-
অদ্ভুদ প্রতারক
মাহমুদ হায়াতপুরুষ এক অদ্ভুত প্রতারক , যে নিজেকে ঠকাতে ভালোবাসে ।
বাবার ওষুধ, মায়ের চাহিদা, বউয়ের আবদার , সন্তানের ভবিষ্যৎ,
সবকিছুরই হিসাব থাকে তার কাছে ;
কেবল নিজের স্বপ্নের কোনো ডিজিট নেই।
নতুন জামা আসে , সে পরে পুরোনোটাই।
কারণ সংসারে তার শরীরের চেয়ে দায়িত্বের মাপ বড়।
রাতে একান্ত অন্ধকারে নিজেকে জিজ্ঞেস করে,
কেমন আছি? উত্তরহীন রাত যায়।
সকালে আবার হাসিমুখে বেরিয়ে পড়ে,
সংসার নামের অদৃশ্য ওয়াগন টানতে।
পুরুষ এক অদ্ভুত প্রতারক যে
সংসারের প্রদীপ জ্বালাতে গিয়ে পুড়িয়ে ফেলে শেষ সলতেটুকু।9 Comments-
-
নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে সংসারের আলো জ্বালানো এই নীরব প্রতারকই আসলে সবচেয়ে সৎ ভালোবাসার প্রতিমূর্তি….🤍🖤
-
“সংসারের প্রদীপ জ্বালাতে গিয়ে পুড়িয়ে ফেলে শেষ সলতেটুকু”—আপনার এই লাইনটা একদম বাস্তব কথা বলেছে। লেখাটা পড়ে মনের ভেতরে খুব মায়ার একটা অনুভূতি কাজ করছে।
-
আপনার এই লেখায় সংসারের দায়িত্বের চাপে পিষ্ট একজন মানুষের নীরব আত্মত্যাগের চিত্রটি ভীষণ আবেগের সাথে ফুটে উঠেছে। এমন গভীর অনুভূতির বহিঃপ্রকাশ সত্যিই প্রশংসনীয়, আপনি এভাবেই মনের কথাগুলো লিখে যান।
-
Friends
গাঙচিল
@mehzabeen-shahidy
রায়হানা জাকিয়া (নিঃসঙ্গ অ্যালবাট্রস)
@alonelyalbatross
Shojan Maria Shoche
@shojanmaria
কাশফিয়া নাহিয়ান
@kashfianahian
Waliul Islam
@waliulislam
নুরুল ইসলাম শান্ত
@santo23
Ariba Mehzabin Yeana
@aribamehzabin
Anwar Ahmad
@anwarahmad
Mominur Rahman Khan
@mominurrahmankhan



সত্যিই, পুরুষের হাসির আড়ালে এমনই কত উত্তরহীন রাত লুকিয়ে থাকে!