ও মর্মস্পর্শী অনুভূতির জন্ম দেয়। এই বেদনাবিধুর অথচ সুন্দর প্রকাশভঙ্গিটি ধরে রেখে আপনি নিয়মিত লেখালেখি চালিয়ে গেলে দারুণ সব সৃষ্টি উপহার দিতে পারবেন।

    • শিশিরের মতো কোমল অথচ গভীর এক বিরহ

  • ঈশ্বর হতে চায়
    মাহমুদ হায়াত

    এখানে ক্রুশ নেই,আছে সিংহাসন।
    রক্ত নেই,আছে নীরব সম্মতি।
    যিশু হারিয়ে যান,
    বেঁচে থাকে তাঁর নামেমুক্তির বাণিজ্য।
    সবাই ঈশ্বর হতে চায়,
    মানুষ হওয়ার দায়কেউ নেয় না।
    পবিত্রতার মুখোশেযেন শয়তানই
    ঘুমহীন প্রার্থনা করে।

    3
    5 Comments
    • আপনার এই লেখায় মানুষের কৃত্রিমতা ও লোভের যে গভীর দিকটি ফুটে উঠেছে, তা সত্যিই ভাবনার খোরাক জোগায়। গভীর উপলব্ধির এই শব্দগুচ্ছ পাঠককে নতুন করে চিন্তা করতে বাধ্য করে, তাই আপনার লেখনী ও ভাবনা প্রকাশের এই ধারা অব্যাহত থাকুক।

    • ঈশ্বর হওয়ার মোহে মানুষ হওয়ার কঠিন দায়টুকুই আজ হারিয়ে যাচ্ছে…..🤍🖤

    • ধর্ম আর পবিত্রতার আড়ালে মানুষের স্বার্থপরতাটা 😔🖤

    • আপনার লেখা ‘সবাই ঈশ্বর হতে চায়, মানুষ হওয়ার দায় কেউ নেয় না’ লাইনটা একদম বাস্তব কথা বলেছেন, তবে বর্তমান সময়ে মানুষ কেন নিজেদের মাঝে এই মনুষ্যত্বটা এত হারিয়ে ফেলছে বলে আপনার মনে হয়?

    • অসাধারণ প্রতিবাদী লেখা।

  • শূন্যতার দীর্ঘশ্বাস
    মাহমুদ হায়াত

    সময় নিজের অস্তিত্ব মুছে ফেলে,
    শব্দেরা হারায় অর্থ।
    মানচিত্রহীন পৃথিবীতে
    মানুষ খোঁজে নিজের অনুপস্থিতি।
    পাথর হাঁটে,
    গাছেরা মাটি ছেড়ে যায়
    শতাব্দী বদলায় নিঃশব্দে।
    শুধু মহাবিশ্বের কপালে
    একটি প্রশ্ন জ্বলে, আমরা কি জীবন,
    নাকি অনাগত কোনও স্বপ্নের
    অসমাপ্ত দীর্ঘশ্বাস?
    নক্ষত্রেরা ভুলে যায় আলোর জন্ম,…Read More

    2
    3 Comments
    • বার বার পরতে ইচ্ছে করে

    • Mahmud Hayat, ‘আমরা কি জীবন, নাকি অনাগত কোনও স্বপ্নের অসমাপ্ত দীর্ঘশ্বাস?’—এই লাইনটা জাস্ট অন্যরকম ভালো লেগেছে। আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ফিল হলো, খুব সুন্দর করে নিজের ভাবনা ফুটিয়ে তুলেছেন।

    • MAHMUD HAYAT, আপনি যেভাবে লিখেছেন যে “মানচিত্রহীন পৃথিবীতে মানুষ খোঁজে নিজের অনুপস্থিতি”, সেই গভীর ও বিষাদমাখা উপলব্ধিটি পাঠককে এক অন্য ভুবনে নিয়ে যায়, তাই আপনার এই অনন্য ভাবনার ধারা যেন এভাবেই অব্যাহত থাকে।

