Profile Photo

MAHMUD HAYATOffline

  • mahmudhayat
  • Profile picture of MAHMUD HAYAT

    MAHMUD HAYAT

    • 2 months, 1 week ago

    ভালোবাসা মানে
    মাহমুদ হায়াত
    ভালোবাসা চিতার অগ্নি তবু মানুষ তাকেই লগ্নি করে আমরণ স্বপ্ন দ্যাখে।
    শীর্ণ শরীরে প্রেম খেলে শরতমেঘের লুকোচুরি।
    বয়স বাড়ার মানে স্মৃতির অবিরাম পদচারণ,
    তবু মানুষ তাকেই করে আমরণ ঘর গেরস্থলির মতো বুকে ধারণ।
    ফাগুন ফুরিয়ে যায়, ফুরিয়ে যায় রোদ্র মেঘের লুকোচুরি,
    শিহরণহীন হয় অধর যুগল।
    তবু ভালোবাসা কাঁপটি মারা বুকে দুহাত তোলে,
    বার্ধক্য ভোলে নৌকো ডুবি যাত্রির মতো বাঁচার শেষ প্রচেষ্টায়।
    ভালোবাসা মানে আকাশময় স্বপ্নরোদন,
    প্রিয়ার হাতে হাত রেখে কল্পনার সাগরে অবগাহন।

    1
    5 Comments
    • চিতার আগুন জেনেও মানুষ ভালোবাসাকে আঁকড়ে ধরে বাঁচার শেষ প্রচেষ্টায়…..🤍🖤

    • “ভালোবাসা মানে আকাশময় স্বপ্নরোদন”—এই লাইনটা সত্যি অনেক গভীর আর চমৎকারভাবে লিখেছেন আপনি!

    • আপনার লেখাটি পাঠ করে স্মৃতির গহীন কোণে জমে থাকা শরতের মেঘ ও বিষণ্ণতার ছোঁয়া বেশ অনুভব করলাম। জীবনের গোধূলি বেলায় ভালোবাসাকে নতুন করে দেখার এই আন্তরিক প্রয়াস চমৎকার, আপনি এভাবেই লেখনী চালিয়ে যান।

Skip to toolbar