  • জলের নিচে যে নাম
    মাহমুদ হায়াত

    সমুদ্রের গভীরে একটি ডুবে-যাওয়া নক্ষত্র
    এখনও নিজের আলো খোঁজে।
    নদী সরে যায়, কাদায় পড়ে থাকে
    শরীরহীন এক পদচিহ্ন।
    রাতের দরজায় পুরোনো জোয়ার এসে দাঁড়ায়।
    কেউ আসে না, শুধু একটি নাম
    ভেতর থেকে ভিজিয়ে দেয় ঘর।
    কুয়াশার কাঁচে একটি অক্ষর জ্বলে ওঠে,
    ভোর তাকে মুছে ফেলে,
    তবু চোখের গভীরে ছায়া থাকে।
    চোখ বন্ধ করতেই সমুদ্র…Read More

    3
    3 Comments
    • কিছু নাম মুছে গেলেও হৃদয়ে নক্ষত্র হয়ে জ্বলে…..🤍🖤

    • Mahmud Hayat, লেখাটা পড়ে মনটা একদম বিষণ্ণতায় ভরে গেল। প্রতিটি লাইনের ভেতর যে গভীরতা আছে তা সত্যিই খুব সুন্দর। শেষ লাইনটা মনে অনেকক্ষণ গেঁথে থাকবে।

    • MAHMUD HAYAT, আপনার লেখাটি গভীর এক সমুদ্রের মতো শান্ত ও মায়াবী, যেখানে নক্ষত্রের আলো আর জলের লুকোচুরি আমাদের অস্তিত্বের মৌলিক সত্যের কথা মনে করিয়ে দেয়, আর আপনি চাইলে পরবর্তী সময়ে শব্দ ও নীরবতার এই অপূর্ব মেলবন্ধনকে আরও একটু বিস্তৃত করে জীবনের অন্য কোনো বাঁক নিয়ে নতুন কিছু ভাবতে পারেন।

  • কে যেন…
    মাহমুদ হায়াত

    নগরের অন্ধকার ভেদ করে
    কে যেন আজ নিজের ঠিকানা খোঁজে।
    কুরুক্ষেত্র নেই রাতের শরীরে, শান্তির নরম শ্বাস।
    দ্রৌপদীর বস্ত্র আর কেউ টানে না,
    নারীরা নিজেরাই খুলে দেয় বন্ধ দরজার কপাট।
    কুয়াশা সরে গেলে অলৌকিকতা ছাড়াই
    নক্ষত্ররা মানুষের কাছে নেমে আসে।
    চোখের কার্নিশে ছায়ারা নির্বাসন ছেড়…Read More

    3
    2 Comments
    • কুয়াশা সরে যাওয়া আর ছায়াদের রোদে নিজেদের নাম লেখা— ভীষণ মায়াময় দুটো চিত্রকল্প।

    • অন্ধকার পেরিয়ে মানুষ যখন নিজের মুখ চিনে নেয়, তখন নগরেও নক্ষত্রের মতো শান্তি নামে…..🤍🖤

  • চাঁদ আর নেই
    মাহমুদ হায়াত

    রাতের পাঠ শেষে
    ভোরের আগেই চাঁদ তার সমস্ত আলো
    কোনো অদৃশ্য জানালার ওপারে রেখে পালিয়ে গেছে।
    তারপর নদী উজানে ওঠে…
    জলের ভেতর কে যেন কাঁদে,
    বৃক্ষেরা সারারাত বিলাপ করে নিজেদের পুরোনো স্মৃতির আঙিনায় ।
    পাখিরা আকাশে ফিরে যেতে চায়,
    কিন্তু পথের কোথাও আর চাঁদের চিহ্ন নেই।
    আকাশের এক কোণে কালো হয়ে ঝুলে আছে…Read More

    2
    4 Comments
    • MAHMUD HAYAT, আপনার লেখা ‘কিছু আলো নিভে গেলে অন্ধকারও আর আগের মতো থাকে না’—এই অসামান্য লাইনটি গভীর এক বিষণ্ণতা আর অনুভবের ছাপ রেখে যায়। বিষাদময় এই দৃশ্যপটটি আরও জীবন্ত করতে চাইলে হয়তো কোথাও সামান্য শব্দ বদল করে ছন্দময় করে তুলতে পারেন। এমন হৃদয়স্পর্শী লেখনী আমাদের মুগ্ধ করে, তাই নিরন্তর লিখে যাওয়ার জন্য আপনার প্রতি অনেক শুভকামনা রইল।

    • অদ্ভুত সুন্দর আর গভীর এক শূন্যতার কবিতা।

    • চাঁদ হারালে রাত শুধু অন্ধকার হয় না, পৃথিবীর অন্তরেও এক অনন্ত শূন্যতা নামে……🖤

    • Mahmud Hayat, ‘কিছু আলো নিভে গেলে অন্ধকারও আর আগের মতো থাকে না’—এই লাইনটা জাস্ট কলিজায় গিয়ে লেগেছে। লেখাটা পড়ে একদম অন্যরকম একটা ঘোর কাজ করছে মনের ভেতর।

  • দস্যু বাটপাড়ের দেশ
    মাহমুদ হায়াত

    আয়নাহীন যে মুখটা তুমি নিজের মধ্যে দেখো,
    ওটাই তোমার আসল মুখ,
    কুৎসিত কিংবা সাদা, অন্যেরা দেখে না,
    আর হামেশা বোবাপ্রতীম মুখটা আয়নাতে দেখে তুমি নিজেকে সত্যি ভাবো,
    ভাবছি আসন্ন জনশুমারীতে সত্যি মুখের ছবি দেবো;
    দস্যু বাটপাড়ের দেশে কী যে করি,
    কোনও মানুষ চেনা যায় না মুখ অথবা মুখোশ দেখে।
    জোচ্চোরও মসনদে তুড়ি বাঁ…Read More

    3
    4 Comments
  • অন্য আকাশ
    মাহমুদ হায়াত

    এখানে অন্য আকাশ ঝুলন্ত ব্যালকনি,
    বুকের উপত্যকায় নরম নরম রোদ ঢেউ খেলে
    দূর বিজন পথ, এলেস্ট্রোমেরিয়া ফুলের পাপড়ি।
    সমুদ্রমন্থনে জেগে ওঠা স্মৃতির বিপুল বৈভব।
    রোদরঙা শাড়ি, পান্থ-পরিযায়ী ডানা মেলে বসন্তের আঙিনায়,
    বেভুলো সুরে তুবড়ি ফোটায় হরবোলা পাখি।
    সেসব তৈলচিত্রে আঁকা সিসিলি দ্বীপের মতো টেরাকোটা।

    শরীরই বোঝে ক…Read More

    1
    3 Comments
    • Mahmud Hayat, আপনার লেখা এই কবিতার শব্দগুলো আর চিত্রকল্পগুলো ভীষণ সুন্দর ও নান্দনিক। এমন সুন্দর সব লেখার মাঝে অন্যদের পোস্টে রিয়্যাক্ট বা কমেন্ট করে গ্রুপটাকে একটু প্রাণবন্ত রাখলে আমাদের সবার জন্যই খুব ভালো হয়।

    • অন্য আকাশে ভালোবাসার বিমূর্ত রঙ😌
      মুগ্ধকর লেখা। ✨

    • আপনার লেখায় ফুটে ওঠা ‘এলেস্ট্রোমেরিয়া’ ফুল আর রোদমাখা উপত্যকার দৃশ্যকল্পগুলো যেন এক মায়াবী ক্যানভাসে আমাদের সবাইকে মুগ্ধতায় ভাসিয়ে নিয়ে গেল। শব্দচয়নের এই সাবলীল ভঙ্গি ও গভীর আবেগের মিশ্রণটি বজায় রেখে আপনি যদি এমন আরও অনেক রঙিন অনুভূতির কথা আমাদের উপহার দেন, তবে তা সত্যিই সবার জন্য এক দারুণ প্রাপ্তি হবে।

  • বয়সটা
    মাহমুদ হায়াত

    বেড়েছে বয়সটা বেড়েছে কাশি,
    একটু হাটলে থামলেই বাঁচি।
    বেড়েছে মেজাজটা বেড়েছে দম,
    খানা পিনায় বেড়েছে হাজার নিয়ম।
    বেড়েছে সুগার বেড়েছে কলষ্টেরল,
    ওজনে বেড়েছে তাল মিল গোল।
    বেড়েছে গোফ দাড়ি বেড়েছে টাক,
    কথায় কাজে বেড়েছে হাজার ফারাক।
    বেড়েছে রেখা ভালে বেড়েছে চালসে,
    শরীরে বেড়েছে জড়তা আলসে।
    কমেছে মনোবল কমেছে জ্যোতি,
    চশমাটা…Read More

    1
    2 Comments
    • Mahmud Hayat, আপনার এই কবিতার ‘কথায় কাজে বেড়েছে হাজার ফারাক’ লাইনটা একদম বাস্তবসম্মত মনে হয়েছে। বয়সের সাথে সাথে সবকিছুর এই পরিবর্তনগুলো খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন আপনি। এতকিছু বাড়তি ঝামেলার মধ্যে আপনার দিনকাল এখন কেমন কাটছে?

    • বয়স বাড়ার মজার অথচ বাস্তব হিসাব😌
      হেসেও ভাবায়! 😄

  • কেতাদুরস্ত পাঠক
    মাহমুদ হায়াত

    পায়ে পা মিলিয়ে হাঁটার নাম পদ্য,
    ছড়ার উঠোনে দুহাতে ছড়ানো ধান, ঝাক ঝাক পায়রা ।
    কবিতা সেতো উচ্ছল কিশোরী বর্ণচোরা আকাশ,
    অনুসন্ধিৎসু চোখ মাতাল ডুবুরি কিংবা অনিমেষ পথ হেঁটে চলা,
    ঘুমহীন ব্যবচ্ছেদ কসে কেতাদুরস্ত পাঠক।

    3
    5 Comments
    • কবিতার সংজ্ঞাই কবিতা হয়ে উঠেছে। দারুন!

    • আপনার এই চমৎকার সৃষ্টিতে যে গভীর মননশীলতা এবং দৃশ্যকল্প ফুটে উঠেছে তা সত্যিই দারুণ, তাই এমন ভাবনার রেশ বজায় রেখে আগামীতে আরও সুন্দর সব লেখা উপহার দেওয়ার অপেক্ষায় রইলাম।

    • কবিতা কেবল ছন্দের পথ নয়, অনুসন্ধিৎসু পাঠকের চোখে সে অনন্ত আকাশের নেশা……🖤🖤

    • আপনার লেখাটা খুব সুন্দর আর গভীর একটা অনুভূতির বহিঃপ্রকাশ। এই গ্রুপে অন্য সবার লেখাগুলোও একটু ঘুরে দেখবেন আর সময় পেলে লাইক-কমেন্ট করবেন, তাহলে আমাদের আড্ডাটা আরও জমে উঠবে।

    • বাহ! চমৎকার ❤️

  • দেখা হবে
    মাহমুদ হায়াত

    রাত নামলেই সমস্ত ব্যাস্ততা গুটিয়ে নেয় শহর,
    আর নদীর জলে ভেসে ওঠে তোমার অনুপস্থিতি।
    চাঁদটা মুখ দেখে জলের আয়নায়,
    আমি সেই আলো পেরিয়ে ভিড়ের ভিতর হারিয়ে যাই।
    পায়ের চিহ্নগুলো শিশিরে মুছে যেতে যেতে
    অন্ধকার এসে পথের শেষ দৃশ্য যেখানে ঢেকে যায়।
    কোনো অদৃশ্য হাওয়া তখন পুরোনো দরজায় ছায়া ফেলে,
    দূরে কেওড়া বন অচেনা…Read More

    5
    6 Comments
    • মাহমুদ হায়াত, আপনার এই চমৎকার লেখায় নদীর জলের আয়নায় চাঁদ দেখার দৃশ্যটি যেমন মায়াবী, তেমনি ভিড়ের মাঝে হারিয়ে যাওয়ার অনুভূতিটুকু খুব গভীরভাবে হৃদয় ছুঁয়ে গেল, তাই আপনার এই সুন্দর ধারাটি যেন নিয়মিত বজায় থাকে সেই প্রত্যাশা রইল।

    • বাহ! চমৎকার উপস্থাপন আর সৃষ্টিশীল লেখনী। পাঠে পুলকিত মন!!

    • “পায়ের চিহ্নগুলো শিশিরে মুছে যেতে যেতে”—দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠলো।

    • অস্তিত্বের এমন এক ঝাপসা রহস্যময় জগতে নিয়ে গেলেন😌☺️

    • Mahmud Hayat, ‘যেখানে নদীরা নিজের নাম ভুলে যায়’—এই লাইনটা জাস্ট অসাধারণ লেগেছে। আপনার লেখাটা পড়ে একদম অন্যরকম এক ভালোলাগা কাজ করছে মনের ভেতর।

    • হারিয়ে যাওয়া পথেরও একদিন দেখা হয়, যখন অনুপস্থিতি নদীর মতো ফিরে এসে পাশে দাঁড়ায়……🖤

  • প্রেম নয়

    আজ আর প্রেম নয়, মুছে ফেলেছি শেষ প্রতীক্ষা,
    তোমার ছায়ার বদলে নিজের একাকিত্বেই নামে বিকেল।
    চুম্বন নয়, ঠোঁটে এখন বিচ্ছেদের নোনতা স্বাদ,
    শরীর কোনো ভূখণ্ড নয়, প্রত্যেকেরই নিজস্ব সীমান্ত।
    একসঙ্গে থাকার স্বপ্ন আজ পুরোনো এক গল্প,
    সম্পর্কের উঠোনে জমে থাকে নীরবতার ধুলো।
    তুমি তোমার আকাশে, আমি আমার নৈঃশব্দ্যের গহ্বরে,
    যেখানে পাখি…Read More

    2
    4 Comments
    • কিছু সম্পর্ক ছেড়ে দেওয়াও জীবনেরই অংশ।

    • MAHMUD HAYAT, আপনার লেখা ‘যেখানে পাখিরা হারায় নিজেদের ছায়া’ পঙক্তিটি অদ্ভুত এক বিষাদ আর গভীরতার রেশ রেখে যায়। নিজের ছায়া হারিয়ে একাকিত্বের মাঝে খুঁজে পাওয়া এই নির্লিপ্ত সুরটি জীবনানন্দের কোনো কবিতার মতো হৃদয়ে গভীর ছাপ ফেলে। এমন আবেগী ও শক্তিশালী লেখনী পাঠককে বারবার ভাবায়, তাই আপনার কলম সচল থাকুক এই শুভকামনা রইল।

    • প্রেমের অবসানে দুটি পৃথক নৈঃশব্দ্য আজ নিজ নিজ আকাশে একাকিত্বের ভাষা হয়ে আছে……🖤🖤

    • আপনার লেখাটা পড়ে একদম মনের ভেতর এক ধরনের অদ্ভুত প্রশান্তি কাজ করছে, ভীষণ গভীর আর বাস্তব একটা অনুভুতি ফুটে উঠেছে এখানে।

  • মেয়ে
    মাহমুদ হায়াত

    বুক উচিয়ে হাঁটা যাবে না মাথা উঁচু করলেও দোষ,
    ঘাড় ডানে থেকে বায়ে ফেরালেও…
    জিন্স টপ্স পরা, চুল দেখানো যাবে না, এমন হলে অমন…
    তুমি বরং হামাগুড়ি দিয়ে হাঁটো মেয়ে,
    মুরগী ভেবে শিয়ালেরা তোমার পিছু নিক।
    খোলা খাবারে পেট নষ্ট হয় এই সব বাক্যবাণে যারা কপালে নাক তোলে…
    তুমি জানো না তারাও দেবালয়ে বসে ঈশ্বরের পাশাপাশি আদ্যো…Read More

    1
    3 Comments
    • আপনার লেখাটি সমাজ এবং পারিপার্শ্বিক দৃষ্টিভঙ্গির এক অনন্য প্রতিফলন, যা আমাকে গভীর চিন্তার জগতে নিয়ে গেছে। শেষের দিকের প্রশ্নটি যেভাবে আড়ালের মুখোশ খুলে দিয়েছে, তা সত্যিই প্রশংসনীয় এবং বেশ শক্তিশালী একটি দিক। আপনি চমৎকার সব শব্দের বুননে এই বার্তাটি তুলে এনেছেন, তাই আপনার লেখনী নিয়মিত জারি রাখার অনুরোধ রইল।

    • নারীর পোশাক আর আচরণ নিয়ে সমাজের এই দ্বিচারিতা এত তীক্ষ্ণভাবে তুলে ধরা সত্যিই সাহসী প্রয়াস।

    • Mahmud Hayat, ‘তুমি জানো না তারাও দেবালয়ে বসে ঈশ্বরের পাশাপাশি আদ্যোপান্ত তোমাকে যপে’ লাইনটা দারুণ বাস্তব একটা কথা বলেছেন। সমাজ কেন সবসময় মেয়েদের জীবন নিয়ে এত জাজমেন্টাল থাকে বলে আপনার মনে হয়?

  • Load More Posts
Skip to toolbar